News Flash

  • Home
  • ত্রিপুরা
  • ছিনতাইয়ের চেষ্টা ব্যর্থ, গাছের সাথে বেধে যুবককে গণধোলাই
Image

ছিনতাইয়ের চেষ্টা ব্যর্থ, গাছের সাথে বেধে যুবককে গণধোলাই

নিজস্ব প্রতিনিধি, আগরতলা, ১৮ এপ্রিল৷৷ সিধাই থানা এলাকার বামুটিয়া জামাই চৌমুহনী এলাকায় এক মহিলার গলা থেকে সোনার চেইন ছিনতাইয়ের চেষ্টা করে এক ছিনতাইকারী৷ অবশ্য ছিনতাইয়ের চেষ্টা ব্যর্থ হয়েছে৷ মহিলার চিৎকারে প্রতিবেশীরা ছুটে এসে ছিনতাইকারীকে আটক করতে সক্ষম হন৷ তাকে গাছের সঙ্গে বেঁধে মারধর করা হয়৷ উত্তেজিত জনতার মারধরে আহত হয়েছে ওই ছিনতাইকারী৷

ঘটনার খবর পেয়ে বামুটিয়া আউটপোস্ট এর পুলিশ ঘটনাস্থলে ছুটে আসে৷ তাকে পুলিশের হাতে তুলে দেওয়া হয়৷জানা গেছে তাকে জিজ্ঞাসাবাদ করে এই চক্রে জড়িত আরও কয়েকজনের নাম ধাম জানা গেছে৷ সে অনুযায়ী পুলিশ-ছিনতাইকারী চক্রটিকে আটক করার জন্য তৎপরতা শুরু করেছে৷ উল্লেখ্য সিধা এর বিভিন্ন এলাকায় এর আগেও বেশ কয়েকটি ছিনতাইয়ের ঘটনা ঘটেছে৷ পরপর এসব ঘটনাকে কেন্দ্র করে এলাকায় বসবাসকারী মানুষের মধ্যে আতঙ্ক বিরাজ করছে৷ সোনার চেইন ও গহনা পরে মা-বোনরা ঘর থেকে বের হতে পারছেন না৷ পুলিশ আটক ছিনতাইকারীর বিরুদ্ধে একটি মামলা গ্রহণ করে ঘটনার তদন্ত শুরু করেছে৷

Releated Posts

মেয়াদোত্তীর্ণ ওষুধ বিক্রির অভিযোগে চাঞ্চল্য, তদন্ত ও ব্যবস্থা নেওয়ার দাবি

নিজস্ব প্রতিনিধি, আগরতলা, ২৬ জুলাই: খোয়াই জেলার উত্তর রামচন্দ্রঘাটের লালটিলা এলাকায় একটি ওষুধের দোকানের বিরুদ্ধে মেয়াদোত্তীর্ণ ওষুধ বিক্রির…

ByByReshmi Debnath Jul 26, 2026

প্রাক্তন ডিজিপি অনুরাগের মৃত্যুর ঘটনায় হাইকোর্টের তত্ত্বাবধানে বিচার বিভাগীয় তদন্তের দাবি কংগ্রেসের

নিজস্ব প্রতিনিধি, আগরতলা, ২৬ জুলাই: ত্রিপুরার প্রাক্তন পুলিশ মহানির্দেশক (ডিজিপি) অনুরাগের রহস্যজনক মৃত্যুর ঘটনায় হাইকোর্টের বর্তমান বিচারপতির তত্ত্বাবধানে…

ByByReshmi Debnath Jul 26, 2026

বিশালগড় কেন্দ্রীয় সংশোধনাগারে বন্দির রহস্যজনক মৃত্যু ঘিরে চাঞ্চল্য

নিজস্ব প্রতিনিধি, চড়িলাম, ২৬ জুলাই: বিশালগড় কেন্দ্রীয় জেলে এক বিচারাধীন বন্দির মৃত্যুকে ঘিরে তীব্র চাঞ্চল্যের সৃষ্টি হয়েছে। মৃতের…

ByByReshmi Debnath Jul 26, 2026

তীর্থমুখে ঝর্ণায় স্নান করতে গিয়ে যুবকের মর্মান্তিক মৃত্যু

নিজস্ব প্রতিনিধি, উদয়পুর, ২৬ জুলাই: গোমতী জেলার তীর্থমুখে ঝর্ণায় স্নান করতে গিয়ে জলে তলিয়ে এক যুবকের মর্মান্তিক মৃত্যু…

ByByReshmi Debnath Jul 26, 2026
Scroll to Top