News Flash

  • Home
  • Uncategorized
  • করোনার ভয়াবহতায় বাংলাদেশ ছাড়ছেন ভারতীয়রা, অধিকাংশই মেডিকেল পড়ুয়া
Image

করোনার ভয়াবহতায় বাংলাদেশ ছাড়ছেন ভারতীয়রা, অধিকাংশই মেডিকেল পড়ুয়া

আগরতলা, ১৬ এপ্রিল (হি. স.)৷৷ বাংলাদেশে করোনার দ্বিতীয় ঢেউয়ের ভয়াবহতায় প্রাণ ভয়ে ফিরছেন ভারতীয়রা৷ তাদের মধ্যে অধিকাংশ সেদেশে মেডিকেল পড়ুয়া ভারতীয় ছাত্র-ছাত্রীরা বাড়ি ফিরে যাচ্ছেন৷ গত তিন দিনে বাংলাদেশ থেকে ২৬৬ জন ভারতে ফিরে এসেছেন৷ তাদের অধিকাংশই মেডিকেল পড়ুয়া ছিলেন এবং তাদের মধ্যে প্রায় ৮০ জন এয়ার ইন্ডিয়ার বিমানে আগরতলা থেকে নিজ নিজ রাজ্যে ফিরে যাওয়ার জন্য পাড়ি দিয়েছেন৷


প্রসঙ্গত, গত বছরও ঠিক এমনি করেই করোনার প্রকোপ থেকে রক্ষা পেতে বাংলাদেশে অবস্থানরত ভারতীয় নাগরিকরা ফিরে এসেছিলেন৷ বিদেশমন্ত্রক তাদের ফিরিয়ে আনার ব্যবস্থা করেছিল৷ তাদের মধ্যে মেডিকেল পড়ুয়ারাও ছিলেন৷ আগরতলায় ল্যান্ড পোর্ট অথরিটি অফ ইন্ডিয়ার ম্যানেজার দেবাশীষ নন্দী জানিয়েছেন, বাংলাদেশে করোনার প্রকোপ বৃদ্ধিতে ভারতীয় নাগরিকরা বাড়ি ফিরছেন৷ তাই, ইন্টিগ্রেটেড চেকপোস্ট(আইসিপি)-এ বাড়তি সতর্কতা অবলম্বন করা হয়েছে৷ তিনি বলেন, বাংলাদেশ ফেরত প্রত্যেকের করোনার নমুনা পরীক্ষা করা হচ্ছে৷ তবে, বাংলাদেশ থেকে কোভিড নেগেটিভ রিপোর্ট নিয়ে আসলে তাদের নতুন করে পরীক্ষার প্রয়োজন পরছে না৷


দেবাশীষবাবু বলেন, গত ১৩ এপ্রিল ২৩৮ জন, ১৪ এপ্রিল ২১ জন এবং ১৫ এপ্রিল ৭ জন ভারতীয় বাংলাদেশ থেকে ফিরেছেন৷ তাদের মধ্যে মেডিকেল পড়ুয়া রয়েছেন৷ তাদের দেওয়া তথ্য অনুযায়ী, ব্রাহ্মনবাড়িয়া এবং কুমিল্লা জেলায় মেডিকেল পড়ুয়া ভারতীয়রা সকলেই ফিরে এসেছেন৷ সূত্রের খবর, গত ১৩ এপ্রিল এয়ার ইন্ডিয়ার বিমানে বাংলাদেশ ফেরত প্রায় ৮০ জন মেডিকেল পড়ুয়া নিজ নিজ রাজ্যের উদ্দেশ্যে আগরতলা থেকে পাড়ি দিয়েছেন৷

Releated Posts

সরকারি অফিস নির্মাণের জন্য চা গাছ কাটার অভিযোগ, চা বাগানে শ্রমিকদের বিক্ষোভ

আগরতলা, ৯ সেপ্টেম্বর: সরকারি অফিস নির্মাণের জন্য জমি পরিষ্কারের নামে বোল্ডোজার দিয়ে চা গাছ কেটে ফেলার অভিযোগকে কেন্দ্র…

ByByTaniya Chakraborty Sep 9, 2026

বিলোনিয়ায় ৬৫তম জাতীয় শিক্ষক দিবস উদযাপন, সম্মানিত ২৫ অবসরপ্রাপ্ত শিক্ষক-শিক্ষিকা

নিজস্ব প্রতিনিধি, বিলোনিয়া, ৫ সেপ্টেম্বর: বিদ্যালয় শিক্ষা পরিদর্শক, বিলোনিয়া এবং শিক্ষক দিবস উদযাপন কমিটির উদ্যোগে শনিবার বিলোনিয়া কলেজ স্কয়ার সংলগ্ন…

ByByNews Desk Sep 5, 2026

অনুরাগ ধনকরের মৃত্যু নিয়ে নিরপেক্ষ তদন্তের দাবি, মুখ্যমন্ত্রীর ‘হস্তক্ষেপের’ প্রতিবাদে কংগ্রেসের মিছিল

আগরতলা, ৩ সেপ্টেম্বর: ত্রিপুরা প্রদেশ কংগ্রেসের উদ্যোগে বৃহস্পতিবার আগরতলায় প্রতিবাদ কর্মসূচি পালন করা হয়। পুলিশপ্রধান অনুরাগ ধনকরের মৃত্যুর…

ByByReshmi Debnath Sep 3, 2026

ডেপুটেশন ঘিরে কৈলাসহর কলেজে দুই ছাত্র সংগঠনের সংঘাত, অধ্যক্ষকে ঘেরাও করে বিক্ষোভ

কৈলাসহর, ২ সেপ্টেম্বর: ডেপুটেশন দেওয়াকে কেন্দ্র করে কৈলাসহর কলেজে দুই ছাত্র সংগঠনের মধ্যে উত্তেজনা ছড়িয়ে পড়ে। ত্রিপ্রা ইন্ডিজিনিয়াস…

ByByReshmi Debnath Sep 2, 2026
Scroll to Top