News Flash

  • Home
  • Uncategorized
  • এডিসি : ৭ নির্বাহী সদস্যকে নিয়ে সিইএম পদে শপথ নিলেন পূর্ণ চন্দ্র জমাতিয়া
Image

এডিসি : ৭ নির্বাহী সদস্যকে নিয়ে সিইএম পদে শপথ নিলেন পূর্ণ চন্দ্র জমাতিয়া

আগরতলা, ২০ এপ্রিল (হি. স.)৷৷ ত্রিপুরায় এডিসি-তে মুখ্য কার্যনির্বাহী পদে আজ শপথ নিলেন পূর্ণ চন্দ্র জমাতিয়া৷ সাথে তাঁর পারিষদ-ও শপথ নিয়েছে৷ এদিন ৭ জন নির্বাহী সদস্য তাঁর সাথে সপথ নিয়েছেন৷ তবে, দফতর বন্টন আজ হয়নি৷ সূত্রের খবর, তিপ্রা মথা প্রধান প্রদ্যুত কিশোর দফতর বন্টন নিয়ে রুদ্ধদ্বার বৈঠক করেছেন৷


আজ রাজ্যপাল নিযুক্ত প্রশাসক জি কে রাও মুখ্য কার্যনির্বাহী সদস্য এবং নির্বাহী সদস্য-দের শপথ বাক্য পাঠ করিয়েছেন৷ মুখ্য কার্যনির্বাহী পদে পূর্ণ চন্দ্র জমাতিয়া ছাড়া সুহেল দেববর্মা, ডলি রিয়াং, রাজেশ ত্রিপুরা, ভবরঞ্জন রিয়াং, অনিমেষ দেববর্মা, চিত্তরঞ্জন দেববর্মা এবং কমল কলই নির্বাহী সদস্য পদে শপথ নিয়েছেন৷
এদিন শপথ গ্রহণ অনুষ্ঠানে আইপিএফটি সাধারণ সম্পাদক তথা জনজাতি কল্যাণ মন্ত্রী মেবার কুমার জমাতিয়া, প্রদেশ কংগ্রেস সভাপতি আইনজীবী পিযুষ কান্তি বিশ্বাস সহ বিভিন্ন রাজনৈতিক ব্যাক্তিত্ব উপস্থিত ছিলেন৷

Releated Posts

পূজার অ্যাডভান্সের দাবিতে আইজিএম হাসপাতালে বিক্ষোভ ডিআরবি কর্মীদের

আগরতলা: দুর্গাপূজার আগে অ্যাডভান্সের দাবিতে বিক্ষোভে সামিল হলেন আইজিএম হাসপাতালের ডিআরবি কর্মীরা। বৃহস্পতিবার হাসপাতালে বিক্ষোভ প্রদর্শন করে অবিলম্বে…

ByByReshmi Debnath Oct 1, 2026

পাঁচ বছর ধরে বিধবা ভাতা অধরা, অসুস্থ বৃদ্ধা শাশুড়ির জন্য মুখ্যমন্ত্রীর কাছে আবেদন পুত্রবধূর

জম্পুইজলা, ২৭ সেপ্টেম্বর:  স্বামীর মৃত্যুর পাঁচ বছর পেরিয়ে গেলেও মেলেনি বিধবা ভাতা। বয়স ৭০ বছর, শারীরিক অসুস্থতায় জর্জরিত।…

ByByReshmi Debnath Sep 27, 2026

১৭ সেপ্টেম্বর থেকে ত্রিপুরায় মাসব্যাপী ‘সেবা সংকল্প অভিযান’: মুখ্যমন্ত্রী

আগরতলা, ১৪ সেপ্টেম্বর: প্রধানমন্ত্রী নরেন্দ্র মোদির জন্মদিন উপলক্ষে আগামী ১৭ সেপ্টেম্বর থেকে ত্রিপুরায় শুরু হচ্ছে মাসব্যাপী ‘সেবা সংকল্প…

ByByTaniya Chakraborty Sep 14, 2026

সরকারি অফিস নির্মাণের জন্য চা গাছ কাটার অভিযোগ, চা বাগানে শ্রমিকদের বিক্ষোভ

আগরতলা, ৯ সেপ্টেম্বর: সরকারি অফিস নির্মাণের জন্য জমি পরিষ্কারের নামে বোল্ডোজার দিয়ে চা গাছ কেটে ফেলার অভিযোগকে কেন্দ্র…

ByByTaniya Chakraborty Sep 9, 2026
Scroll to Top