News Flash

Image

পাচারকালে নেশা সামগ্রী সহ আটক দুই

নিজস্ব প্রতিনিধি, চড়িলাম, ২৫ এপ্রিল৷৷ পাচারকালে গাঁজাসহ পুলিশের জালে ধরা পরল দুই যুবক৷ ধৃতরা হলো কোভিদ হোসেন এবং ফজল হক৷ ঘটনা শনিবার ভোররাতে বিশালগড় থানাধীন চড়িলাম বাজার সংলগ্ণ একটি গলির মুখে৷ গোপন খবরের ভিত্তিতে বিশালগড় থানার পুলিশ এবং টিএসআর নিয়ে চড়িলামে এসে উৎপেতে বসে দুধ রঙের একটি টি আর ০১ এ এইচ ০৭২০নম্বরের সন্দেহভাজন গাড়িটি আগরতলা থেকে আসার পথে আটক করা হয়৷ গাড়িতে তল্লাশি চালিয়ে কুঁড়ি কেজি শুকনো গাঁজা উদ্ধার করে পুলিশ৷

বাজেয়াপ্ত করা হয় গাড়িটিকেও৷ ধৃতদের বিরুদ্ধে পুলিশ ২০ বি(১১) সি, ২৫,২৯, ৩২ এনডিপিএস আ্যক্ট ধারায় মামলা রুজু করে৷ বিশালগড় থানায় মামলা নম্বর ২৮/২১৷ মামলার তদন্তকারী অফিসার ধৃতদের নামে ৫ দিনের রিমান্ড চেয়ে রবিবার দুপুরে বিশালগড় মহাকুমা আদালতে সোপর্দ করলে পুলিশের কাছে সিডি তলব করে তাদের একদিনের জেলহাজতের নির্দেশ দেয়৷ সোমবার ফের তাদের তোলা হবে আদালতে৷ এখন দেখার বিষয় পুলিশ তাদের জেরা করে অন্য কোন রহস্যের খোঁজ পায় কিনা৷

Releated Posts

স্বাধীনতার পর প্রথমবার নদীপথে বাংলাদেশে গেল ডিব্রুগড়ের পণ্যবাহী জাহাজ

ডিব্রুগড় (অসম), ৫ অক্টোবর (আইএএনএস): স্বাধীনতার পর প্রথমবার অসমের উচ্চাঞ্চল ডিব্রুগড় থেকে নদীপথে বিদেশি বন্দরের উদ্দেশে পণ্যবাহী জাহাজ…

ByByNews Desk Oct 5, 2026

বিকাশের সঙ্গে ঐতিহ্যের মেলবন্ধন, আধুনিক স্থাপত্যে নতুন পরিচয় তুলে ধরছে অসম: হিমন্ত বিশ্বশর্মা

গুয়াহাটি, ৫ অক্টোবর (আইএএনএস): উন্নয়নের পাশাপাশি রাজ্যের সমৃদ্ধ ঐতিহাসিক ও সাংস্কৃতিক ঐতিহ্যকে সংরক্ষণ করে এগিয়ে চলেছে অসম। আধুনিক…

ByByNews Desk Oct 5, 2026

গুয়াহাটিতে নাইটক্লাবে মহিলাকে পোশাক খুলিয়ে মারধরের অভিযোগ, ম্যানেজার আটক

গুয়াহাটি, ৩ অক্টোবর (আইএএনএস): অসমের গুয়াহাটির খানাপাড়া এলাকায় একটি নাইটক্লাবে এক মহিলাকে বাউন্সাররা পোশাক খুলিয়ে মারধর করেছে বলে…

ByByNews Desk Oct 3, 2026

অসমের পঞ্চায়েতগুলির জন্য অর্থ কমিশনের ৫২৫ কোটি টাকা বরাদ্দ: মুখ্যমন্ত্রী হিমন্ত বিশ্ব শর্মা

গুয়াহাটি, ২ অক্টোবর (আইএএনএস): গ্রাম ও পঞ্চায়েতগুলিকে আরও শক্তিশালী করে স্বনির্ভর করে তোলার পাশাপাশি উন্নয়নের সুফল তৃণমূল স্তরে…

ByByTaniya Chakraborty Oct 2, 2026
Scroll to Top