News Flash

  • Home
  • Uncategorized
  • বিভিন্ন ক্ষেত্রে মহিলাদের কৃতিত্ব নিয়ে গর্বিত ভারত : প্রধানমন্ত্রী
Image

বিভিন্ন ক্ষেত্রে মহিলাদের কৃতিত্ব নিয়ে গর্বিত ভারত : প্রধানমন্ত্রী

নয়াদিল্লি, ৮ মার্চ (হি.স.): আন্তর্জাতিক নারী দিবসে ভারতীয় নারীশক্তিকে কুর্নিশ জানালেন প্রধানমন্ত্রী নরেন্দ্র মোদী। আন্তর্জাতিক নারী দিবসে প্রধানমন্ত্রীর বার্তা, “বিভিন্ন ক্ষেত্রে আমাদের দেশের মহিলাদের কৃতিত্ব নিয়ে গর্বিত ভারত।” ৮ মার্চ, সোমবার সকালে টুইট করে প্রধানমন্ত্রী লিখেছেন, “আন্তর্জাতিক নারী দিবসে আমাদের অদম্য নারীশক্তিকে কুর্ণিশ! বিভিন্ন ক্ষেত্রে আমাদের দেশের মহিলাদের কৃতিত্ব নিয়ে গর্বিত ভারত। বিভিন্ন ক্ষেত্রে মহিলাদের ক্ষমতায়ন আরও সম্প্রসারিত করতে কাজের সুযোগ আমাদের সরকারের কাছে সম্মানের বিষয়।”
আন্তর্জাতিক নারী দিবস উপলক্ষ্যে মহিলাদের শুভেচ্ছা জানিয়েছেন রাষ্ট্রপতি রামনাথ কোবিন্দও। রাষ্ট্রপতি তাঁর শুভেচ্ছা বার্তায় জানিয়েছেন, “আন্তর্জাতিক নারী দিবস উপলক্ষ্যে সমস্ত নাগরিককে শুভেচ্ছা ও অভিনন্দন। বিভিন্ন ক্ষেত্রেই আমাদের দেশের মহিলারা নজির গড়ছেন, কৃতিত্বের স্বাক্ষর রাখছেন। নারী ও পুরুষের ভেদাভেদ ও লিঙ্গ সমতার আদর্শ প্রসারের সংকল্পে ঐক্যবদ্ধভাবে কাজ করতে হবে।”

রাজ্যসভায় আন্তর্জাতিক নারী দিবস নিয়ে আলোচনা
বেঙ্কাইয়া নাইডু : সোমবার সকালে রাজ্যসভায় চেয়ারম্যান এম বেঙ্কাইয়া নাইডু বলেছেন, “আন্তর্জাতিক আন্তর্জাতিক নারী দিবস বিশ্বব্যাপী নারীদের আর্থ-সামাজিক, সাংস্কৃতিক ও রাজনৈতিক অবদান, কৃতিত্বগুলি উদযাপন ও তাঁদের অদম্য চেতনা, দৃঢ়তা, সংকল্প এবং প্রচেষ্টাকে সম্মানিত করার একটি দিন।”
এদিন রাজ্যসভায় বিজেপি সাংসদ সোনাল মানসিংহ জানিয়েছেন, “আন্তর্জাতিক পুরুষ দিবসও পালিত হোক, এই দাবি জানাচ্ছি আমি।” শিবসেনার রাজ্যসভার সাংসদ প্রিয়াঙ্কা চতুর্বেদী এদিন রাজ্যসভায় বলেন, “২৪ বছর আগে, আমরা সংসদে মহিলাদের জন্য ৩৩ শতাংশ সংরক্ষণের প্রস্তাব দিয়েছিলাম। ২৪ বছর পর বর্তমানে, আমাদের উচিত সংসদ এবং বিধানসভায় মহিলাদের জন্য ৫০ শতাংশ সংরক্ষণ নিশ্চিত করা

Releated Posts

অক্সিলিয়াম গার্লস স্কুলে ‘আউক্সি ইগনিট এনোএল এক্সিবিশন ২০২৬’, ছাত্রীদের সৃজনশীলতা ও প্রতিভার প্রকাশ

আগরতলা, ২৫ জুলাই: ছাত্রীদের মধ্যে বিজ্ঞানমনস্কতা, সৃজনশীলতা ও নেতৃত্বের গুণাবলী বিকাশের লক্ষ্যে অক্সিলিয়াম গার্লস স্কুল, আগরতলার উদ্যোগে বিদ্যালয়…

ByByNews Desk Jul 25, 2026

রোমানিয়ায় ভারতীয় সংস্কৃতি ও মূল্যবোধের প্রসারে প্রবাসীদের ভূয়সী প্রশংসা রাষ্ট্রপতি দ্রৌপদী মুর্মুর

বুখারেস্ট, ২৫ জুলাই (আইএএনএস): ভারত ও রোমানিয়ার জনগণের মধ্যে ঘনিষ্ঠ সম্পর্কই দুই দেশের দ্বিপাক্ষিক সম্পর্কের সবচেয়ে শক্তিশালী ভিত্তি…

ByByNews Desk Jul 25, 2026

ধর্মেন্দ্র প্রধানের ইস্তফা যুবসমাজ, সন্তানহারা পরিবার ও ঐক্যবদ্ধ বিরোধীদের জয়: মল্লিকার্জুন খাড়গে

নয়াদিল্লি, ২৫ জুলাই (আইএএনএস): কেন্দ্রীয় শিক্ষামন্ত্রী ধর্মেন্দ্র প্রধানের পদত্যাগের পর কংগ্রেস সভাপতি মল্লিকার্জুন খাড়গে শনিবার দাবি করেছেন, এটি…

ByByNews Desk Jul 25, 2026

সমীক ভট্টাচার্যের বিরুদ্ধে নেতাজিকে অবমাননার অভিযোগ, প্রকাশ্যে ক্ষমা চাওয়ার দাবি ফরওয়ার্ড ব্লকের

নিজস্ব প্রতিনিধি, আগরতলা, ১৯ জুলাই:পশ্চিমবঙ্গ বিজেপির সভাপতি সমীক ভট্টাচার্যের বিরুদ্ধে নেতাজি সুভাষচন্দ্র বসুকে নিয়ে অবমাননাকর মন্তব্য করার অভিযোগ…

ByByReshmi Debnath Jul 20, 2026
Scroll to Top