News Flash

  • Home
  • মুখ্য খবর
  • করোনা আক্রান্ত হয়ে উত্তরপ্রদেশের এক মন্ত্রীর মৃত্যু
Image

করোনা আক্রান্ত হয়ে উত্তরপ্রদেশের এক মন্ত্রীর মৃত্যু

নয়াদিল্লি, ২০ এপ্রিল (হি.স) : করোনায় আক্রান্ত হয়ে এবার উত্তরপ্রদেশের মুখ্যমন্ত্রী যোগী আদিত্যনাথের মন্ত্রিসভার এক সদস্যের মৃত্যু হল। মৃত মন্ত্রীর নাম হনুমান মিশ্র। লখনউয়ের এক হাসপাতালে মঙ্গলবাবার তিনি মারা যান।  তাঁর করোনা টেস্ট পজিটিভ হওয়ার পর তাঁকে হাসপাতালে ভর্তি করা হয়।


করোনা আক্রান্ত হওয়ার পর হনুমান মিশ্রকে লখনউয়ের সঞ্জয় গান্ধী পোস্টগ্র্যাজুয়েট ইনস্টিটিউট অফ মেডিক্যাল সায়েন্সে ভর্তি করা হয়। তারপর মঙ্গলবার তাঁর মৃত্যুর খবর আসে। এর আগে মুখ্যমন্ত্রী যোগী আদিত্যনাথের করোনা ধরা পড়ে। তিনি এখন কোয়ারেন্টাইনে আছে।


করোনার দ্বিতীয় ঢেউয়ের সব থেকে বেশি প্রভাব পড়েছে মহারাষ্ট্রে তার পরই আক্রান্তের সংখ্যার নিরিখে দ্বিতীয় স্থানে রয়েছে উত্তরপ্রদেশে। উত্তরপ্রদেশের পরেই রয়েছে দিল্লি। উত্তরপ্রদেশের সোমবার ৫৮ হাজার ৯২৪ জন নতুন করে করোনা আক্রান্ত হয়েছেন। উত্তরপ্রদেশের সংখ্যাটা ২৮ হাজার ২১১। দিল্লিতে সোমবার ২৩ হাজার ৬৮৬ জন নতুন করে করোনা আক্রান্ত হয়েছেন।

Releated Posts

শিক্ষামন্ত্রীর পদত্যাগ নিয়ে বিরোধীদের কটাক্ষ মুখ্যমন্ত্রীর

নিজস্ব প্রতিনিধি, আগরতলা, ২৬ জুলাই: কেন্দ্রীয় শিক্ষামন্ত্রীর পদত্যাগের বিষয়টি নিয়ে রবিবার বিরোধী রাজনৈতিক দলগুলিকে কটাক্ষ করলেন মুখ্যমন্ত্রী অধ্যাপক…

ByByReshmi Debnath Jul 26, 2026

ত্রিপুরা-মিজোরাম সীমান্ত সমস্যা সমাধানে আগস্টের প্রথম সপ্তাহে আগরতলায় উচ্চপর্যায়ের বৈঠক

নিজস্ব প্রতিনিধি, আগরতলা, ২৬ জুলাই: দীর্ঘদিনের অমীমাংসিত ত্রিপুরা-মিজোরাম আন্তঃরাজ্য সীমান্ত সমস্যা সমাধানের লক্ষ্যে আগামী আগস্ট মাসের প্রথম সপ্তাহে…

ByByReshmi Debnath Jul 26, 2026

যৌথ বাহিনীর অভিযানে যাত্রাপুরে ২১১ কেজি শুকনো গাঁজা উদ্ধার, বাজারমূল্য প্রায় ৫০ লক্ষ টাকা

আগরতলা, ২৬ জুলাই: নেশার বিরুদ্ধে বড়সড় সাফল্য পেল রাজ্য পুলিশের স্পেশাল টাস্ক ফোর্স (এসটিএফ), গোয়েন্দা শাখা এবং যাত্রাপুর…

ByByReshmi Debnath Jul 26, 2026

‘মন কি বাত’ শুনলেন মুখ্যমন্ত্রী, ত্রিপুরার ‘চৌংপ্রেং’-এর প্রশংসায় প্রধানমন্ত্রীকে ধন্যবাদ জ্ঞাপন

আগরতলা, ২৬ জুলাই: প্রধানমন্ত্রী নরেন্দ্র মোদীর জনপ্রিয় রেডিও অনুষ্ঠান ‘মন কি বাত’-এর ১৩৬তম পর্ব রবিবার দেশজুড়ে সম্প্রচারিত হয়।…

ByByReshmi Debnath Jul 26, 2026
Scroll to Top