News Flash

  • Home
  • Uncategorized
  • উত্তরাখণ্ডের নয়া মুখ্যমন্ত্রী হচ্ছেন তিরথ সিং রাওয়াত, বিকেলেই নেবেন শপথ
Image

উত্তরাখণ্ডের নয়া মুখ্যমন্ত্রী হচ্ছেন তিরথ সিং রাওয়াত, বিকেলেই নেবেন শপথ

দেহরাদূন, ১০ মার্চ (হি.স.): উত্তরাখণ্ডের নতুন মুখ্যমন্ত্রী হচ্ছেন বিজেপি সাংসদ তিরথ সিং রাওয়াত। বুধবার সকালে দেহরাদূনে রাজ্য বিজেপির সদর দফতরে বৈঠকে বসেন বিধায়করা। বৈঠকে ছিলেন কেন্দ্রীয় শিক্ষামন্ত্রী রমেশ পোখরিয়াল নিশাঙ্ক, অজয় ভাট, তিরথ-সহ একাধিক শীর্ষ নেতা। নিশাঙ্ক এবং উত্তরাখণ্ডের মন্ত্রী ধন সিং রাওয়াত মুখ্যমন্ত্রীর দৌড়ে এগিয়ে ছিলেন। শেষপর্যন্ত তাঁদের ভাগ্যে শিঁকে ছেড়েনি। মুখ্যমন্ত্রী হিসেবে তিরথের নাম ঘোষণা করা হয়। সদ্য প্রাক্তন মুখ্যমন্ত্রী ত্রিবেন্দ্র সিং রাওয়াত জানিয়েছেন, উত্তরাখণ্ড বিজেপির পরিষদীয় দলনেতা নির্বাচিত হয়েছেন পাউরি গারোয়ালের সাংসদ তিরথ সিং রাওয়াত। বুধবার বিকেল চারটে নাগাদ মুখ্যমন্ত্রী হিসেবে শপথগ্রহণ করবেন তিরথ।  

উত্তরাখণ্ডের নতুন মুখ্যমন্ত্রী হতে চলা তিরথ সিং রাওয়াত জানিয়েছেন, “আমার উপর বিশ্বাস রাখার জন্য, আমি প্রধানমন্ত্রী, স্বরাষ্ট্রমন্ত্রী এবং সর্বভারতী সভাপতিকে ধন্যবাদ জানাতে চাই। যাঁরা ছোটো একটি গ্রাম থেকে উঠে আসা দলের একজন সামান্য কর্মীর উপর ভরসা রেখেছেন। আমি কখনও কল্পনা করতে পারিনি যে আমি এখানে পৌঁছতে পারব। সব মানুষের আশা পূরণের চেষ্টা করব এবং গত চার বছর যে কাজ হয়েছে, তাকে এগিয়ে নিয়ে যাব।’

উল্লেখ্য, মঙ্গলবারই উত্তরাখণ্ডের মুখ্যমন্ত্রীর পদ থেকে ইস্তফা দিয়েছেন ত্রিবেন্দ্র সিং রাওয়াত। মঙ্গলবার বিকেলে রাজ্যপাল বেবি রানি মৌর্যর কাছে ইস্তফাপত্র জমা দিয়েছেন ত্রিবেন্দ্র সিং রাওয়াত। বুধবার উত্তরাখণ্ডের নতুন মুখ্যমন্ত্রী হিসেবে শপথগ্রহণ করতে চলেছেন তিরথ সিং রাওয়াত। আগামী বছরই নির্বাচন উত্তরাখণ্ডে। আগামী বছর বিধানসভা ভোটের আগে পর্যন্ত দায়িত্ব সামলাবেন তিরথ।

Releated Posts

কর্ণাটক মন্ত্রিসভা সম্প্রসারণে কেউ ইস্তফা দেননি, দলে কোনও অসন্তোষ নেই: কংগ্রেস সভাপতি বি. কে. হরিপ্রসাদ

বেঙ্গালুরু, ৪ আগস্ট (আইএএনএস): কর্ণাটকে সাম্প্রতিক মন্ত্রিসভা সম্প্রসারণকে ঘিরে কংগ্রেসের অন্দরে ব্যাপক অসন্তোষের জল্পনা উড়িয়ে দিয়ে কর্ণাটক প্রদেশ…

ByByNews Desk Aug 4, 2026

সমঝোতার সম্ভাবনায় আপাতত ইরানে হামলা স্থগিত, দাবি ট্রাম্পের; হরমুজ প্রণালী খুলে দেওয়ার কথাও উল্লেখ

ওয়াশিংটন, ২ আগস্ট (আইএএনএস): যুক্তরাষ্ট্রের প্রেসিডেন্ট ডোনাল্ড ট্রাম্প দাবি করেছেন, ইরান এবং মধ্যপ্রাচ্যের কয়েকটি দেশের অনুরোধে যুক্তরাষ্ট্র আপাতত…

ByByNews Desk Aug 2, 2026

সূর্য ঘরে এখন ১৫ মেগাওয়াটের শক্তি, বিদ্যুৎ ব্যবস্থায় নীরব বিপ্লব রাজ্যে

আগরতলা, ২৮ জুলাই:একটি বাড়ির ছাদে কয়েকটি সোলার প্যানেল। সেখান থেকেই তৈরি হচ্ছে বিদ্যুৎ। সেই বিদ্যুৎ যাচ্ছে বাড়ির আলো,…

ByByReshmi Debnath Jul 28, 2026

অক্সিলিয়াম গার্লস স্কুলে ‘আউক্সি ইগনিট এনোএল এক্সিবিশন ২০২৬’, ছাত্রীদের সৃজনশীলতা ও প্রতিভার প্রকাশ

আগরতলা, ২৫ জুলাই: ছাত্রীদের মধ্যে বিজ্ঞানমনস্কতা, সৃজনশীলতা ও নেতৃত্বের গুণাবলী বিকাশের লক্ষ্যে অক্সিলিয়াম গার্লস স্কুল, আগরতলার উদ্যোগে বিদ্যালয়…

ByByNews Desk Jul 25, 2026
Scroll to Top