News Flash

  • Home
  • Uncategorized
  • আত্মনির্ভর ত্রিপুরা গড়তে অগ্রণী ভূমিকা নিতে হবে টি সি এস অফিসারদের : মুখ্যমন্ত্রী
Image

আত্মনির্ভর ত্রিপুরা গড়তে অগ্রণী ভূমিকা নিতে হবে টি সি এস অফিসারদের : মুখ্যমন্ত্রী

নিজস্ব প্রতিনিধি, আগরতলা, ১৪ ফেব্রুয়ারি৷৷ রাজ্যের সব অংশের মানুষের কল্যাণে টি সি এস অফিসার্সদের কাজ করতে হবে৷ আত্মনির্ভর ত্রিপুরা গড়তে অগ্রণী ভূমিকা নিতে হবে টি সি এস অফিসারদের৷ তবেই এক ত্রিপুরা, শ্রেষ্ঠ ত্রিপুরা হিসেবে গড়ে উঠবে৷ আজ ধলেশ্বরস্থিত কামিনী কুমার দ্বাদশ শ্রেণী বিদ্যালয় প্রাঙ্গণে ত্রিপুরা সিভিল সার্ভিস অফিসার্স অ্যাসোসিয়েশন আয়োজিত দুস্থ পরিবারদের মধ্যে শীতবস্ত্র ও শিক্ষা সহায়ক সামগ্রী বিতরণ অনুষ্ঠানে প্রধান অতিথির ভাষণে মুখ্যমন্ত্রী বিপ্লব কুমার দেব একথা বলেন৷ প্রদীপ জেলে এই অনুষ্ঠানের উদ্বোধন করে মুখ্যমন্ত্রী সিভিল সার্ভিস অফিসারদের এই মহতী উদ্যোগকে সাধুবাদ জানান৷ তিনি বলেন, ত্রিপুরাকে আত্মনির্ভর রাজ্য হিসাবে গড়ে তুলতে সবার কাছে উন্নয়নের সুুফল পৌঁছে দিতে হবে৷


অনুষ্ঠানে মুখ্যমন্ত্রী বিপ্লব কুমার দেব বলেন, টি সি এস অফিসারগণ ব্লকস্তর থেকে সচিবালয় পর্যন্ত জনকল্যাণে অনেক গুরুত্বপূর্ণ ও কঠিন দায়িত্ব পালন করে থাকেন৷ যত কঠিন কাজ করা যায় ততই মনে আনন্দ পাওয়া যায়৷ প্রধানমন্ত্রী নরেন্দ্র মোদি কঠিন কাজ করে আজ দেশে সর্বশ্রেষ্ট প্রধানমন্ত্রী হিসেবে নিজেকে প্রতিষ্ঠা করেছেন৷ তাই কঠিন সিদ্ধান্ত মানুষকে নতুন কিছু শেখায়৷ আত্মনির্ভরশীল করে তোলে৷ মুখ্যমন্ত্রী বলেন, রাজ্যের উন্নয়ন নির্ভর করে অফিসারদের দক্ষতার উপর৷ তিনি বলেন, জনকল্যাণে সরকারের পরিকল্পনা রূপরেখা তৈরি ও তার বাস্তবায়ন অফিসাররাই করে থাকেন৷ তাই জনকল্যাণে অফিসারদের আন্তরিকতা নিয়ে কাজ করতে হবে৷ সকলকে আপন করে নিতে হবে৷ অফিসকে অফিস না ভেবে নিজের ঘর ভাবতে হবে৷


মুখ্যমন্ত্রী বলেন, রাজ্যে এখন কাজের পরিবেশ রয়েছে৷ প্রশাসনও সুুন্দরভাবে কাজ করছে৷ উন্নয়ন কর্মসূচি রূপায়ণে সবগুলি দপ্তরের মধ্যে সমন্বয় থাকতে হবে৷ যে সমস্ত উন্নয়ন কর্মসূচি রূপায়িত হচ্ছে তা সময়ে সময়ে মনিটরিং করতে হবে৷ তবেই উন্নয়নের সুুফল মানুষের কাছে দ্রত পৌঁছে যাবে৷ মুখ্যমন্ত্রী বলেন, ত্রিপুরা এখন বিকাশের পথে হাঁটছে৷ উন্নয়ন কর্মসূচি রূপায়ণে নতুন গতি এসেছে৷ মুখ্যমন্ত্রী ছাড়াও অন্যান্য মন্ত্রীগণ, বিধায়কগণ, সচিবগণ জনকল্যাণে কাজ করছেন৷ অনেক অফিসার গভীর রাত পর্যন্ত অফিসে কাজ করছেন৷


তিনি বলেন, বর্তমানে তপশিলী জাতি কল্যাণ দপ্তর সারা রাজ্যের ৭ হাজার ছোট ছোট মৎস্য বিক্রেতার নাম নথীভুক্ত করছে৷ আগের সরকারের কাছে এই তথ্য ছিল না৷ সরকার এদের জন্য নতুন পরিকল্পনা নেবে৷ সিভিল সার্ভিস অফিসারদের উৎসাহ দিতে এই প্রথমবার ‘মুখ্যমন্ত্রী সিভিল সার্ভিস অ্যাওয়ার্ড’ চালু করা হয়েছে৷ এতে গেজেটেড অফিসার কাজের নিরীখে ২৫ হাজার টাকা শংসাপত্র এবং নন গেজেটেড অফিসারদের ১০ হাজার টাক ও শংসাপত্র পুরস্কার হিসেবে দেওয়া হয়৷


টি পি এস সি’র মাধ্যমে আনুপাতিক হারে টিসিএস ও টিপিএস অফিসার নিয়োগ করা হচ্ছে৷ মুখ্যমন্ত্রী বলেন, এই অ্যাসোসিয়েশনের সমাজসেবামূলক কাজ আজ সারা রাজ্যে ছড়িয়া পড়েছে৷ করোনাকালে তারা মোহনপুর, তুলাশিখর, কিল্লায় দুস্থ চা বাগিচা সহ অন্যান্যদের সহায়তা করেছেন৷ দুই ধাপে তারা মুখ্যমন্ত্রীর ত্রাণ তহবিলে ৫ লক্ষ টাকা ও ৭ লক্ষ টাকা দান করেছেন৷ আজ এই অনুষ্ঠানে বনমালীপুর বিধানসভা এলাকার দুস্থ মা-বোনেদের মধ্যে ৫০০ চাদর, ৩০০ কম্বল, ১০০ ছাত্রছাত্রীর মধ্যে নোটবুক, ১০০ জলের ফ্লাক্স ও সুকল ব্যাগ বিতরণ করেছেন৷ মুখ্যমন্ত্রী রাজ্যের অন্যান্য বিধানসভা এলাকাতেও এ ধরণের সমাজসেবামূলক কাজে টি সি এস অফিসার্স অ্যাসোসিয়েশন এগিয়ে আসবে বলে আশা ব্যক্ত করেন৷ অনুষ্ঠানে মুখ্যমন্ত্রী বলেন, ত্রিপুরা ত্রিপুরেশ্বরী মায়ের পূণ্যভূমি৷ মহারাজা বীর বিক্রম কিশোর মাণিক্য বাহাদুর আধুনিক ত্রিপুরা গড়ার সূচনা করেছিলেন৷ রাজ্যের বর্তমান সরকার সেই দিশায় এক ত্রিপুরা, শ্রেষ্ঠ ত্রিপুরা গড়ার কাজে এগিয়ে চলেছে৷


অনুষ্ঠানে অন্যান্যদের মধ্যে বক্তব্য রাখেন বিশিষ্ট সমাজসেবী দীপক কর৷ স্বাগত বক্তব্য রাখেন ত্রিপুরা সিভিল সার্ভিস অফিসার্স অ্যাসোসিয়েশনের সাধারণ সম্পাদক অসীম সাহা৷ অনুষ্ঠানে মুখ্যমন্ত্রী শ্রীদেব বনমালীপুর এলাকার দুস্থ প্রীতি দত্তের হাতে শিক্ষা সামগ্রী ও বাসন্তী সূত্রধরের হাতে শীতের চাদর তুলে দেন৷ অনুষ্ঠানে অন্যান্য অতিথিগণ দুস্থদের হাতে অন্যান্য সামগ্রী তুলে দেন৷ অনুষ্ঠানে ত্রিপুরা চা উন্নয়ন পর্ষদের চেয়ারম্যান সন্তোষ সাহা, ত্রিপুরা সিভিল সার্ভিস অফিসার্স অ্যাসোসিয়েশনের সভাপতি দিলীপ কুমার চাকমা ও অ্যাসোসিয়েশনের সদস্য-সদস্যাগণ উপস্থিত ছিলেন৷

Releated Posts

পূজার অ্যাডভান্সের দাবিতে আইজিএম হাসপাতালে বিক্ষোভ ডিআরবি কর্মীদের

আগরতলা: দুর্গাপূজার আগে অ্যাডভান্সের দাবিতে বিক্ষোভে সামিল হলেন আইজিএম হাসপাতালের ডিআরবি কর্মীরা। বৃহস্পতিবার হাসপাতালে বিক্ষোভ প্রদর্শন করে অবিলম্বে…

ByByReshmi Debnath Oct 1, 2026

পাঁচ বছর ধরে বিধবা ভাতা অধরা, অসুস্থ বৃদ্ধা শাশুড়ির জন্য মুখ্যমন্ত্রীর কাছে আবেদন পুত্রবধূর

জম্পুইজলা, ২৭ সেপ্টেম্বর:  স্বামীর মৃত্যুর পাঁচ বছর পেরিয়ে গেলেও মেলেনি বিধবা ভাতা। বয়স ৭০ বছর, শারীরিক অসুস্থতায় জর্জরিত।…

ByByReshmi Debnath Sep 27, 2026

১৭ সেপ্টেম্বর থেকে ত্রিপুরায় মাসব্যাপী ‘সেবা সংকল্প অভিযান’: মুখ্যমন্ত্রী

আগরতলা, ১৪ সেপ্টেম্বর: প্রধানমন্ত্রী নরেন্দ্র মোদির জন্মদিন উপলক্ষে আগামী ১৭ সেপ্টেম্বর থেকে ত্রিপুরায় শুরু হচ্ছে মাসব্যাপী ‘সেবা সংকল্প…

ByByTaniya Chakraborty Sep 14, 2026

সরকারি অফিস নির্মাণের জন্য চা গাছ কাটার অভিযোগ, চা বাগানে শ্রমিকদের বিক্ষোভ

আগরতলা, ৯ সেপ্টেম্বর: সরকারি অফিস নির্মাণের জন্য জমি পরিষ্কারের নামে বোল্ডোজার দিয়ে চা গাছ কেটে ফেলার অভিযোগকে কেন্দ্র…

ByByTaniya Chakraborty Sep 9, 2026
Scroll to Top