ওয়াশিংটন, ২১ এপ্রিল (হি.স.): আমেরিকায় ফের বাড়ল করোনার বাড়বাড়ন্ত। দৈনিক সংক্রমণ ও মৃত্যুতে বাড়ল চিন্তা। আমেরিকায় মঙ্গলবার সারাদিনে নতুন করে করোনাভাইরাসে আক্রান্ত হয়েছেন ৬০,৩১৭ জন। পাশাপাশি বিগত ২৪ ঘন্টায় মৃত্যু হয়েছে ৮৮৩ জনের। ফলে আমেরিকায় ৩২,৫৩৬,৪৭০-এ পৌঁছে গিয়েছে করোনাভাইরাসের মোট সংক্রমণ। আমেরিকায় সময় অনুযায়ী, মঙ্গলবার সন্ধ্যা পর্যন্ত ৮৮৩ বেড়ে আমেরিকায় মোট মৃত্যু হয়েছে ৫ লক্ষ ৮২ হাজার ৪৫৬ জনের।
জোন্স হপকিন্স ইউনিভার্সিটির দেওয়া তথ্য অনুযায়ী, আমেরিকায় বিগত ২৪ ঘন্টায় (মঙ্গলবার সন্ধ্যা পর্যন্ত) নতুন করে করোনাভাইরাসে আক্রান্ত হয়েছেন ৬০ হাজার ৩১৭ জন। এই সময়ে মৃত্যু হয়েছে ৮৮৩ জনের। ফলে আমেরিকায় মোট করোনা-আক্রান্তের সংখ্যা ৩২,৫৩৬,৪৭০-এ পৌঁছেছে, মার্কিন মুলুকে এখনও পর্যন্ত করোনা-মুক্ত হয়েছেন ২৫,১০৫,৫৩৫ জন। আমেরিকায় এই মুহূর্তে সক্রিয় রোগীর সংখ্যা ৬৮ লক্ষ ৪৮ হাজার ৪৭৯ জন।

২৪ ঘন্টায় করোনা-আক্রান্ত ৬০,৩১৭ জন, আমেরিকায় মৃত্যু আরও ৮৮৩ জনের
Releated Posts
বৌদ্ধ ধর্মাবশেষ, অভিন্ন ঐতিহ্য ও ভারতের ‘বৌদ্ধ কূটনীতি’র রূপরেখা
নয়াদিল্লি, ৩ জুন (মতামত | আইএএনএস): বুদ্ধের পবিত্র ধর্মাবশেষ প্রদর্শন শুধু ধর্মীয় অনুষ্ঠান বা সাংস্কৃতিক আয়োজন নয়, বরং…
ত্রিপুরা সুন্দরী মন্দির : সংস্কৃতি ও প্রকৃতির মিলনস্থল
ত্রিপুরার অন্যতম প্রাচীন ও শ্রদ্ধেয় ধর্মীয় স্থান হলো ত্রিপুরা সুন্দরী মন্দির বা মাতাবাড়ি। এটি উদয়পুরে, গোমতী জেলার সদর…
অসম নির্বাচনের মাঝেও কাজিরাঙায় পর্যটকদের ভিড়, আকর্ষণের কেন্দ্র একশৃঙ্গ গণ্ডার
গুয়াহাটি, ২ এপ্রিল : আসন্ন বিধানসভা নির্বাচনের প্রস্তুতির মধ্যেই অসমের বিখ্যাত কাজিরাঙ্গা জাতীয় উদ্যানে পর্যটকদের ভিড় উল্লেখযোগ্যভাবে বেড়েছে।…
রান্নার গ্যাসের মূল্যবৃদ্ধির প্রতিবাদে এসইউসিআই-র বিক্ষোভ
আগরতলা, ১০ এপ্রিল: রান্নার গ্যাস ও পেট্রোল-ডিজেলের মূল্য বৃদ্ধির প্রতিবাদ সরব হয়েছে এসইউসিআই। আজ অবিলম্বে রান্নার গ্যাসের বর্ধিত…


















