News Flash

Image

ফের ঊর্ধ্বমুখী করোনা-সংক্রমণ, ব্রাজিলে দৈনিক মৃত্যু বেড়ে ৩,৪৮১

রিও ডি জেনেইরো, ২১ এপ্রিল (হি.স.): ব্রাজিলে ফের অনেকটাই বাড়ল দৈনিক করোনাভাইরাসের সংক্রমণ, দৈনিক মৃত্যুও ঊর্ধ্বমুখী। বিগত ২৪ ঘন্টায় ব্রাজিলে করোনায় মৃত্যু হয়েছে ৩ হাজার ৪৮১ জনের, এই সময়ে নতুন করে কোভিডে আক্রান্ত হয়েছেন ৭৩,১৭২ জন। ফলে ব্রাজিলে ৩ লক্ষ ৭৮ হাজারেরও বেশি করোনা-আক্রান্ত রোগীর মৃত্যু হয়েছে। বিগত ২৪ ঘন্টায় (মঙ্গলবার) ব্রাজিলে নতুন করে ৩ হাজার ৪৮১ জনের মৃত্যু হয়েছে, ফলে ব্রাজিলে করোনায় মৃতের সংখ্যা ৩ লক্ষ ৭৮ হাজার ৫৩০-তে পৌঁছেছে।
আগের দিনের তুলনায় করোনা-সংক্রমিত রোগীর সংখ্যা অনেকটাই বেড়েছে ব্রাজিলে। ব্রাজিলের স্বাস্থ্য মন্ত্রক জানিয়েছে, মঙ্গলবার সারা দিনে ব্রাজিলে নতুন করে ৭৩,১৭২ জন করোনাভাইরাসে আক্রান্ত হয়েছেন। সবমিলিয়ে এযাবৎ ব্রাজিলে ১৪,০৫০,৮৮৫ জন করোনাভাইরাসে আক্রান্ত হয়েছেন। তাঁদের মধ্যে সুস্থ হয়েছেন ১২,৫৬১,৬৮৯ জন। ব্রাজিলে এই মুহূর্তে সক্রিয় রোগীর সংখ্যা ১,১১০,৬৬৬ জন।

Releated Posts

মণিপুরের অশান্তিকে কাজে লাগিয়ে মাদক কারবার বাড়াচ্ছে মিয়ানমারের কার্টেল, বাড়ছে উত্তর-পূর্বে বিপদ

নয়াদিল্লি, ৬ অক্টোবর (আইএএনএস): মাদক পাচারের বিরুদ্ধে ভারতীয় সংস্থাগুলির লড়াই অব্যাহত থাকলেও মিয়ানমার থেকে উত্তর-পূর্ব ভারতের রাজ্যগুলিতে মাদক…

ByByNews Desk Oct 6, 2026

স্বাধীনতার পর প্রথমবার নদীপথে বাংলাদেশে গেল ডিব্রুগড়ের পণ্যবাহী জাহাজ

ডিব্রুগড় (অসম), ৫ অক্টোবর (আইএএনএস): স্বাধীনতার পর প্রথমবার অসমের উচ্চাঞ্চল ডিব্রুগড় থেকে নদীপথে বিদেশি বন্দরের উদ্দেশে পণ্যবাহী জাহাজ…

ByByNews Desk Oct 5, 2026

বিকাশের সঙ্গে ঐতিহ্যের মেলবন্ধন, আধুনিক স্থাপত্যে নতুন পরিচয় তুলে ধরছে অসম: হিমন্ত বিশ্বশর্মা

গুয়াহাটি, ৫ অক্টোবর (আইএএনএস): উন্নয়নের পাশাপাশি রাজ্যের সমৃদ্ধ ঐতিহাসিক ও সাংস্কৃতিক ঐতিহ্যকে সংরক্ষণ করে এগিয়ে চলেছে অসম। আধুনিক…

ByByNews Desk Oct 5, 2026

গুয়াহাটিতে নাইটক্লাবে মহিলাকে পোশাক খুলিয়ে মারধরের অভিযোগ, ম্যানেজার আটক

গুয়াহাটি, ৩ অক্টোবর (আইএএনএস): অসমের গুয়াহাটির খানাপাড়া এলাকায় একটি নাইটক্লাবে এক মহিলাকে বাউন্সাররা পোশাক খুলিয়ে মারধর করেছে বলে…

ByByNews Desk Oct 3, 2026
Scroll to Top