News Flash

  • Home
  • Uncategorized
  • ভয় বাড়াচ্ছে করোনা! কোভিডে সংক্রমিত সুপ্রিম কোর্টের বহু কর্মী সদস্য
Image

ভয় বাড়াচ্ছে করোনা! কোভিডে সংক্রমিত সুপ্রিম কোর্টের বহু কর্মী সদস্য

নয়াদিল্লি, ১২ এপ্রিল (হি.স.): সুপ্রিম কোর্টের কাজেও এবার প্রভাব ফেলল করোনা। করোনাভাইরাসে সংক্রমিত হয়েছেন সুপ্রিম কোর্টের বহু কর্মী সদস্য। তাই নিজ নিজ বাড়িতে থেকেই মামলার শুনানি করবেন সুপ্রিম কোর্টের বিচারপতিরা। সুপ্রিম কোর্ট সূত্রের খবর, শীর্ষ আদালতের বহু কর্মীর করোনা পজিটিভ ধরা পড়েছে। সর্বোচ্চ আদালতের কর্মীদের মধ্যে এই পরিমাণে সংক্রমণ ছড়িয়ে পড়ায় আতঙ্ক তৈরি হয়েছে। এমন পরিস্থিতিতে আপাতত বাড়ি থেকেই ভিডিও কনফারেন্সের মাধ্যমে সমস্ত মামলার শুনানি চালানোর সিদ্ধান্ত নেওয়া হয়েছে।
আদালত চত্বর, আদালতের সব ঘর জীবাণুনাশক দিয়ে পরিষ্কার করার কাজ চলছে। নির্ধারিত সময়ের এক ঘণ্টা পরে আদালতের সিঙ্গল বা ডিভিশন বেঞ্চগুলো বসবে। ডিইইউ, অতিরিক্ত রেজিস্ট্রার জানিয়েছেন, ১০.৩০-এ সুপ্রিম কোর্টের যে বেঞ্চের বসার কথা ছিল সেই বেঞ্চ বসেছে ১১.৩০ মিনিটে এবং এগারোটায় যে বেঞ্চের বসার কথা ছিল সেই বেঞ্চ বসেছে দুপুর বারোটায়।

Releated Posts

সূর্য ঘরে এখন ১৫ মেগাওয়াটের শক্তি, বিদ্যুৎ ব্যবস্থায় নীরব বিপ্লব রাজ্যে

আগরতলা, ২৮ জুলাই:একটি বাড়ির ছাদে কয়েকটি সোলার প্যানেল। সেখান থেকেই তৈরি হচ্ছে বিদ্যুৎ। সেই বিদ্যুৎ যাচ্ছে বাড়ির আলো,…

ByByReshmi Debnath Jul 28, 2026

অক্সিলিয়াম গার্লস স্কুলে ‘আউক্সি ইগনিট এনোএল এক্সিবিশন ২০২৬’, ছাত্রীদের সৃজনশীলতা ও প্রতিভার প্রকাশ

আগরতলা, ২৫ জুলাই: ছাত্রীদের মধ্যে বিজ্ঞানমনস্কতা, সৃজনশীলতা ও নেতৃত্বের গুণাবলী বিকাশের লক্ষ্যে অক্সিলিয়াম গার্লস স্কুল, আগরতলার উদ্যোগে বিদ্যালয়…

ByByNews Desk Jul 25, 2026

রোমানিয়ায় ভারতীয় সংস্কৃতি ও মূল্যবোধের প্রসারে প্রবাসীদের ভূয়সী প্রশংসা রাষ্ট্রপতি দ্রৌপদী মুর্মুর

বুখারেস্ট, ২৫ জুলাই (আইএএনএস): ভারত ও রোমানিয়ার জনগণের মধ্যে ঘনিষ্ঠ সম্পর্কই দুই দেশের দ্বিপাক্ষিক সম্পর্কের সবচেয়ে শক্তিশালী ভিত্তি…

ByByNews Desk Jul 25, 2026

ধর্মেন্দ্র প্রধানের ইস্তফা যুবসমাজ, সন্তানহারা পরিবার ও ঐক্যবদ্ধ বিরোধীদের জয়: মল্লিকার্জুন খাড়গে

নয়াদিল্লি, ২৫ জুলাই (আইএএনএস): কেন্দ্রীয় শিক্ষামন্ত্রী ধর্মেন্দ্র প্রধানের পদত্যাগের পর কংগ্রেস সভাপতি মল্লিকার্জুন খাড়গে শনিবার দাবি করেছেন, এটি…

ByByNews Desk Jul 25, 2026
Scroll to Top