News Flash

  • Home
  • ত্রিপুরা
  • ভারতকে সহায়তা করার জন্য দৃঢ় সংকল্পবদ্ধ আমেরিকা : বাইডেন
Image

ভারতকে সহায়তা করার জন্য দৃঢ় সংকল্পবদ্ধ আমেরিকা : বাইডেন

ওয়াশিংটন, ২৬ এপ্রিল (হি.স.): বিপদের সময় আমেরিকার পাশে দাঁড়িয়েছিল ভারত, তাই ভারতের দুঃসময়ে আমেরিকাও পাশে দাঁড়াবে। জানিয়ে দিলেন আমেরিকার প্রেসিডেন্ট জো বাইডেন। বাইডেন জানিয়েছেন, “প্রয়োজনের সময় ভারতকে সহায়তা করার জন্য দৃঢ় সংকল্পবদ্ধ আমেরিকা।” আমেরিকার ভাইস প্রেসিডেন্ট কমলা হ্যারিস আবার জানিয়েছেন, “ভারতীয় নাগরিক এবং সে দেশের সাহসী স্বাস্থ্যকর্মীদের জন্য প্রার্থনা করছি।” কোভিডের দ্বিতীয় ঢেউ আছড়ে পড়তেই হিমশিম খাচ্ছে ভারত। অক্সিজেন, টিকা, ওষুধ— করোনা সংক্রমণ রোখার জন্য প্রয়োজনীয় জিনিসপত্রের সংকট দেখা দেওয়ার পরে আমেরিকার কাছে সাহায্য চেয়েছিল ভারত। কিন্তু বাইডেন প্রশাসনের তরফে টিকা তৈরির কাঁচামাল রফতানির উপর নিষেধাজ্ঞা জারি করা হয়। ফলে ব্যাপক সমালোচনাও হয়।
কিন্তু, রবিবারই আমেরিকা প্রশাসনের তরফে জানানো হয়েছে, টিকা প্রস্তুত করার জন্য যে সমস্ত কাঁচামালের প্রয়োজন, তা পাঠানো হবে শীঘ্রই। তীব্র সমালোচনার পরে সিদ্ধান্ত বদল করেছে আমেরিকা। এরপরই জো বাইডেন টুইট করে জানিয়েছেন, “প্রথম দিকে মহামারির প্রভাবে আমাদের হাসপাতালগুলি যখন সমস্যায় পড়েছিল তখন যে ভাবে ভারত সাহায্য করেছিল, তেমনই প্রয়োজনের সময় ভারতকে সহায়তা করার জন্য আমরা দৃঢ় সংকল্পবদ্ধ।” আমেরিকার ভাইস প্রেসিডেন্ট কমলা হ্যারিস জানিয়েছেন, “উদ্বেগজনক কোভিড-১৯ পরিস্থিতিতে অতিরিক্ত সহায়তা ও সরবরাহ দ্রুত করার জন্য ভারত সরকারের সঙ্গে নিবিড়ভাবে কাজ করছে আমেরিকা। ভারতীয় নাগরিক এবং সে দেশের সাহসী স্বাস্থ্যকর্মীদের জন্য প্রার্থনা করছি।”
উল্লেখ্য, করোনার প্রথম ঢেউয়ের সময় আমেরিকার তৎকালীন প্রেসিডেন্ট ডোনাল্ড ট্রাম্প ভারতের কাছে হাইড্রক্সিক্লোরোকুইন পাঠানোর আবেদন করেছিলেন। অত্যন্ত দ্রুত ওষুধ দিয়ে সাহায্য করেন নরেন্দ্র মোদীও। টুইট করে সেই সাহায্যের কথা তুলে ধরে এ বার আমেরিকার পদক্ষেপের কথা জানালেন বাইডেন।

Releated Posts

বার্ষিক পূজার দিনেই মন্দিরে দুঃসাহসিক চুরি, চাঞ্চল্য বিশালগড়ে

বিশালগড়, ১০ সেপ্টেম্বর: বার্ষিক পূজার দিনেই মন্দিরে দুঃসাহসিক চুরির ঘটনাকে কেন্দ্র করে চাঞ্চল্য ছড়িয়েছে বিশালগড়ের রাউৎখলা এলাকায়। ঐতিহ্যবাহী…

ByByReshmi Debnath Sep 10, 2026

কালীমন্দিরে চুরি, বাধা দিতে গিয়ে আক্রান্ত, পুলিশের হাতে গ্রেপ্তার অভিযুক্ত

আগরতলা, ১০ সেপ্টেম্বর: আমতলী থানার অন্তর্গত আদর্শ পল্লী এলাকায় একটি বাড়ির কালীমন্দিরে চুরির অভিযোগকে কেন্দ্র করে চাঞ্চল্য ছড়িয়েছে।…

ByByTaniya Chakraborty Sep 10, 2026

সুকান্ত পল্লীতে ছাত্রীর গলা থেকে সোনার চেইন ছিনতাই, গ্রেপ্তার আরও এক

আগরতলা, ৯ সেপ্টেম্বর:  ছাত্রীর গলা থেকে সোনার চেইন ছিনতাইয়ের ঘটনায় আরও এক অভিযুক্তকে গ্রেপ্তার করল পুলিশ। এই নিয়ে…

ByByReshmi Debnath Sep 9, 2026

রোগীর মৃত্যুকে ঘিরে জিবি হাসপাতালে উত্তেজনা, চিকিৎসা পরিষেবা নিয়ে গাফিলতির অভিযোগ

আগরতলা, ৯ সেপ্টেম্বর: এক রোগীর মৃত্যুকে কেন্দ্র করে বুধবার জিবি হাসপাতালে উত্তেজনা ছড়ায়। মৃতের পরিজন ও অন্যান্য রোগীর…

ByByReshmi Debnath Sep 9, 2026
Scroll to Top