News Flash

  • Home
  • Uncategorized
  • ছাত্রছাত্রীদের বিজ্ঞান মানসিকতার বিকাশে বিজ্ঞান কেন্দ্র গুরুত্বপূর্ণ ভূমিকা নেবে : রাজ্যপাল
Image

ছাত্রছাত্রীদের বিজ্ঞান মানসিকতার বিকাশে বিজ্ঞান কেন্দ্র গুরুত্বপূর্ণ ভূমিকা নেবে : রাজ্যপাল

নিজস্ব প্রতিনিধি, উদয়পুর, ২৮ফেব্রুয়ারি৷৷ আমাদের দেশে বৈচিত্রের মধ্যে ঐক্য রয়েছে৷ এটাই আমাদের ঐতিহ্য৷ ছোট্ট ত্রিপুরা রাজ্যেও জাতি জনজাতি অংশের মানুষ একসাথে মিলেমিশে বসবাস করছেন৷ এই পরম্পরা আবহমান কালের৷ আজ উদয়পুরের পূর্ব গকুলপুরে বিজ্ঞান কেন্দ্রের উদ্বোধন করে রাজ্যপাল রমেশ বৈস একথা বলেন৷


অনুষ্ঠানে রাজ্যপাল শ্রীবৈস বলেন, কেন্দ্রীয় সরকার দেশের প্রত্যেক অঞ্চল ও রাজ্যের বিকাশে আন্তরিক৷ আজ এখানে রাষ্ট্রীয় বিজ্ঞান দিবসে বিজ্ঞান কেন্দ্রের উদ্বোধন এ রাজ্যের জন্য একটি গর্বের দিন৷ তিনি বলেন, এই বিজ্ঞান কেন্দ্রটি ছাত্রছাত্রীসহ সমাজের সকল অংশের মানুষের মধ্যে বিজ্ঞান মানসিকতার বিকাশে গুরুত্বপূর্ণ ভূমিকা নেবে৷ বিজ্ঞান কেন্দ্রের উদ্বোধনী অনুষ্ঠানে প্রধান অতিথি কেন্দ্রীয় সংস্ক’তি ও পর্যটন দপ্তরের রাজ্যমন্ত্রী প্রহ্লাদ সিং প্যাটেল বলেন, এই বি’ান কেন্দ্রটি এই রাজ্যের ছাত্রছাত্রীদের বিজ্ঞান চর্চায় উৎসাহিত করবে৷ ছাত্রছাত্রীরা বি’ান বিষয়ে আনেক অজানা তথ্য জানতে পারবে৷ তিনি বলেন, বিজ্ঞানের অগ্রগতির সাথে আমাদের অভ্যস্ত হতে হবে৷ অনুষ্ঠানে সম্মানিত অতিথি উপমুখ্যমন্ত্রী যীষ্ণু দেববর্মা বলেন, এই বিজ্ঞান কেন্দ্রটির উদ্বোধনের মধ্যদিয়ে রাজ্যে বিজ্ঞান চর্চায় এক নতুন দিক উন্মোচিত হল৷ ছাত্রছাত্রীদের বিজ্ঞান চর্চায় উৎসাহী করে তোলার ক্ষেত্রে এই বিজ্ঞান কেন্দ্র একটি বিশেষ ভূমিকা নেবে৷

অনুষ্ঠানে জাতীয় বিজ্ঞান সংগ্রহশালা পর্ষদের মহানির্দেশক অরিজিত দত্ত চৌধুরী বলেন, উত্তর পূর্বাঞ্চলের সবগুলি রাজ্যে এ ধরণের বিজ্ঞান কেন্দ্র চালু করা হয়েছে৷ অনুষ্ঠানে বক্তব্য রাখেন সাংসদ প্রতিমা ভৌমিক৷ উপস্থিত ছিলেন পর্যটন মন্ত্রী প্রণজিৎ সিংহ রায়, বিধায়ক রামপদ জমাতিয়া, বিধায়ক বিপ্লব কুমার ঘোষ, বিধায়ক রতন ভৌমিক, গোমতী জেলার জেলাশাসক ড় টি কে দেবনাথ প্রমুখ৷ সভাপতিত্ব করেন গোমতী জিলা পরিষদের সভাধিপতি স্বপন অধিকারী৷ স্বাগত বক্তব্য রাখেন বিজ্ঞান ও প্রযুক্তি দপ্তরের সচিব তনুশ্রী দেববর্মা৷ উল্লেখ্য, ভারত সরকারের সংস্ক’তি মন্ত্রকের জাতীয় বিজ্ঞান সংগ্রহালয় পরিষদের সহায়তায় বিজ্ঞান প্রযুক্তি ও পরিবেশ দপ্তরের উদ্যোগে এই বিজ্ঞান কেন্দ্রটি নির্মাণ করা হয়েছে৷ বিজ্ঞান কেন্দ্রটি নির্মাণে ব্যয় হয়েছে ৬ কোটি টাকা৷

Releated Posts

কর্ণাটক মন্ত্রিসভা সম্প্রসারণে কেউ ইস্তফা দেননি, দলে কোনও অসন্তোষ নেই: কংগ্রেস সভাপতি বি. কে. হরিপ্রসাদ

বেঙ্গালুরু, ৪ আগস্ট (আইএএনএস): কর্ণাটকে সাম্প্রতিক মন্ত্রিসভা সম্প্রসারণকে ঘিরে কংগ্রেসের অন্দরে ব্যাপক অসন্তোষের জল্পনা উড়িয়ে দিয়ে কর্ণাটক প্রদেশ…

ByByNews Desk Aug 4, 2026

সমঝোতার সম্ভাবনায় আপাতত ইরানে হামলা স্থগিত, দাবি ট্রাম্পের; হরমুজ প্রণালী খুলে দেওয়ার কথাও উল্লেখ

ওয়াশিংটন, ২ আগস্ট (আইএএনএস): যুক্তরাষ্ট্রের প্রেসিডেন্ট ডোনাল্ড ট্রাম্প দাবি করেছেন, ইরান এবং মধ্যপ্রাচ্যের কয়েকটি দেশের অনুরোধে যুক্তরাষ্ট্র আপাতত…

ByByNews Desk Aug 2, 2026

সূর্য ঘরে এখন ১৫ মেগাওয়াটের শক্তি, বিদ্যুৎ ব্যবস্থায় নীরব বিপ্লব রাজ্যে

আগরতলা, ২৮ জুলাই:একটি বাড়ির ছাদে কয়েকটি সোলার প্যানেল। সেখান থেকেই তৈরি হচ্ছে বিদ্যুৎ। সেই বিদ্যুৎ যাচ্ছে বাড়ির আলো,…

ByByReshmi Debnath Jul 28, 2026

অক্সিলিয়াম গার্লস স্কুলে ‘আউক্সি ইগনিট এনোএল এক্সিবিশন ২০২৬’, ছাত্রীদের সৃজনশীলতা ও প্রতিভার প্রকাশ

আগরতলা, ২৫ জুলাই: ছাত্রীদের মধ্যে বিজ্ঞানমনস্কতা, সৃজনশীলতা ও নেতৃত্বের গুণাবলী বিকাশের লক্ষ্যে অক্সিলিয়াম গার্লস স্কুল, আগরতলার উদ্যোগে বিদ্যালয়…

ByByNews Desk Jul 25, 2026
Scroll to Top