মুম্বই, ৪ মার্চ (হি.স.): মা হতে চলেছেন সঙ্গীতশিল্পী শ্রেয়া ঘোষাল। বৃহস্পতিবার সকালে শ্রেয়া নিজেই টুইট করে এই সুসংবাদ জানিয়েছেন। টুইটারে মা হতে চলা শ্রেয়া জানিয়েছেন, “শ্রেয়াদিত্য আমাদের মধ্যে আসতে চলেছে!” তারপর স্বামী শিলাদিত্য মুখোপাধ্যায়কে ট্যাগ করে শ্রেয়া লিখেছেন, ‘আমি ও শিলাদিত্য আপনাদের সঙ্গে এই সুখবর ভাগ করে নিতে পেরে অত্যন্ত আনন্দিত। আমাদের জীবনে এক নতুন অধ্যায় শুরু হতে চলেছে। আপনাদের আশীর্বাদ ও শুভকামনা আমাদের প্রয়োজন।” হালকা-সবুজ ও নীল ঘরোয়া পোশাকে নিজের একটি ছবিও পোস্ট করেছেন শ্রেয়া। ছবিতে দেখা যাচ্ছে সযত্নে ‘বেবি বাম্প’ আগলে রেখেছেন গায়িকা।
শ্রেয়ার জন্ম মুর্শিদাবাদ জেলার বহরমপুরে। বছর পাঁচেক আগে ছোটবেলার বন্ধু শিলাদিত্যকে বিয়ে করেন শ্রেয়া। পেশায় তথ্যপ্রযুক্তি কর্মী শিলাদিত্য একটি ওয়েবসাইটের যুগ্ম কর্তা। সব নিয়ম মেনে বিয়ে করেছিলেন এই শ্রেয়া ও শিলাদিত্য। কোনও বলিউডি চমক নয়, তাঁদের বিয়েতে হাজির ছিলেন ঘনিষ্ঠ আত্মীয় ও বন্ধুরা।

মা হতে চলেছেন শ্রেয়া ঘোষাল, সুখবর জানালেন গায়িকা নিজেই
Releated Posts
এসআইআর প্রক্রিয়ায় স্বচ্ছতার দাবি প্রদেশ কংগ্রেসের, নির্বাচন কমিশনের কাছে স্মারকলিপি
আগরতলা, ২৬ জুন: বিশেষ নিবিড় পুনর্বিবেচনা (এসআইআর) প্রক্রিয়া সম্পূর্ণ স্বচ্ছ ও নিরপেক্ষভাবে পরিচালনার দাবি জানিয়ে নির্বাচন কমিশনের দ্বারস্থ হল…
কোর্ট ম্যারেজের পর দাম্পত্য কলহ, তরুণীর অস্বাভাবিক মৃত্যু, স্বামীর বিরুদ্ধে অভিযোগ পরিবারের
নিজস্ব প্রতিনিধি, আগরতলা, ১৩ জুন: রাজধানীর বাধারঘাট এলাকার এক তরুণীর অস্বাভাবিক মৃত্যুকে কেন্দ্র করে চাঞ্চল্যের সৃষ্টি হয়েছে। মৃত তরুণীর…
শস্য সাইলো প্রকল্পে একচেটিয়া সুবিধা দেওয়ার অভিযোগ খারিজ করল এফসিআই
নয়াদিল্লি, ২ জুন (আইএএনএস): শস্য সংরক্ষণের আধুনিক সাইলো প্রকল্পের বরাত প্রদানের ক্ষেত্রে পক্ষপাতিত্ব ও একচেটিয়া ব্যবসাকে উৎসাহ দেওয়ার…
অসম বিধানসভায় ইউসিসি পাস, ‘প্রত্যেক নাগরিকের জন্য অভিন্ন আইন কার্যকর করতে প্রতিশ্রুতিবদ্ধ’: অমিত শাহ
নয়াদিল্লি, ২৭ মে (আইএএনএস): অসম বিধানসভায় অভিন্ন দেওয়ানি বিধি (ইউসিসি) বিল পাস হওয়ায় রাজ্যের মানুষকে অভিনন্দন জানালেন কেন্দ্রীয়…


















