News Flash

  • Home
  • মুখ্য খবর
  • রাজ্যব্যাপী চিরাচরিত প্রথায় অনুষ্ঠিত হচ্ছে গড়িয়া পূজা
Image

রাজ্যব্যাপী চিরাচরিত প্রথায় অনুষ্ঠিত হচ্ছে গড়িয়া পূজা

নিজস্ব প্রতিনিধি, আগরতলা, ২১ এপ্রিল৷৷ উপজাতিদের প্রধান উৎসব গরিয়া পূজা৷ রাজ্যের সর্বত্র যথাযোগ্য মর্যাদায় ধর্মীয় ভাবগম্ভীর পরিবেশে বাবা গড়িয়ার পুজো হয়েছে৷রাজ্যের উপজাতিদের প্রধান উৎসব গরিয়া পূজা কে কেন্দ্র করে রাজ্যের সর্বত্র ব্যাপক উৎসাহ-উদ্দীপনা পরিলক্ষিত হয়৷ ধর্মীয় ভাবগম্ভীর পরিবেশে রাজ্যের উপজাতি অংশের মানুষ বাবা গড়িয়া পূজা যথাযোগ্য মর্যাদায় করেছেন৷ গড়িয়া পূজা কে কেন্দ্র করে গত প্রায় এক মাস ধরে উপজাতি মানুষের মধ্যে নানারকম প্রস্তুতি চলছিল৷ প্রতি বছর বৈশাখ মাসের ৭ তারিখ বাবা গড়িয়া পূজা হয়৷

বিশেষ করে উপজাতি অধ্যুষিত এলাকাগুলোতে বাবা গড়িয়ার পূজাক কেন্দ্র করে উৎসবমুখর পরিবেশে পরিলক্ষিত হচ্ছে৷ রাজধানী আগরতলা শহর এলাকায় যেসব স্থানে উপজাতি বংশের মানুষের বসবাস সেখানেও বাবা গড়িয়া পূজাকে কেন্দ্র করে বিপুল উৎসাহ-উদ্দীপনা পরিলক্ষিত হয়৷ ব্যক্তিগত উদ্যোগের পাশাপাশি সার্বজনীনভাবেও বাবা গড়িয়া পূজা হচ্ছে রাজধানী আগরতলা শহর ও শহরতলীর এলাকায়৷ ধনী-গরীব নির্বিশেষে সকল উপজাতীয় অংশের বাড়িঘরে বাবা গড়িয়া পূজিত হচ্ছে৷ গড়িয়া পূজা সাধ্যমত সবাই বলি দেন৷ রাজ্যের উপজাতির মধ্যে এই বলি প্রথা আদি অনন্ত কাল ধরে চলে আসছে৷ গড়িয়া পূজা সম্পর্কে বিস্তারিত তথ্য জানান পুরোহিত চন্তাই৷রাজধানী আগরতলা শহর এলাকার উজান অভয়নগরে নেতাজি ক্লাবের উদ্যোগে সর্বজনীনভাবে বাবা গড়িয়ার পূজা হয়৷ গড়িয়া পূজা উপলক্ষেউজান অভয়নগরে মেলা বসে৷


পূজা কমিটির সম্পাদক প্রশান্ত দেববর্মা জানান এ বছর করোণা বিধি মেনেই বাবা গড়িয়া পূজা ও মেলা করা হচ্ছে৷ প্রজা এবং মেলায় আসা প্রত্যেকে পণ্যটিকে মাক্স পরিধান করতে এবং সামাজিক দূরত্ব বজায় রাখতে উদ্যোক্তাদের পক্ষ থেকে অনুরোধ জানানো হয়েছে৷গড়িয়া উৎসব কার্যত উপজাতিদের প্রধান উৎসব হলেও রাজ্যের জাতি উপজাতি উভয় অংশের মানুষ গড়িয়া পূজার আনন্দ উল্লাসে মেতে ওঠেন৷ এবছরও তার তেমন কোনো ব্যতিক্রম ঘটেনি৷

Releated Posts

‘মন কি বাত’ শুনলেন মুখ্যমন্ত্রী, ত্রিপুরার ‘চৌংপ্রেং’-এর প্রশংসায় প্রধানমন্ত্রীকে ধন্যবাদ জ্ঞাপন

আগরতলা, ২৬ জুলাই: প্রধানমন্ত্রী নরেন্দ্র মোদীর জনপ্রিয় রেডিও অনুষ্ঠান ‘মন কি বাত’-এর ১৩৬তম পর্ব রবিবার দেশজুড়ে সম্প্রচারিত হয়।…

ByByReshmi Debnath Jul 26, 2026

‘মন কি বাত’-এ ত্রিপুরার ঐতিহ্যবাহী বাদ্যযন্ত্র ‘চৌংপ্রেং’-এর পুনর্জাগরণের কাহিনি তুলে ধরলেন প্রধানমন্ত্রী

আগরতলা, ২৬ জুলাই: ফের প্রধানমন্ত্রীর ‘মন কি বাত’ অনুষ্ঠানে যথে এলো ত্রিপুরার নাম। প্রধানমন্ত্রী নরেন্দ্র মোদির জনপ্রিয় রেডিও…

ByByReshmi Debnath Jul 26, 2026

কারগিল বিজয় দিবসে শহীদ সেনানিদের প্রতি শ্রদ্ধার্ঘ্য রাজ্যপালের

আগরতলা, ২৬ জুলাই: কারগিল বিজয় দিবস উপলক্ষে রবিবার আগরতলার লিচুবাগানস্থিত অ্যালবার্ট এক্কা ওয়ার মেমোরিয়াল পার্কে যথাযোগ্য মর্যাদা ও…

ByByReshmi Debnath Jul 26, 2026

ধর্মেন্দ্র প্রধানের ইস্তফা গৃহীত, অতিরিক্ত দায়িত্ব পেলেন প্রহ্লাদ যোশী

নয়াদিল্লি, ২৫ জুলাই : কেন্দ্রীয় শিক্ষামন্ত্রী পদ থেকে ধর্মেন্দ্র প্রধানের ইস্তফা গ্রহণ করেছেন রাষ্ট্রপতি দ্রৌপদী মুর্মু। শনিবার রাষ্ট্রপতি…

ByBySandeep Biswas Jul 25, 2026
Scroll to Top