News Flash

  • Home
  • Uncategorized
  • দেশে করোনায় কমেছে মৃত্যুর হার, বেড়েছে দৈনিক আক্রান্তের সংখ্য
Image

দেশে করোনায় কমেছে মৃত্যুর হার, বেড়েছে দৈনিক আক্রান্তের সংখ্য

নয়াদিল্লি, ৭ ফেব্রুয়ারি (হি. স.) :  দেশের করোনা পরিসংখ্যানে বড়সড় স্বস্তি। পরপর দু’দিন দেশে করোনায় কমেছে মৃত্যুর হার। রবিবার করোনার কবলে মৃত্যু হয়েছে মাত্র ৭৮ জনের।  তবে, এদিন সুস্থতার সংখ্যাটা অনেকটা কম হওয়ায়, দেশে অ্যাকটিভ কেস খানিকটা বেড়েছে।


চলতি মাসের শুরু থেকেই করোনার দৈনিক আক্রান্তের সংখ্যাটা কমবেশি ১২-১৩ হাজারের আশেপাশে ঘোরাফেরা করছে। এদিন শনিবারের থেকে খানিকটা বাড়ল দৈনিক আক্রান্তের সংখ্যা। রবিবার সকালে স্বাস্থ্য ও পরিবারকল্যাণ মন্ত্রকের  দেওয়া পরিসংখ্যান বলছে, গত ২৪ ঘণ্টায় দেশে ১২ হাজার ৫৯ জন করোনা  আক্রান্ত হয়েছেন। ফলে দেশে মোট করোনা আক্রান্তের সংখ্যা দাঁড়িয়েছে ১ কোটি ৮ লক্ষ ২৬ হাজার ৩৬৩ জন।

স্বাস্থ্য ও পরিবারকল্যাণ মন্ত্রকের দেওয়া পরিসংখ্যান অনুযায়ী, আপাতত মোট মৃতের সংখ্যা ১ লক্ষ ৫৪ হাজার ৯৯৬ জন। এর মধ্যে গত ২৪ ঘণ্টায় মৃত্যু হয়েছে মাত্র ৭৮ জনের। এই সংখ্যাটা কয়েক মাসের মধ্যে সর্বনিম্ন।গত ২৪ ঘণ্টায় দেশে রোগমুক্ত হয়েছেন ১১ হাজার ৮০৫ জন।  আপাতত দেশে মোট অ্যাকটিভ কেস ১ লক্ষ ৫৪ হাজার ৯৯৬ জন। এখনও পর্যন্ত করোনাজয়ীর সংখ্যা ১ কোটি ৫ লক্ষ ২২ হাজার ৬০১ জন।

Releated Posts

রাজনীতিতে সাফল্য এলেই হিংসা তৈরি হয়, প্রতিকূলতার সামনে হার মানলে চলবে না: মোহন ভাগবত

নাগপুর, ২ জুলাই (আইএএনএস): রাজনীতিতে কারও সাফল্য অনেক সময়ই অন্যদের মধ্যে হিংসার জন্ম দেয় বলে মন্তব্য করলেন মোহন…

ByByNews Desk Jul 2, 2026

১ জুলাই থেকে বাণিজ্যিক ক্রেতাদের জন্য জ্বালানি বিক্রির বিধিনিষেধ তুলে নিচ্ছে কেন্দ্র

নয়াদিল্লি, ২৯ জুন (আইএএনএস) : আগামী ১ জুলাই থেকে বাণিজ্যিক ক্রেতাদের জন্য পেট্রোল ও ডিজেল কেনার ওপর আরোপিত…

ByBySandeep Biswas Jun 29, 2026

এসআইআর প্রক্রিয়ায় স্বচ্ছতার দাবি প্রদেশ কংগ্রেসের, নির্বাচন কমিশনের কাছে স্মারকলিপি

আগরতলা, ২৬ জুন: বিশেষ নিবিড় পুনর্বিবেচনা (এসআইআর) প্রক্রিয়া সম্পূর্ণ স্বচ্ছ ও নিরপেক্ষভাবে পরিচালনার দাবি জানিয়ে নির্বাচন কমিশনের দ্বারস্থ হল…

ByByReshmi Debnath Jun 27, 2026

কোর্ট ম্যারেজের পর দাম্পত্য কলহ, তরুণীর অস্বাভাবিক মৃত্যু, স্বামীর বিরুদ্ধে অভিযোগ পরিবারের

নিজস্ব প্রতিনিধি, আগরতলা, ১৩ জুন: রাজধানীর বাধারঘাট এলাকার এক তরুণীর অস্বাভাবিক মৃত্যুকে কেন্দ্র করে চাঞ্চল্যের সৃষ্টি হয়েছে। মৃত তরুণীর…

ByByReshmi Debnath Jun 13, 2026
Scroll to Top