News Flash

  • Home
  • Uncategorized
  • গোটা বিশ্ব বুঝেছে, কৃষকদের কষ্ট বুঝতে অক্ষম কেন্দ্র সরকার : রাহুল গান্ধী
Image

গোটা বিশ্ব বুঝেছে, কৃষকদের কষ্ট বুঝতে অক্ষম কেন্দ্র সরকার : রাহুল গান্ধী

নয়াদিল্লি, ২২ ফেব্রুয়ারি (হি.স.): কৃষকদের চলতে আন্দোলন নিয়ে কেন্দ্রীয় সরকারকে আবারও আক্রমণ করলেন কংগ্রেস নেতা রাহুল গান্ধী। এবার রাহুলের আক্রমণ, “কৃষকরা কতটা কষ্টের মধ্যে রয়েছেন, তা গোটা বিশ্ব বুঝতে পেরেছে, কিন্তু কৃষকদের কষ্ট বুঝতে অক্ষম দিল্লিতে বসে থাকা সরকার। সোমবার কেরলের ওয়ানাডের মুত্তিলের জনসভায় রাহুল গান্ধী বলেন, ‘পপ তারকারা কৃষকদের পরিস্থিতি নিয়ে মন্তব্য করেছেন, কিন্তু কেন্দ্রীয় সরকার আগ্রহী নয়।”


রাহুল আরও বলেন, ”যতক্ষন না পর্যন্ত তাঁদের জোর দেওয়া হবে, ততক্ষণ পর্যন্ত তিনটি কৃষি আইন তাঁরা প্রত্যাহার করবে না। নেপথ্যে কারণও রয়েছে, কারণ হল এই তিনটি কৃষি আইন ভারতের কৃষি ব্যবস্থাকে ধ্বংস করার জন্য তৈরি করা হয়েছে এবং সবকিছু নরেন্দ্র মোদীর দুই থেকে তিনজন বন্ধুকে দিয়ে দেওয়ার জন্য।” রাহুল গান্ধী বলেন, “কৃষিই একমাত্র ব্যবসা যা ভারত মাতার অন্তর্ভুক্ত। প্রতিটি অন্যান্য ব্যবসা কারও না কারও অন্তর্ভুক্ত। কিছু মানুষ এই ব্যবসার মালিকানা চাইছে এবং তিনটি কৃষি আইন দুই-তিনজনকে ভারতীয় কৃষিব্যবস্থার মালিকানা দেওয়ার জন্য তৈরি করা হয়েছে।”

Releated Posts

পূজার অ্যাডভান্সের দাবিতে আইজিএম হাসপাতালে বিক্ষোভ ডিআরবি কর্মীদের

আগরতলা: দুর্গাপূজার আগে অ্যাডভান্সের দাবিতে বিক্ষোভে সামিল হলেন আইজিএম হাসপাতালের ডিআরবি কর্মীরা। বৃহস্পতিবার হাসপাতালে বিক্ষোভ প্রদর্শন করে অবিলম্বে…

ByByReshmi Debnath Oct 1, 2026

পাঁচ বছর ধরে বিধবা ভাতা অধরা, অসুস্থ বৃদ্ধা শাশুড়ির জন্য মুখ্যমন্ত্রীর কাছে আবেদন পুত্রবধূর

জম্পুইজলা, ২৭ সেপ্টেম্বর:  স্বামীর মৃত্যুর পাঁচ বছর পেরিয়ে গেলেও মেলেনি বিধবা ভাতা। বয়স ৭০ বছর, শারীরিক অসুস্থতায় জর্জরিত।…

ByByReshmi Debnath Sep 27, 2026

১৭ সেপ্টেম্বর থেকে ত্রিপুরায় মাসব্যাপী ‘সেবা সংকল্প অভিযান’: মুখ্যমন্ত্রী

আগরতলা, ১৪ সেপ্টেম্বর: প্রধানমন্ত্রী নরেন্দ্র মোদির জন্মদিন উপলক্ষে আগামী ১৭ সেপ্টেম্বর থেকে ত্রিপুরায় শুরু হচ্ছে মাসব্যাপী ‘সেবা সংকল্প…

ByByTaniya Chakraborty Sep 14, 2026

সরকারি অফিস নির্মাণের জন্য চা গাছ কাটার অভিযোগ, চা বাগানে শ্রমিকদের বিক্ষোভ

আগরতলা, ৯ সেপ্টেম্বর: সরকারি অফিস নির্মাণের জন্য জমি পরিষ্কারের নামে বোল্ডোজার দিয়ে চা গাছ কেটে ফেলার অভিযোগকে কেন্দ্র…

ByByTaniya Chakraborty Sep 9, 2026
Scroll to Top