News Flash

  • Home
  • Uncategorized
  • অস্ত্র সমেত দুই উগ্রপন্থীর আত্মসমর্পণ
Image

অস্ত্র সমেত দুই উগ্রপন্থীর আত্মসমর্পণ

আগরতলা, ১৬ এপ্রিল (হি.স.)৷৷ ত্রিপুরায় নিষিদ্ধ ঘোষিত উগ্রপন্থী সংগঠন ন্যাশনাল লিবারেশন ফ্রন্ট অব ত্রিপুরা (এনএলএফটি)-র দুই সদস্য আত্মসমর্পণ করেছে৷ বৃহস্পতিবার রাতে ডিআইজি নর্দার্ন রেঞ্জ এল ডার্লঙের উপস্থিতিতে উত্তর ত্রিপুরা জেলা পুলিশ সুপারের কাছে তারা আত্মসমর্পণ করেছে৷ আজ শুক্রবার উত্তর ত্রিপুরা জেলা পুলিশ ভানুপদ চক্রবর্তী এই খবর জানিয়েছেন৷ তারা এনএলএফটি (বিশ্বমোহন) গোষ্ঠীর সদস্য গোমতি জেলা উদয়পুরের বাসিন্দা উত্তম কিশোর জমাতিয়া এবং ডি. উমথাই গ্রুপের জোসেফ জমাতিয়া বলে চিহ্ণিত হয়েছে, পুলিশের দাবি৷


পুলিশ জানিয়েছে, উত্তম কিশোর জমাতিয়া ২০০১ সালে উগ্রপন্থী দলে যোগ দিয়েছিল৷ বাংলাদেশে পার্বত্য চট্টগ্রাম অঞ্চলে তার প্রশিক্ষণ হয়েছে৷ এর পর এনএলএফটি সেকেন্ড লেফটেনেন্ট এসকে কলইয়ের অধীনে উত্তম কাজ করেছে৷ পুলিশের দাবি, ত্রিপুরায় উগ্রপন্থী কার্যকলাপের একাধিক ঘটনায় উত্তম যুক্ত রয়েছে৷ তার মধ্যে অন্যতম দক্ষিণ ত্রিপুরা জেলায় চেচিংগাছড়া এলাকায় ্যম্বুশ করে ১৭ জন সিআরপিএফ জওয়ানকে খুন, সিআরপিএফ-এর দুটি বাসে বিস্ফোরণ৷ এছাড়া বহু অপহরণ মামলায় তার জড়িত থাকার প্রমাণ পুলিশের কাছে রয়েছে৷


পুলিশ জানিয়েছে, ইতিপূর্বে তাকে গ্রেফতার করা হয়েছিল৷ উগ্রপন্থী মামলায় দক্ষিণ ত্রিপুরা জেলার বিলোনিয়া মহকুমার অধীন বাইখোড়া পুলিশ তাকে গ্রেফতার করেছিল এবং দুবার উদয়পুর কারাগারে বন্দি ছিল৷ বর্তমানে উত্তম ডি উমথাই গ্রুপের সাথে যুক্ত রয়েছে এবং জোসেফ জমাতিয়ার নির্দেশে মায়ানমার থেকে ডিমাপুর দিয়ে অস্ত্র আমদানির কাজ করছে৷


উত্তর ত্রিপুরা জেলা পুলিশের কথায়, আত্মসমর্পণকারী উগ্রপন্থী জোসেফ জমাতিয়া এনএসসিএন (আইএম) এবং এনএলএফটি (উমথাই)-র মধ্যে সংযোগ স্থাপনে মূল ব্যক্তি হিসেবে কাজ করছিল৷ নাগাল্যান্ডের টাউন কমান্ডার হিসেবে জোসেফ ডিমাপুরে অবস্থান করছিল৷ পুলিশ জানিয়েছে, ২০১৭ সালের ১৭ এপ্রিল মনরেগা তহবিলের ১৮ লক্ষ টাকা লুট করার মামলা রয়েছে তার বিরুদ্ধে৷ জম্পুইজলা থানায় দায়ের মামলায় তাকে গ্রেফতার করা হয়েছিল৷ তার বিরুদ্ধে ভারতীয় দন্ডবিধি ১৪৮/১৪৯/৩২৬/৩০৭/৩৮৬ এবং আর্মস অ্যাক্টের ২৭ ও ইউএলএ অ্যাক্টের ১৩ ধারায় মামলা রুজু করা হয়েছিল৷
উত্তর ত্রিপুরা জেলা পুলিশ সুপার জানিয়েছেন, দুই উগ্রপন্থী স্বাভাবিক জীবনে ফিরে আসতে চাইছে৷ তাই, তারা আত্মসমর্পণ করেছে৷ তাদের কাছ থেকে তিনটি রিভলভার এবং তাজা কার্তুজ উদ্ধার করা হয়েছে৷

Releated Posts

শস্য সাইলো প্রকল্পে একচেটিয়া সুবিধা দেওয়ার অভিযোগ খারিজ করল এফসিআই

নয়াদিল্লি, ২ জুন (আইএএনএস): শস্য সংরক্ষণের আধুনিক সাইলো প্রকল্পের বরাত প্রদানের ক্ষেত্রে পক্ষপাতিত্ব ও একচেটিয়া ব্যবসাকে উৎসাহ দেওয়ার…

ByByNews Desk Jun 2, 2026

অসম বিধানসভায় ইউসিসি পাস, ‘প্রত্যেক নাগরিকের জন্য অভিন্ন আইন কার্যকর করতে প্রতিশ্রুতিবদ্ধ’: অমিত শাহ

নয়াদিল্লি, ২৭ মে (আইএএনএস): অসম বিধানসভায় অভিন্ন দেওয়ানি বিধি (ইউসিসি) বিল পাস হওয়ায় রাজ্যের মানুষকে অভিনন্দন জানালেন কেন্দ্রীয়…

ByByNews Desk May 27, 2026

কাবুলের হাসপাতালে পাকিস্তানি হামলার নিরপেক্ষ তদন্তের দাবি পুনর্ব্যক্ত রাষ্ট্রসংঘের বিশেষ দূতের

কাবুল, ২২ মে (আইএএনএস): আফগানিস্তানে মানবাধিকার পরিস্থিতি বিষয়ক রাষ্ট্রসংঘের বিশেষ দূত রিচার্ড বেনেট কাবুলের ওমিদ পুনর্বাসন হাসপাতালে পাকিস্তানের…

ByByNews Desk May 22, 2026

ভার্চুয়াল মাধ্যমে ‘মুখ্যমন্ত্রী সমীপেষু’ কর্মসূচির সূচনা, ধলাই জেলার ৩৫ জনের অভিযোগ শুনলেন মুখ্যমন্ত্রী

আগরতলা, ২০ মে : রাজ্যের সাধারণ মানুষের সঙ্গে সরকারের সরাসরি যোগাযোগ আরও সুদৃঢ় করতে ভার্চুয়াল মাধ্যমে ‘মুখ্যমন্ত্রী সমীপেষু’…

ByByReshmi Debnath May 20, 2026
Scroll to Top