News Flash

  • Home
  • Uncategorized
  • দোল উৎসবের জোরদার প্রস্তুতি সর্বত্র
Image

দোল উৎসবের জোরদার প্রস্তুতি সর্বত্র

নিজস্ব প্রতিনিধি, আগরতলা, ২৫ মার্চ৷৷ দোল উৎসব এবং হোলি উৎসব সমাগত প্রায়৷ হোলির রং নিয়ে প্রস্তুত দোকানীরাও৷ বাজারে রঙের যোগান থাকলেও ক্রেতাদের দেখা নেই৷


আগামী রবিবার দোল পূর্ণিমা৷হিন্দু বাঙ্গালীদের বারো মাসে তেরো পার্বণ এর অন্যতম পার্বণ দোল উৎসব৷ চিরাচরিত প্রথা অনুযায়ী দোল পূর্ণিমার পরদিন হোলি উৎসবে মেতে ওঠেন দেশবাসী৷আমাদের রাজ্যেও হোলি উৎসবে প্রতিবছরই ব্যাপক উৎসাহ-উদ্দীপনা নিয়ে মেতে ওঠেন জাতি উপজাতি সংখ্যালঘুসহ সকল অংশের মানুষজন৷হোলি উৎসবের রংয়ের যোগান দিতে রাজধানী আগরতলা শহরের প্রধান বাজার মহারাজগঞ্জ বাজারের ব্যবসায়ীরাও বাহারি রঙ নিয়ে বসেছেন৷ সব ধরনের রংয়ের যোগানদাতাদের দেখা নেই৷এ বিষয়ে প্রতিক্রিয়া ব্যক্ত করতে গিয়ে ব্যবসায়ীরা জানান করোনা ভাইরাস সংক্রমণ জনিত কারণে এ বছর হোলি উৎসব নিয়ে মানুষের মনে তেমন উৎসাহ-উদ্দীপনা নেই৷সাম্প্রতিককালে করোনা ভাইরাস সংক্রমণের দ্বিতীয় ঢেউ আছড়ে পড়ায় মানুষের মনে আতঙ্ক আরো বৃদ্ধি পেয়েছে৷প্রশাসনের তরফ থেকেও হোলি উৎসবে মাতোয়ারা না হওয়ার জন্য সাধারণ মানুষের প্রতি আহ্বান জানানো হয়েছে৷

সে কারণেই মানুষ হোলি উৎসবে এবছর আনন্দে ততটা মাতোয়ারা হয়ে উঠবেন না বলেই ধারণা করা হচ্ছে৷ ব্যবসায়ীরা জানান বাহারি রং নিয়ে ক্রেতাদের আশায় বসে থেকে তারা রীতিমতো হতাশ৷ রং এর দাম তেমনটা পারেনি৷কিন্তু ক্রেতাদের রং ক্রয়ের প্রতি তেমন আগ্রহ নেই৷ব্যবসায়ীরা জানান দোল পূর্ণিমার জন্য অবশ্য অনেকে আবির সহ কিছু কিছু রং ক্রয় করছেন৷ তবে তা চাহিদার তুলনায় খুবই নগণ্য৷

Releated Posts

১৭ সেপ্টেম্বর থেকে ত্রিপুরায় মাসব্যাপী ‘সেবা সংকল্প অভিযান’: মুখ্যমন্ত্রী

আগরতলা, ১৪ সেপ্টেম্বর: প্রধানমন্ত্রী নরেন্দ্র মোদির জন্মদিন উপলক্ষে আগামী ১৭ সেপ্টেম্বর থেকে ত্রিপুরায় শুরু হচ্ছে মাসব্যাপী ‘সেবা সংকল্প…

ByByTaniya Chakraborty Sep 14, 2026

সরকারি অফিস নির্মাণের জন্য চা গাছ কাটার অভিযোগ, চা বাগানে শ্রমিকদের বিক্ষোভ

আগরতলা, ৯ সেপ্টেম্বর: সরকারি অফিস নির্মাণের জন্য জমি পরিষ্কারের নামে বোল্ডোজার দিয়ে চা গাছ কেটে ফেলার অভিযোগকে কেন্দ্র…

ByByTaniya Chakraborty Sep 9, 2026

বিলোনিয়ায় ৬৫তম জাতীয় শিক্ষক দিবস উদযাপন, সম্মানিত ২৫ অবসরপ্রাপ্ত শিক্ষক-শিক্ষিকা

নিজস্ব প্রতিনিধি, বিলোনিয়া, ৫ সেপ্টেম্বর: বিদ্যালয় শিক্ষা পরিদর্শক, বিলোনিয়া এবং শিক্ষক দিবস উদযাপন কমিটির উদ্যোগে শনিবার বিলোনিয়া কলেজ স্কয়ার সংলগ্ন…

ByByNews Desk Sep 5, 2026

অনুরাগ ধনকরের মৃত্যু নিয়ে নিরপেক্ষ তদন্তের দাবি, মুখ্যমন্ত্রীর ‘হস্তক্ষেপের’ প্রতিবাদে কংগ্রেসের মিছিল

আগরতলা, ৩ সেপ্টেম্বর: ত্রিপুরা প্রদেশ কংগ্রেসের উদ্যোগে বৃহস্পতিবার আগরতলায় প্রতিবাদ কর্মসূচি পালন করা হয়। পুলিশপ্রধান অনুরাগ ধনকরের মৃত্যুর…

ByByReshmi Debnath Sep 3, 2026
Scroll to Top