News Flash

  • Home
  • Uncategorized
  • দশম ও দ্বাদশ শ্রেণীর প্রি-বোর্ড ও কলেজ বিশ্ববিদ্যালয়ে সমস্ত পরীক্ষা স্থগিত : শিক্ষামন্ত্রী
Image

দশম ও দ্বাদশ শ্রেণীর প্রি-বোর্ড ও কলেজ বিশ্ববিদ্যালয়ে সমস্ত পরীক্ষা স্থগিত : শিক্ষামন্ত্রী

নিজস্ব প্রতিনিধি, আগরতলা, ২৫ এপ্রিল৷৷ রাজ্যে কোভিড পরিস্থিতি বিবেচনা করে শিক্ষা দপ্তর দশম ও দ্বাদশ শ্রেণীর প্রি-বোর্ড পরীক্ষা পরবর্তী সূচনা না দেওয়া পর্যন্ত স্থগিত রাখার সিদ্ধান্ত নিয়েছে৷ পাশাপাশি তিনি জানান, আগামী ২৬ এপ্রিল এবং ৭ মে দ্বাদশ শ্রেণীর মিডজিকের প্র্যাকটিক্যাল পরীক্ষাও স্থগিত রাখার সিদ্ধান্ত নেওয়া হয়েছে৷ আজ শিক্ষামন্ত্রী রতনলাল নাথ তাঁর নিজ বাসভবনে এক সাংবাদিক সম্মেলনে একথা জানান৷ সাংবাদিক সম্মেলনে শিক্ষামন্ত্রী আরও জানান, সরকারি, বেসরকারি বিশ্ববিদ্যালয় এবং মহাবিদ্যালয়ের সমস্ত অস্নাতক এবং স্নাতকোত্তরের সেমিস্টার পরীক্ষাগুলিও স্থগিত রাখা হয়েছে৷


সাংবাদিক সম্মেলনে শিক্ষামন্ত্রী জানান, আগামী ১ মে থেকে রাজ্যের ১৮ থেকে ৪৪ বছর বয়সের সকল নাগরিককে সম্পর্ণ বিনামূল্যে কোভিড টিকা দেওয়া হবে৷ এরজন্য ৩২ লক্ষ কোভিড টিকার প্রয়োজন পড়বে৷ সরকারি কোষাগার থেকে এরজন্য ব্যয় হবে ১৩৩ কোটি ১৯ লক্ষ টাকা৷ তিনি জানান, আজ পরীক্ষা করা হয়েছে ৪,১৭৪ জনকে এরমধ্যে পজেটিভ পাওয়া গেছে ১০০ জনকে৷ ত্রিপুরায় এখন পর্যন্ত মোট জনসংখ্যার ২৪ শতাংশের মধ্যে টিকাকরণ করা হয়েছে৷ শিক্ষামন্ত্রী জানান, এখন পর্যন্ত রাজ্যে ১১ লক্ষ ৬৮ হাজার ৩৭০টি টিকা আনা হয়েছে৷ এরমধ্যে ৯ লক্ষ ৬৪ হাজার ৪৮০টি ডোজ টিকাকরণ করা হয়েছে৷ তিনি আরও জানান, এখন থেকে সপ্তাহে দু’দিন শনিবার এবং বুধবার মাস্ক এনফোর্সমেন্ট দিবস পালন করা হবে৷


সাংবাদিক সম্মেলনে শিক্ষামন্ত্রী জানান, বর্তমান কোভিড পরিস্থিতিতে রাজ্যে জিনিসপত্রের দাম স্বাভাবিক রাখতে প্রধান সচিব শ্রীরাম তরুণীকান্তকে চেয়ারম্যান করে একটি কমিটি গঠন করা হয়েছে৷ তিনি জানান, বর্তমানে সরকারি গোদামে ৯৬ দিনের চাল মজত রয়েছে৷ ৭৭ দিনের আটা, ৪৮ দিনের লবণ, ৮ দিনের কেরোসিন, ১৫ দিনের চিনি, ১৯ দিনের ডাল, ভোজ্য তেল ৮১ দিনের, পেঁয়াজ ১১ দিন, আলু ১৮ দিনের মজত রয়েছে৷ ডিজেল এবং পেট্রোল যথাক্রমে ৬ দিন এবং ৮ দিনের রয়েছে রাজ্যে৷ তাছাড়া রান্নার সিলিণ্ডারও যথেষ্ট মজত রয়েছে৷ শিক্ষামন্ত্রী জানান, করোনা পরিস্থিতিতে মে এবং জন মাসে দরিদ্র মানুষদের মাথাপিছু ৫ কেজি খাদ্যশস্য দেবে কেন্দ্র৷ এর ফলে রাজ্যের ২৪ লক্ষ ৬৯ হাজার ৫৮৪ জন মানুষ চাল পাবেন৷

Releated Posts

সরকারি অফিস নির্মাণের জন্য চা গাছ কাটার অভিযোগ, চা বাগানে শ্রমিকদের বিক্ষোভ

আগরতলা, ৯ সেপ্টেম্বর: সরকারি অফিস নির্মাণের জন্য জমি পরিষ্কারের নামে বোল্ডোজার দিয়ে চা গাছ কেটে ফেলার অভিযোগকে কেন্দ্র…

ByByTaniya Chakraborty Sep 9, 2026

বিলোনিয়ায় ৬৫তম জাতীয় শিক্ষক দিবস উদযাপন, সম্মানিত ২৫ অবসরপ্রাপ্ত শিক্ষক-শিক্ষিকা

নিজস্ব প্রতিনিধি, বিলোনিয়া, ৫ সেপ্টেম্বর: বিদ্যালয় শিক্ষা পরিদর্শক, বিলোনিয়া এবং শিক্ষক দিবস উদযাপন কমিটির উদ্যোগে শনিবার বিলোনিয়া কলেজ স্কয়ার সংলগ্ন…

ByByNews Desk Sep 5, 2026

অনুরাগ ধনকরের মৃত্যু নিয়ে নিরপেক্ষ তদন্তের দাবি, মুখ্যমন্ত্রীর ‘হস্তক্ষেপের’ প্রতিবাদে কংগ্রেসের মিছিল

আগরতলা, ৩ সেপ্টেম্বর: ত্রিপুরা প্রদেশ কংগ্রেসের উদ্যোগে বৃহস্পতিবার আগরতলায় প্রতিবাদ কর্মসূচি পালন করা হয়। পুলিশপ্রধান অনুরাগ ধনকরের মৃত্যুর…

ByByReshmi Debnath Sep 3, 2026

ডেপুটেশন ঘিরে কৈলাসহর কলেজে দুই ছাত্র সংগঠনের সংঘাত, অধ্যক্ষকে ঘেরাও করে বিক্ষোভ

কৈলাসহর, ২ সেপ্টেম্বর: ডেপুটেশন দেওয়াকে কেন্দ্র করে কৈলাসহর কলেজে দুই ছাত্র সংগঠনের মধ্যে উত্তেজনা ছড়িয়ে পড়ে। ত্রিপ্রা ইন্ডিজিনিয়াস…

ByByReshmi Debnath Sep 2, 2026
Scroll to Top