News Flash

  • Home
  • Uncategorized
  • রাজ্যের উন্নয়ন ত্বরান্বিত করতেই ঋণ নেওয়া হয়েছে : উপমুখ্যমন্ত্রী
Image

রাজ্যের উন্নয়ন ত্বরান্বিত করতেই ঋণ নেওয়া হয়েছে : উপমুখ্যমন্ত্রী

আগরতলা,, ২৩ মার্চ (হি.স.)৷৷ উন্নতির জন্যই সরকারকে ঋণ নিতে হয়৷ তেমনি আমাদের সরকারও ঋণ নিয়েছে ত্রিপুরার উন্নয়ন ত্বরান্বিত করার জন্য৷ আজ বিধানসভা অধিবেশনের দ্বিতীয়ার্ধে ২০২০-২১ অর্থবছরে অতিরিক্ত ব্যয় বরাদ্দের প্রস্তাবের উপর বক্তব্য রাখতে গিয়ে এ-কথা বলেন অর্থ দফতরের দায়িত্বপ্রাপ্ত উপমুখ্যমন্ত্রী জিষ্ণু দেববর্মা৷ আলোচনার পর অতিরিক্ত ব্যয় বরাদ্দের প্রস্তাব ধবনি ভোটে গৃহীত হয়েছে৷


উপমুখ্যমন্ত্রী বলেন, ২০২০-২১ অর্থবছরের জন্য অতিরিক্ত ব্যয় বরাদ্দের দাবির উপর আনা বিরোধীদের ছাঁটাই প্রস্তাবে উন্নয়ন বিরোধী মনোভাবই প্রকাশ পেয়েছে৷ তিনি বলেন, কোভিড-১৯ অতিমারির মধ্যেও ত্রিপুরায় রাজস্ব সংগ্রহ বেড়েছে৷ উপমুখ্যমন্ত্রী বিরোধী দলের সদস্যগণকে উদ্দেশ্য করে বলেন, আপনারা যখন ক্ষমতায় ছিলেন তখনও ঋণ নিয়েছিলেন৷ রাজ্য সরকার যে ঋণ নিয়েছে তাতে গোপনীয়তার কিছু নেই৷ কিন্তু আপনাদের সময় নেওয়া ঋণে উন্নয়ন চোখে পড়ছে না৷ তাই, আপনারাও এখন রাজ্যের উন্নয়নের পাশে থাকুন৷


অতিরিক্ত ব্যয় বরাদ্দের দাবির উপর ছাঁটাই প্রস্তাব এনে আলোচনা করেন বিধায়ক ভানুলাল সাহা৷ আলোচনার পর ছাঁটাই প্রস্তাবগুলি ধবনি ভোটে বাতিল হয়ে যায়৷ উল্লেখ্য, গত ১৯ মার্চ উপমুখ্যমন্ত্রী তথা অর্থ দফতরের মন্ত্রী জিষ্ণু দেববর্মা ২০২০-২১ অর্থবছরের জন্য অতিরিক্ত ব্যয় বরাদ্দের প্রস্তাব বিধানসভায় পেশ করেছিলেন৷ আজ ওই প্রস্তাব গৃহীত হয়েছে৷

Releated Posts

১৭ সেপ্টেম্বর থেকে ত্রিপুরায় মাসব্যাপী ‘সেবা সংকল্প অভিযান’: মুখ্যমন্ত্রী

আগরতলা, ১৪ সেপ্টেম্বর: প্রধানমন্ত্রী নরেন্দ্র মোদির জন্মদিন উপলক্ষে আগামী ১৭ সেপ্টেম্বর থেকে ত্রিপুরায় শুরু হচ্ছে মাসব্যাপী ‘সেবা সংকল্প…

ByByTaniya Chakraborty Sep 14, 2026

সরকারি অফিস নির্মাণের জন্য চা গাছ কাটার অভিযোগ, চা বাগানে শ্রমিকদের বিক্ষোভ

আগরতলা, ৯ সেপ্টেম্বর: সরকারি অফিস নির্মাণের জন্য জমি পরিষ্কারের নামে বোল্ডোজার দিয়ে চা গাছ কেটে ফেলার অভিযোগকে কেন্দ্র…

ByByTaniya Chakraborty Sep 9, 2026

বিলোনিয়ায় ৬৫তম জাতীয় শিক্ষক দিবস উদযাপন, সম্মানিত ২৫ অবসরপ্রাপ্ত শিক্ষক-শিক্ষিকা

নিজস্ব প্রতিনিধি, বিলোনিয়া, ৫ সেপ্টেম্বর: বিদ্যালয় শিক্ষা পরিদর্শক, বিলোনিয়া এবং শিক্ষক দিবস উদযাপন কমিটির উদ্যোগে শনিবার বিলোনিয়া কলেজ স্কয়ার সংলগ্ন…

ByByNews Desk Sep 5, 2026

অনুরাগ ধনকরের মৃত্যু নিয়ে নিরপেক্ষ তদন্তের দাবি, মুখ্যমন্ত্রীর ‘হস্তক্ষেপের’ প্রতিবাদে কংগ্রেসের মিছিল

আগরতলা, ৩ সেপ্টেম্বর: ত্রিপুরা প্রদেশ কংগ্রেসের উদ্যোগে বৃহস্পতিবার আগরতলায় প্রতিবাদ কর্মসূচি পালন করা হয়। পুলিশপ্রধান অনুরাগ ধনকরের মৃত্যুর…

ByByReshmi Debnath Sep 3, 2026
Scroll to Top