News Flash

  • Home
  • Uncategorized
  • জনগনের পকেট খালি করার মহান কাজ করছে মোদী সরকার : রাহুল গান্ধী
Image

জনগনের পকেট খালি করার মহান কাজ করছে মোদী সরকার : রাহুল গান্ধী

নয়াদিল্লি, ২২ ফেব্রুয়ারি (হি.স.): জ্বালানি তেলের মূল্যবৃদ্ধি নিয়ে নরেন্দ্র মোদী সরকারকে ফের আক্রমণ করলেন কংগ্রেস নেতা রাহুল গান্ধী। এবার রাহুলের আক্রমণ, “জনগণের পকেট খালি করে ‘বন্ধুদের’ দেওয়ার মহান কাজ মোদী সরকার বিনামূল্যেই করছে!” জ্বালানি তেলের মূল্যবৃদ্ধির প্রতিবাদ জানিয়ে সোমবার সকালে টুইট করেন রাহুল গান্ধী। হিন্দিতে টুইট করে রাহুল লিখেছেন, “পেট্রোল পাম্পে গাড়িতে তেল ভরার সময় যখন আপনার নজর দ্রুত বাড়তে থাকা মিটারের দিকে যাবে, তখন এটা অবশ্যই মনে রাখবেন কাঁচা তেলের দাম বাড়েনি, বরং কমেছে।”
এরপরই নরেন্দ্র মোদী সরকারকে আক্রমণ করে রাহুল লেখেন, “আপনাদের (জনগণ) পকেট খালি করে ‘বন্ধুদের’ দেওয়ার মহান কাজ মোদী সরকার বিনামূল্যেই করছে!” প্রসঙ্গত, ভারতে লাগাতার বেড়েই চলছে পেট্রোল-ডিজেলের মূল্য। কোনও কোনও রাজ্যে লিটার প্রতি পেট্রোলের দাম ১০০ টাকার কাছাকাছি পৌঁছে গিয়েছে। জ্বালানি তেলের মূল্যবৃদ্ধিতে নাজেহাল দেশবাসী। কমছে না বরং পেট্রোল-ডিজেলের দাম বেড়েই চলেছে। তবে, রবিবার এবং সোমবার পেট্রোল ও ডিজেলের দাম বাড়েনি। শেষ দাম বেড়েছিল গত শনিবার।

Releated Posts

‘মা-বোনেদের প্রাপ্য প্রতিনিধিত্ব নিশ্চিত করুন’: মহিলা সংরক্ষণ বিল সমর্থনের আহ্বান মোদির

নয়াদিল্লি, ১৫ আগস্ট (আইএএনএস): রাজনীতিতে মহিলাদের আরও বেশি প্রতিনিধিত্ব নিশ্চিত করতে সব রাজনৈতিক দলকে একজোট হয়ে ‘নারী শক্তি…

ByByNews Desk Aug 15, 2026

কর্ণাটক মন্ত্রিসভা সম্প্রসারণে কেউ ইস্তফা দেননি, দলে কোনও অসন্তোষ নেই: কংগ্রেস সভাপতি বি. কে. হরিপ্রসাদ

বেঙ্গালুরু, ৪ আগস্ট (আইএএনএস): কর্ণাটকে সাম্প্রতিক মন্ত্রিসভা সম্প্রসারণকে ঘিরে কংগ্রেসের অন্দরে ব্যাপক অসন্তোষের জল্পনা উড়িয়ে দিয়ে কর্ণাটক প্রদেশ…

ByByNews Desk Aug 4, 2026

সমঝোতার সম্ভাবনায় আপাতত ইরানে হামলা স্থগিত, দাবি ট্রাম্পের; হরমুজ প্রণালী খুলে দেওয়ার কথাও উল্লেখ

ওয়াশিংটন, ২ আগস্ট (আইএএনএস): যুক্তরাষ্ট্রের প্রেসিডেন্ট ডোনাল্ড ট্রাম্প দাবি করেছেন, ইরান এবং মধ্যপ্রাচ্যের কয়েকটি দেশের অনুরোধে যুক্তরাষ্ট্র আপাতত…

ByByNews Desk Aug 2, 2026

সূর্য ঘরে এখন ১৫ মেগাওয়াটের শক্তি, বিদ্যুৎ ব্যবস্থায় নীরব বিপ্লব রাজ্যে

আগরতলা, ২৮ জুলাই:একটি বাড়ির ছাদে কয়েকটি সোলার প্যানেল। সেখান থেকেই তৈরি হচ্ছে বিদ্যুৎ। সেই বিদ্যুৎ যাচ্ছে বাড়ির আলো,…

ByByReshmi Debnath Jul 28, 2026
Scroll to Top