News Flash

  • Home
  • Uncategorized
  • প্রকাশ্য দিবালোকে জনগণকে লুটছে কেন্দ্র : রাহুল গান্ধী
Image

প্রকাশ্য দিবালোকে জনগণকে লুটছে কেন্দ্র : রাহুল গান্ধী

নয়াদিল্লি, ১৪ মার্চ (হি.স.): পেট্রোপণ্যের মূল্যবৃদ্ধি-সহ একাধিক ইস্যুতে কেন্দ্রীয় সরকারকে আক্রমণ করলেন কংগ্রেস নেতা রাহুল গান্ধী। রবিবার কেন্দ্রীয় সরকারকে তীব্র আক্রমণ করে রাহুল গান্ধী টুইটারে লিখেছেন, “প্রকাশ্য দিবালোকে জনগণকে লুটছে কেন্দ্র।” কয়েকদিন আগে পর্যন্ত দেশে পেট্রোপণ্যের দামি প্রতিদিনই বাড়ছিল। কোনও কোনও রাজ্যে ১০০-র কাছাকাছি পৌঁছে গিয়েছিল জ্বালানি তেলের মূল্য। যদিও, বিগত ১৫ দিন ধরে পেট্রোল ও ডিজেলের দাম বাড়েনি।


রবিবার জ্বালানি তেলের মূল্যবৃদ্ধি নিয়ে কেন্দ্রীয় সরকারকে আক্রমণ করে রাহুল গান্ধী টুইটারে লিখেছেন, “কেন্দ্রীয় সরকার প্রকাশ্য দিবালোকে লুট করছে- প্রথমত, গ্যাস-ডিজেল-পেট্রোলের উপর প্রচুর কর আদায়। দ্বিতীয়ত, পিএসইউ-পিএসবি বন্ধুদের কাছে বিক্রি করে জনগণের কর্মসংস্থান, সুযোগ-সুবিধা ছিনিয়ে নিচ্ছে। প্রধানমন্ত্রীর একটিই কায়দা, যে কোনও মূল্যে বন্ধুদের উপকার।”

Releated Posts

১৭ সেপ্টেম্বর থেকে ত্রিপুরায় মাসব্যাপী ‘সেবা সংকল্প অভিযান’: মুখ্যমন্ত্রী

আগরতলা, ১৪ সেপ্টেম্বর: প্রধানমন্ত্রী নরেন্দ্র মোদির জন্মদিন উপলক্ষে আগামী ১৭ সেপ্টেম্বর থেকে ত্রিপুরায় শুরু হচ্ছে মাসব্যাপী ‘সেবা সংকল্প…

ByByTaniya Chakraborty Sep 14, 2026

সরকারি অফিস নির্মাণের জন্য চা গাছ কাটার অভিযোগ, চা বাগানে শ্রমিকদের বিক্ষোভ

আগরতলা, ৯ সেপ্টেম্বর: সরকারি অফিস নির্মাণের জন্য জমি পরিষ্কারের নামে বোল্ডোজার দিয়ে চা গাছ কেটে ফেলার অভিযোগকে কেন্দ্র…

ByByTaniya Chakraborty Sep 9, 2026

বিলোনিয়ায় ৬৫তম জাতীয় শিক্ষক দিবস উদযাপন, সম্মানিত ২৫ অবসরপ্রাপ্ত শিক্ষক-শিক্ষিকা

নিজস্ব প্রতিনিধি, বিলোনিয়া, ৫ সেপ্টেম্বর: বিদ্যালয় শিক্ষা পরিদর্শক, বিলোনিয়া এবং শিক্ষক দিবস উদযাপন কমিটির উদ্যোগে শনিবার বিলোনিয়া কলেজ স্কয়ার সংলগ্ন…

ByByNews Desk Sep 5, 2026

অনুরাগ ধনকরের মৃত্যু নিয়ে নিরপেক্ষ তদন্তের দাবি, মুখ্যমন্ত্রীর ‘হস্তক্ষেপের’ প্রতিবাদে কংগ্রেসের মিছিল

আগরতলা, ৩ সেপ্টেম্বর: ত্রিপুরা প্রদেশ কংগ্রেসের উদ্যোগে বৃহস্পতিবার আগরতলায় প্রতিবাদ কর্মসূচি পালন করা হয়। পুলিশপ্রধান অনুরাগ ধনকরের মৃত্যুর…

ByByReshmi Debnath Sep 3, 2026
Scroll to Top