News Flash

  • Home
  • Uncategorized
  • গাড়ি থামিয়ে চালক ও ফুড ইনস্পেক্টরকে মারধর ঘিরে উত্তেজনা
Image

গাড়ি থামিয়ে চালক ও ফুড ইনস্পেক্টরকে মারধর ঘিরে উত্তেজনা

নিজস্ব প্রতিনিধি, উদয়পুর, ২২ এপ্রিল৷৷ আজ সন্ধ্যা আনুমানিক সাড়ে সাতটায় শান্তিবাজার মহকুমা অফিসের খাদ্য দপ্তরের ফুড ইন্সপেক্টর যখন নিজের গাড়ি নিয়ে উদয়পুর থেকে কর্মস্থল শান্তি বাজারের দিকে যাচ্ছিলেন৷ এমন সময় মাইকেল মজুমদার( ১৯) নামের এক বখাটে যুবক সুকটি নিয়ে আগরতলা গেরেজ থেকে ফুলকুমারী নবশক্তি ক্লাবের সামনে ফুড ইন্সপেক্টরের টিআর-০৮সি-০৫৮২ নাম্বারের গাড়িটি নিয়ে বিলোনিয়া নিজ বাড়িতে যাচ্ছিলেন৷


এমন সময় গাড়ি থামাতে চিৎকার চেঁচামেচি শুরু করলে , গাড়িতে বসা চালক প্রসেনজিত দেবনাথ নীচে নেমে আসলে, বখাটে যুবক মাইকেল মজুমদার এলোপাথাড়ি ঐ ব্যক্তিকে চড়- কিল- ঘুষি দিতে থাকলে পথ চলতি মানুষ উভয়কেই সড়ানোর চেষ্টা করে৷ এরই মধ্যে বখাটে যুবক মাইকেল গাড়ির চালক তথা শান্তিবাজার মহকুমা ফুড ইন্সপেক্টরে স্বাস্বতীর মাথায় এবং ঘারে ইটের টুকরো দিয়ে ঢিল দিলে উপস্থিত পথ চলতি মানুষ স্বাস্বতী আচার্যী নামের ঐ মহিলা ফুড ইন্সপেক্টরকে অন্য আরেকটি অটো দিয়ে হাসপাতালে পাঠায়৷


পরবর্তীতে বখাটে যুবক মাইকেল মজুমদার কোথা থেকে একটি দাঁ এনে গাড়িতে মহিলা ফুড ইন্সপেক্টরের সাথে থাকা প্রসেনজিত দেবনাথের পায়ের থাইয়ে কোপ দিয়ে বসে৷ তৃতীয় কোপের সময় লোকটি পালিয়ে একটু অজস্র হলে এলাকাবাসী উদয়পুর অগ্ণি নির্বাপক দপ্তরের কর্মীদের খবর দিলে, অগ্ণি নির্বাপক দপ্তরের কর্মীরা প্রসেনজিত দেবনাথকে জেলা হাসপাতালে নিয়ে যায়৷ প্রাথমিক চিকিৎসার পর দুজনকেই ছেড়ে দেওয়া হলেও ঐ মহিলা ফুড ইন্সপেক্টর স্বাস্বতী আচার্যী উদয়পুর রাধাকিশোরপুর থানায় একটি মামলা দায়ের করেন৷ এই ঘটনায় উদয়পুর নবশক্তি ক্লাব এলাকায় কৌতূহল ও ভীতির সঞ্চার হয়েছে৷ উদয়পুর রাধাকিশোরপুর থানার আই ও শংকর সাহা ঘটনার তদন্তে রয়েছেন৷

Releated Posts

অক্সিলিয়াম গার্লস স্কুলে ‘আউক্সি ইগনিট এনোএল এক্সিবিশন ২০২৬’, ছাত্রীদের সৃজনশীলতা ও প্রতিভার প্রকাশ

আগরতলা, ২৫ জুলাই: ছাত্রীদের মধ্যে বিজ্ঞানমনস্কতা, সৃজনশীলতা ও নেতৃত্বের গুণাবলী বিকাশের লক্ষ্যে অক্সিলিয়াম গার্লস স্কুল, আগরতলার উদ্যোগে বিদ্যালয়…

ByByNews Desk Jul 25, 2026

রোমানিয়ায় ভারতীয় সংস্কৃতি ও মূল্যবোধের প্রসারে প্রবাসীদের ভূয়সী প্রশংসা রাষ্ট্রপতি দ্রৌপদী মুর্মুর

বুখারেস্ট, ২৫ জুলাই (আইএএনএস): ভারত ও রোমানিয়ার জনগণের মধ্যে ঘনিষ্ঠ সম্পর্কই দুই দেশের দ্বিপাক্ষিক সম্পর্কের সবচেয়ে শক্তিশালী ভিত্তি…

ByByNews Desk Jul 25, 2026

ধর্মেন্দ্র প্রধানের ইস্তফা যুবসমাজ, সন্তানহারা পরিবার ও ঐক্যবদ্ধ বিরোধীদের জয়: মল্লিকার্জুন খাড়গে

নয়াদিল্লি, ২৫ জুলাই (আইএএনএস): কেন্দ্রীয় শিক্ষামন্ত্রী ধর্মেন্দ্র প্রধানের পদত্যাগের পর কংগ্রেস সভাপতি মল্লিকার্জুন খাড়গে শনিবার দাবি করেছেন, এটি…

ByByNews Desk Jul 25, 2026

সমীক ভট্টাচার্যের বিরুদ্ধে নেতাজিকে অবমাননার অভিযোগ, প্রকাশ্যে ক্ষমা চাওয়ার দাবি ফরওয়ার্ড ব্লকের

নিজস্ব প্রতিনিধি, আগরতলা, ১৯ জুলাই:পশ্চিমবঙ্গ বিজেপির সভাপতি সমীক ভট্টাচার্যের বিরুদ্ধে নেতাজি সুভাষচন্দ্র বসুকে নিয়ে অবমাননাকর মন্তব্য করার অভিযোগ…

ByByReshmi Debnath Jul 20, 2026
Scroll to Top