News Flash

  • Home
  • Uncategorized
  • শ্রীরামের অসীম করুণা চিরকাল দেশবাসীর প্রতি অটুট থাকুক : প্রধানমন্ত্রী
Image

শ্রীরামের অসীম করুণা চিরকাল দেশবাসীর প্রতি অটুট থাকুক : প্রধানমন্ত্রী

নয়াদিল্লি, ২১ এপ্রিল (হি.স.): রামনবমীতে দেশবাসীকে অন্তরের অন্তঃস্থল থেকে শুভেচ্ছা জানালেন প্রধানমন্ত্রী নরেন্দ্র মোদী। একইসঙ্গে করোনা-পরিস্থিতিতে দেশবাসীর কাছে প্রধানমন্ত্রী বিনীত অনুরোধ করেছেন, “এই করোনা সঙ্কটের সময়ে, করোনার থেকে বাঁচতে যে সমস্ত উপায় রয়েছে দয়া করে তা পালন করুন।” বুধবার সকালে টুইট করে প্রধানমন্ত্রী লিখেছেন, “রামনবমীর শুভকামনা। ভগবান শ্রীরামের অসীম করুণা চিরকাল দেশবাসীর প্রতি অটুট থাকুক। জয় শ্রীরাম!”
অপর টুইটে প্রধানমন্ত্রী লিখেছেন, “আজ রামনবমী এবং আমাদের প্রতি মর্যাদা পুরুষোত্তম শ্রীরামের বাণী হল, মর্যাদার পালন করুন। এই করোনা সঙ্কটের সময়ে, করোনার থেকে বাঁচতে যে সমস্ত উপায় রয়েছে দয়া করে তা পালন করুন। ‘ওষুধও, কঠোরতাও’ এই মন্ত্রটি মনে রাখবেন।” প্রসঙ্গত, দেশে এই মুহূর্তে করোনার প্রকোপ হু হু করে বেড়েই চলেছে। মঙ্গলবার রাতেই জাতির উদ্দেশে ভাষণে, করোনার প্রকোপ থেকে বাঁচতে দেশবাসীকে সতর্ক হওয়ার অনুরোধ করেছিলেন প্রধানমন্ত্রী। বুধবার প্রধানমন্ত্রী ফের একবার দেশবাসীর কাছে বিনীত অনুরোধ রাখলেন।

Releated Posts

শস্য সাইলো প্রকল্পে একচেটিয়া সুবিধা দেওয়ার অভিযোগ খারিজ করল এফসিআই

নয়াদিল্লি, ২ জুন (আইএএনএস): শস্য সংরক্ষণের আধুনিক সাইলো প্রকল্পের বরাত প্রদানের ক্ষেত্রে পক্ষপাতিত্ব ও একচেটিয়া ব্যবসাকে উৎসাহ দেওয়ার…

ByByNews Desk Jun 2, 2026

অসম বিধানসভায় ইউসিসি পাস, ‘প্রত্যেক নাগরিকের জন্য অভিন্ন আইন কার্যকর করতে প্রতিশ্রুতিবদ্ধ’: অমিত শাহ

নয়াদিল্লি, ২৭ মে (আইএএনএস): অসম বিধানসভায় অভিন্ন দেওয়ানি বিধি (ইউসিসি) বিল পাস হওয়ায় রাজ্যের মানুষকে অভিনন্দন জানালেন কেন্দ্রীয়…

ByByNews Desk May 27, 2026

কাবুলের হাসপাতালে পাকিস্তানি হামলার নিরপেক্ষ তদন্তের দাবি পুনর্ব্যক্ত রাষ্ট্রসংঘের বিশেষ দূতের

কাবুল, ২২ মে (আইএএনএস): আফগানিস্তানে মানবাধিকার পরিস্থিতি বিষয়ক রাষ্ট্রসংঘের বিশেষ দূত রিচার্ড বেনেট কাবুলের ওমিদ পুনর্বাসন হাসপাতালে পাকিস্তানের…

ByByNews Desk May 22, 2026

ভার্চুয়াল মাধ্যমে ‘মুখ্যমন্ত্রী সমীপেষু’ কর্মসূচির সূচনা, ধলাই জেলার ৩৫ জনের অভিযোগ শুনলেন মুখ্যমন্ত্রী

আগরতলা, ২০ মে : রাজ্যের সাধারণ মানুষের সঙ্গে সরকারের সরাসরি যোগাযোগ আরও সুদৃঢ় করতে ভার্চুয়াল মাধ্যমে ‘মুখ্যমন্ত্রী সমীপেষু’…

ByByReshmi Debnath May 20, 2026
Scroll to Top