News Flash

  • Home
  • Uncategorized
  • বিশালগড়ে ভ্যাকসিন নিতে গিয়ে হয়রানির শিকার জনতা
Image

বিশালগড়ে ভ্যাকসিন নিতে গিয়ে হয়রানির শিকার জনতা

নিজস্ব প্রতিনিধি, আগরতলা, ২০ এপ্রিল৷৷ ভ্যাকসিন নিতে গিয়ে ক্ষুব্দ নাগরিকরা৷ নির্ধারিত সময়ে দায়িত্বপ্রাপ্ত করবি না আসার কারণেই ক্ষোভের সঞ্চার হয়৷ঘটনা বিশালগড় মহকুমার চড়িলামে৷চড়িলাম দ্বাদশ শ্রেণী বিদ্যালয় সংলগ্ণ উত্তর চড়িলাম উপস্বাস্থ্য কেন্দ্রে ভ্যাকসিন নিতে গিয়ে ভ্যাক্সিনেশন অফিসারের উপর রেগে অগ্ণিশর্মা হয়ে ওঠে নাগরিকরা৷ ঘটনা মঙ্গলবার বেলা ১১ টা নাগাদ৷ মঙ্গলবার উত্তর চড়িলাম উপ-স্বাস্থ্য কেন্দ্রে ভ্যাকসিন নেওয়ার জন্য সকাল আটটা থেকে লাইনে দাঁড়ান নারী-পুরুষ সকলে৷ বৈশাখের কাঠফাটা রোদ্দুরে সকাল ৮ টা থেকে ১১টা পর্যন্ত লাইনে দাঁড়িয়ে থাকেন ভ্যাকসিন নেওয়ার জন্য নাগরিকরা৷

উপস্বাস্থ্য কেন্দ্রের এম পি ডব্লিউও যথাসময়ে অফিসে আসেন৷ কিন্তু সমস্যা হয়ে দাঁড়ায় চড়িলাম সুকলের পি জি টি শিক্ষিকা তথা ভ্যাক্সিনেশন অফিসার মাধুরী বিশ্বাস দেরি করে আসেন উপস্বাস্থ্য কেন্দ্রে৷ যার ফলে যথাসময়ে ভ্যাকসিন দেওয়া শুরু হয়নি৷এমনটাই অভিযোগ করেছেন মাল্টিপারপাস সহ উপস্থিত নাগরিকরা৷ তাদের অভিযোগ ভ্যাক্সিনেশন অফিসার যথাসময়ে না আসায় দুই থেকে তিন ঘণ্টা প্রচণ্ড গরমে দাঁড়িয়ে অপেক্ষা করতে হয় নাগরিকদের৷ যার ফলে নাগরিকরা ক্ষেপে লাল হয়ে যান৷এই বিষয়ে ভ্যাক্সিনেশন অফিসারকে জিজ্ঞেস করলে উনি বলেন বাড়ি থেকে আসতে আসলে দেরি হয়ে গিয়েছে৷

কিছুক্ষণের জন্য নাগরিকরা উত্তেজিত হয়ে উঠেন৷ এরপর ধীরে ধীরে পরিস্থিতি স্বাভাবিক হয় এবং ভ্যাকসিন দেওয়া শুরু হয়৷ নাগরিকদের বক্তব্য হল জেলাশাসক এবং জেলার মুখ্য স্বাস্থ্য আধিকারিক বলেছেন জেলার ১৬৩টি ভ্যাক্সিনেশন সেন্টারে সকাল আটটা থেকে বিকেল পাঁচটা পর্যন্ত ভ্যাকসিন দেওয়া হবে৷ অথচ কেন ভ্যাক্সিনেশন অফিসার দেরি করে আসেন সেই প্রশ্ণ তুলেছেন অপেক্ষমান নাগরিকরা৷ গুরুত্বপূর্ণ কাজে জড়িত অফিসার ও কর্মীদের আরো দায়িত্বশীল হওয়ার জন্য পরামর্শ দিয়েছেন অনেকেই৷

Releated Posts

পূজার অ্যাডভান্সের দাবিতে আইজিএম হাসপাতালে বিক্ষোভ ডিআরবি কর্মীদের

আগরতলা: দুর্গাপূজার আগে অ্যাডভান্সের দাবিতে বিক্ষোভে সামিল হলেন আইজিএম হাসপাতালের ডিআরবি কর্মীরা। বৃহস্পতিবার হাসপাতালে বিক্ষোভ প্রদর্শন করে অবিলম্বে…

ByByReshmi Debnath Oct 1, 2026

পাঁচ বছর ধরে বিধবা ভাতা অধরা, অসুস্থ বৃদ্ধা শাশুড়ির জন্য মুখ্যমন্ত্রীর কাছে আবেদন পুত্রবধূর

জম্পুইজলা, ২৭ সেপ্টেম্বর:  স্বামীর মৃত্যুর পাঁচ বছর পেরিয়ে গেলেও মেলেনি বিধবা ভাতা। বয়স ৭০ বছর, শারীরিক অসুস্থতায় জর্জরিত।…

ByByReshmi Debnath Sep 27, 2026

১৭ সেপ্টেম্বর থেকে ত্রিপুরায় মাসব্যাপী ‘সেবা সংকল্প অভিযান’: মুখ্যমন্ত্রী

আগরতলা, ১৪ সেপ্টেম্বর: প্রধানমন্ত্রী নরেন্দ্র মোদির জন্মদিন উপলক্ষে আগামী ১৭ সেপ্টেম্বর থেকে ত্রিপুরায় শুরু হচ্ছে মাসব্যাপী ‘সেবা সংকল্প…

ByByTaniya Chakraborty Sep 14, 2026

সরকারি অফিস নির্মাণের জন্য চা গাছ কাটার অভিযোগ, চা বাগানে শ্রমিকদের বিক্ষোভ

আগরতলা, ৯ সেপ্টেম্বর: সরকারি অফিস নির্মাণের জন্য জমি পরিষ্কারের নামে বোল্ডোজার দিয়ে চা গাছ কেটে ফেলার অভিযোগকে কেন্দ্র…

ByByTaniya Chakraborty Sep 9, 2026
Scroll to Top