News Flash

  • Home
  • দেশ
  • মৃত্যু আরও ১৪ জনের, তেলেঙ্গানায় মোট করোনা-আক্রান্ত ৩.৫৫ লক্ষাধিক
Image

মৃত্যু আরও ১৪ জনের, তেলেঙ্গানায় মোট করোনা-আক্রান্ত ৩.৫৫ লক্ষাধিক

হায়দরাবাদ, ১৯ এপ্রিল (হি.স.): তেলেঙ্গানায় নতুন করে আরও ১৪ জন কোভিড-১৯ ভাইরাসে আক্রান্ত রোগীর মৃত্যু হল। এছাড়াও বিগত ২৪ ঘন্টায় দক্ষিণ ভারতের এই রাজ্যে নতুন করে সংক্রমিত হয়েছেন মাত্র ৪,০০৯ জন। ফলে তেলেঙ্গানায় মোট করোনা-আক্রান্তের সংখ্যা বেড়ে হল ৩ লক্ষ ৫৫ হাজার ৪৩৩ জন। মোট আক্রান্তের মধ্যে ইতিমধ্যেই ৩,১৪,৪৪১ জন সুস্থ হয়ে উঠেছেন। ১৪ জনের মৃত্যুর পর তেলেঙ্গানায় করোনা কেড়েছে ১,৮৩৮ জনের প্রাণ।
সোমবার তেলেঙ্গানার স্বাস্থ্য এবং পরিবার কল্যাণ মন্ত্রকের পক্ষ থেকে জানানো হয়েছে, বিগত ২৪ ঘন্টায় করোনা-সংক্রমিত ১৪ জনের মৃত্যু হয়েছে রাজ্যে। নতুন করে আক্রান্ত হয়েছেন ৪,০০৯ জন। এই সময়ে সুস্থ হয়েছেন ১,৮৭৮ জন। তেলেঙ্গানায় এই মুহূর্তে সক্রিয় রোগীর সংখ্যা ৩৯,১৫৪ জন এবং সুস্থ হয়েছেন ৩,১৪,৪৪১ জন।

Releated Posts

শ্রীরামপুরে মমতার শুক্রবারের সভায় শর্তসাপেক্ষে অনুমতি কলকাতা হাইকোর্টের

কলকাতা, ১০ সেপ্টেম্বর (আইএএনএস): হুগলির শ্রীরামপুরে শুক্রবার তৃণমূল কংগ্রেসের আয়োজিত রাজনৈতিক কর্মসূচিতে প্রাক্তন মুখ্যমন্ত্রী মমতা বন্দ্যোপাধ্যায়ের সভায় শর্তসাপেক্ষে…

ByByNews Desk Sep 10, 2026

সিএমআরএল-এক্সালজিক মামলা: বিজয়ন-সহ অন্যদের বিরুদ্ধে ভিজিল্যান্স তদন্ত নিয়ে আইনি মতামত চাইছে কেরল সরকার

তিরুবনন্তপুরম, ১০ সেপ্টেম্বর (আইএএনএস): সিএমআরএল-এক্সালজিক মামলায় প্রাক্তন মুখ্যমন্ত্রী পিনারাই বিজয়ন-সহ কয়েকজনের বিরুদ্ধে দুর্নীতির মামলা দায়েরের জন্য এনফোর্সমেন্ট ডিরেক্টরেট…

ByByNews Desk Sep 10, 2026

দিল্লিতে বেআইনি ও বিপজ্জনক ভবনের বিরুদ্ধে ভাঙা অভিযান শুরু এমসিডির

নয়াদিল্লি, ৯ সেপ্টেম্বর (আইএএনএস): রাজধানী দিল্লির বিভিন্ন এলাকায় বেআইনি ও বিপজ্জনক ভবন চিহ্নিত করে ভাঙার অভিযান শুরু করেছে…

ByByNews Desk Sep 9, 2026

‘বল্লারি চলো’ শেষ পর্বে, কর্ণাটকের রাজনীতিতে মোড় ঘোরাবে পদযাত্রা: বিজেপি সভাপতি বিজয়েন্দ্র

বল্লারি, ৯ সেপ্টেম্বর (আইএএনএস): কর্ণাটক বিজেপির ১০ দিনের ‘বল্লারি চলো’ পদযাত্রা বৃহস্পতিবার (১০ সেপ্টেম্বর) শেষ দিনে প্রবেশ করতে…

ByByNews Desk Sep 9, 2026
Scroll to Top