News Flash

  • Home
  • Uncategorized
  • চৈত্র মেলা : প্রশাসনের সাড়া না পেলেও তৎপর হকাররা
Image

চৈত্র মেলা : প্রশাসনের সাড়া না পেলেও তৎপর হকাররা

নিজস্ব প্রতিনিধি, আগরতলা, ৪ এপ্রিল৷৷ চৈত্র সংক্রান্তি উপলক্ষ্যে প্রতি বছর রাজধানীর শকুন্তলা রোডে রিডাকশান সেলের ব্যবস্থা করা হয়৷ প্রশাসন থেকে বিজ্ঞপ্তি জারি করে রিডাকশান সেলের ব্যবস্থা করা হয়৷ কিন্তু বিগত বছর করোনা ভাইরাসের প্রকোপের জেরে এই রিডাকশান সেলের ব্যবস্থা করা হয় নি৷ এই বছরও এখনো পর্যন্ত প্রশাসন থেকে কোন ধরনের বিজ্ঞপ্তি জারি করা হয়নি৷ সময় আর বেশি নেই চৈত্র সংক্রান্তি সামনে৷


তাই ব্যবসায়ীরা শনিবার রিডাকশান সেলের ব্যবস্থা করার দাবিতে সিটি সেন্টার সংলগ্ণ আগরতলা পুর নিগমের কার্যালয়ে গিয়ে পুর নিগমের সেন্ট্রাল জোনের সহকারী কমিশনারের সাথে সাক্ষাৎ করে৷ পাশাপাশি তারা পশ্চিম জেলার জেলা শাসকের সাথে সাক্ষাৎ করে একই দাবি জানায়৷ কিন্তু জেলা শাসক জানান এই বিষয়ে প্রশাসনিক ভাবে আলোচনা করে সিদ্ধান্ত গ্রহণ করা হবে৷ যেহেতু করোনার প্রকোপ রয়ে গেছে তাই শকুন্তলা রোডে নয় শিশু উদ্যানের রাস্তার পাশে এই রিডাকশন সেলের ব্যবস্থা করা হবে৷ প্রায় ৪ শতাধিক দোকানদার রয়েছে৷


কিন্তু শিশু উদ্যানের রাস্তার পাশে রিডাকশন সেলের ব্যবস্থা করা হলে ৭০ থেকে ৮০ জন দোকানদার ব্যবসা করার সুযোগ পাবে৷ এই পরিস্থিতিতে রবিবার ব্যবসায়ীরা তাদের নিজেদের মতো করে শকুন্তলা রোডে দোকানের জন্য জায়গা নির্ধারণ করে নেয়৷ তাদের বক্তব্য শকুন্তলা রোডে তারা সামাজিক দূরত্ব বজায় রেখে অন্যান্য বছরের ন্যায় ব্যবসা করবে৷ কারন তারা ঋন নিয়ে পোশাক সহ অন্যান্য সামগ্রী আমদানি করেছে ব্যবসা করার জন্য৷ ব্যবসা করতে না পারলে আর্থিক ভাবে ক্ষতির সন্মুখিন হবে তারা৷ ঋনের টাকা পরিশোধ করতে পারবে না তারা৷ তাদের প্রশ্ণ মিটিং মিছিল সহ বড় বড় শপিং মল গুলি চলছে৷ এতে করে করোনা ভাইরাসের সংক্রমণ না হলে তাদের ক্ষেত্রে কেন করোনা ভাইরাস সংক্রমণের যুক্তি দেখানো হচ্ছে৷

Releated Posts

বিজেপির নতুন টিমকে নিয়ে প্রথম বৈঠকে নিতিন নাবিন, সংগঠন শক্তিশালী করার রূপরেখায় জোর

নয়াদিল্লি, ২২ আগস্ট (আইএএনএস): ভারতীয় জনতা পার্টির (বিজেপি) জাতীয় সভাপতি নিতিন নাবিন শনিবার রাজধানীর বিজেপি সদর দফতরে দলের…

ByByNews Desk Aug 22, 2026

‘মা-বোনেদের প্রাপ্য প্রতিনিধিত্ব নিশ্চিত করুন’: মহিলা সংরক্ষণ বিল সমর্থনের আহ্বান মোদির

নয়াদিল্লি, ১৫ আগস্ট (আইএএনএস): রাজনীতিতে মহিলাদের আরও বেশি প্রতিনিধিত্ব নিশ্চিত করতে সব রাজনৈতিক দলকে একজোট হয়ে ‘নারী শক্তি…

ByByNews Desk Aug 15, 2026

কর্ণাটক মন্ত্রিসভা সম্প্রসারণে কেউ ইস্তফা দেননি, দলে কোনও অসন্তোষ নেই: কংগ্রেস সভাপতি বি. কে. হরিপ্রসাদ

বেঙ্গালুরু, ৪ আগস্ট (আইএএনএস): কর্ণাটকে সাম্প্রতিক মন্ত্রিসভা সম্প্রসারণকে ঘিরে কংগ্রেসের অন্দরে ব্যাপক অসন্তোষের জল্পনা উড়িয়ে দিয়ে কর্ণাটক প্রদেশ…

ByByNews Desk Aug 4, 2026

সমঝোতার সম্ভাবনায় আপাতত ইরানে হামলা স্থগিত, দাবি ট্রাম্পের; হরমুজ প্রণালী খুলে দেওয়ার কথাও উল্লেখ

ওয়াশিংটন, ২ আগস্ট (আইএএনএস): যুক্তরাষ্ট্রের প্রেসিডেন্ট ডোনাল্ড ট্রাম্প দাবি করেছেন, ইরান এবং মধ্যপ্রাচ্যের কয়েকটি দেশের অনুরোধে যুক্তরাষ্ট্র আপাতত…

ByByNews Desk Aug 2, 2026
Scroll to Top