News Flash

  • Home
  • Uncategorized
  • জর্ডনের যুবরাজকে গৃহবন্দি করল দেশের সেনা
Image

জর্ডনের যুবরাজকে গৃহবন্দি করল দেশের সেনা

আম্মান, ৪ এপ্রিল (হি.স.) : জর্ডনের যুবরাজকে গৃহবন্দি করল দেশের সেনা। তাঁর বিরুদ্ধে অভিযোগ, ক্ষমতাসীন বাদশাহ দ্বিতীয় আবদুল্লাকে গদিচ্যুত করার চক্রান্ত করেছেন তিনি। কেবল যুবরাজ হামজা বিন হুসেইনিই নয়, আরও ২০ জনকে আটক করা হয়েছে বলে জানা গিয়েছে।


প্রয়াত নবাব হুসেইনি ও তাঁর মার্কিন বংশোদ্ভূত স্ত্রী নুরের ছোট ছেলে হামজা। বাদশাহ দ্বিতীয় আবদুল্লার সৎ ভাই তিনি। সোশ্যাল মিডিয়া ব্যবহার করে আবদুল্লার বিরুদ্ধে মন্তব্য করেছিলেন তিনি। হামজার দাবি, সেই মন্তব্যের প্রতিশোধ নিতেই তাঁকে তাঁর আম্মানের বাড়িতে গৃহবন্দি রাখার সিদ্ধান্ত নেওয়া হয়েছে। জর্ডন সেনা অবশ্য এমন অভিযোগকে উড়িয়ে দিয়েছে। তাদের অভিযোগ, একটি বড় চক্রান্তের পিছনে রয়েছেন হামজা। কেবল তিনিই নন, জর্ডনের রাজ পরিবারের আরও এক সদস্য, আদিবাসী নেতা ও দেশের মন্ত্রিসভার সদস্যরাও হাত মিলিয়েছেন বর্তমান রাজাকে সিংহাসনচ্যুত করতে। এর পিছনে বিদেশি শক্তিরও হাত দেখছে জর্ডন সেনা।


শনিবার রাতে এক ভিডিও বার্তায় হামজা অবশ্য তাঁর বিরুদ্ধে ওঠা রাজদ্রোহের এই অভিযোগকে সম্পূর্ণ অস্বীকার করেছেন। তাঁর দাবি, দেশের দুর্নীতির বিরুদ্ধে মুখ খোলার কারণেই তাঁকে চুপ করাতে চাইছে প্রশাসন। হামজার কথায়, ”আমি দেশের সরকারের অধঃপতনের জন্য দায়ী নই। গত ১৫-২০ বছরে দুর্নীতি হোক বা কিংবা শাসন কাঠামোর ব্যর্থতা, সময়ের সঙ্গে সঙ্গে পরিস্থিতি ক্রমশ খারাপ হয়েছে।”

Releated Posts

বিলোনিয়ায় ৬৫তম জাতীয় শিক্ষক দিবস উদযাপন, সম্মানিত ২৫ অবসরপ্রাপ্ত শিক্ষক-শিক্ষিকা

নিজস্ব প্রতিনিধি, বিলোনিয়া, ৫ সেপ্টেম্বর: বিদ্যালয় শিক্ষা পরিদর্শক, বিলোনিয়া এবং শিক্ষক দিবস উদযাপন কমিটির উদ্যোগে শনিবার বিলোনিয়া কলেজ স্কয়ার সংলগ্ন…

ByByNews Desk Sep 5, 2026

অনুরাগ ধনকরের মৃত্যু নিয়ে নিরপেক্ষ তদন্তের দাবি, মুখ্যমন্ত্রীর ‘হস্তক্ষেপের’ প্রতিবাদে কংগ্রেসের মিছিল

আগরতলা, ৩ সেপ্টেম্বর: ত্রিপুরা প্রদেশ কংগ্রেসের উদ্যোগে বৃহস্পতিবার আগরতলায় প্রতিবাদ কর্মসূচি পালন করা হয়। পুলিশপ্রধান অনুরাগ ধনকরের মৃত্যুর…

ByByReshmi Debnath Sep 3, 2026

ডেপুটেশন ঘিরে কৈলাসহর কলেজে দুই ছাত্র সংগঠনের সংঘাত, অধ্যক্ষকে ঘেরাও করে বিক্ষোভ

কৈলাসহর, ২ সেপ্টেম্বর: ডেপুটেশন দেওয়াকে কেন্দ্র করে কৈলাসহর কলেজে দুই ছাত্র সংগঠনের মধ্যে উত্তেজনা ছড়িয়ে পড়ে। ত্রিপ্রা ইন্ডিজিনিয়াস…

ByByReshmi Debnath Sep 2, 2026

ভিলেজ কাউন্সিল নির্বাচনে বিলোনিয়ায় সিপিআই(এম)-এর ২১ প্রার্থীর মনোনয়ন জমা

নিজস্ব প্রতিনিধি, বিলোনিয়া, ২ সেপ্টেম্বর: আসন্ন ভিলেজ কাউন্সিল নির্বাচনকে সামনে রেখে দক্ষিণ ত্রিপুরার তিনটি ব্লকে মোট ২১টি আসনে…

ByByReshmi Debnath Sep 2, 2026
Scroll to Top