News Flash

  • Home
  • Uncategorized
  • করোনা-আক্রান্ত সিপিএম নেতা সুজন চক্রবর্তী, ভর্তি হাসপাতালে
Image

করোনা-আক্রান্ত সিপিএম নেতা সুজন চক্রবর্তী, ভর্তি হাসপাতালে

কলকাতা, ২১ এপ্রিল (হি.স.): মারণ করোনাভাইরাসের প্রকোপ থেকে কেউ রেহাই পাচ্ছেন না! এবার করোনাভাইরাসে আক্রান্ত হলেন সিপিএম নেতা সুজন চক্রবর্তী। মৃদু সংক্রমণ দেখা দেওয়ায় মঙ্গলবার রাতে সুজনকে হাসপাতালে ভর্তি করানো হয়েছে। তাঁর বুকে স্ক্যান করা হয়েছে। গত বছরের সেপ্টেম্বর মাসে সুজন চক্রবর্তীর গাড়ির চালক কোভিডে আক্রান্ত হয়েছিলেন। সেই সময় অবশ্য সুজনের কোভিড পরীক্ষার রিপোর্ট নেগেটিভ এসেছিল। সাবধানতা অবলম্বনের জন্য কিছু দিন নিভৃতবাসে ছিলেন তিনি। এবার সুজনও কোভিডে আক্রান্ত হলেন।
২০২১-এর বিধানসভা নির্বাচনে যাদবপুর কেন্দ্র থেকে সংযুক্ত মোর্চার প্রার্থী হয়েছেন সুজন চক্রবর্তী। গত ১০ এপ্রিল চতুর্থ দফায় ভোটগ্রহণ হয়েছে যাদবপুরে। সুজনের আগেও রাজ্যের একাধিক প্রার্থী করোনাভাইরাসে আক্রান্ত হয়েছেন। কোভিডের জেরে প্রাণও হারিয়েছেন বেশ কয়েকজন প্রার্থী। রাজ্যের করোনার প্রকোপ যেভাবে বাড়ছে তাতে ভীত বঙ্গবাসী।

Releated Posts

পূজার অ্যাডভান্সের দাবিতে আইজিএম হাসপাতালে বিক্ষোভ ডিআরবি কর্মীদের

আগরতলা: দুর্গাপূজার আগে অ্যাডভান্সের দাবিতে বিক্ষোভে সামিল হলেন আইজিএম হাসপাতালের ডিআরবি কর্মীরা। বৃহস্পতিবার হাসপাতালে বিক্ষোভ প্রদর্শন করে অবিলম্বে…

ByByReshmi Debnath Oct 1, 2026

পাঁচ বছর ধরে বিধবা ভাতা অধরা, অসুস্থ বৃদ্ধা শাশুড়ির জন্য মুখ্যমন্ত্রীর কাছে আবেদন পুত্রবধূর

জম্পুইজলা, ২৭ সেপ্টেম্বর:  স্বামীর মৃত্যুর পাঁচ বছর পেরিয়ে গেলেও মেলেনি বিধবা ভাতা। বয়স ৭০ বছর, শারীরিক অসুস্থতায় জর্জরিত।…

ByByReshmi Debnath Sep 27, 2026

১৭ সেপ্টেম্বর থেকে ত্রিপুরায় মাসব্যাপী ‘সেবা সংকল্প অভিযান’: মুখ্যমন্ত্রী

আগরতলা, ১৪ সেপ্টেম্বর: প্রধানমন্ত্রী নরেন্দ্র মোদির জন্মদিন উপলক্ষে আগামী ১৭ সেপ্টেম্বর থেকে ত্রিপুরায় শুরু হচ্ছে মাসব্যাপী ‘সেবা সংকল্প…

ByByTaniya Chakraborty Sep 14, 2026

সরকারি অফিস নির্মাণের জন্য চা গাছ কাটার অভিযোগ, চা বাগানে শ্রমিকদের বিক্ষোভ

আগরতলা, ৯ সেপ্টেম্বর: সরকারি অফিস নির্মাণের জন্য জমি পরিষ্কারের নামে বোল্ডোজার দিয়ে চা গাছ কেটে ফেলার অভিযোগকে কেন্দ্র…

ByByTaniya Chakraborty Sep 9, 2026
Scroll to Top