News Flash

Image

মহিলার গলার চেইন ছিনতাই

নিজস্ব প্রতিনিধি, আগরতলা, ৩০ জানুয়ারি৷৷ রাজ্যে চুরি ছিনতাইয়ের ঘটনা উত্তরোত্তর বৃদ্ধি পাাচ্ছে৷ গোমতী জেলার উদয়পুরে শনিবার সাতসকালে ছিনতাইকারীরা এক মহিলার গলা থেকে সোনার চেইন ছিনতাই করে নিয়ে গেছে৷


জানা যায় স্বাস্থ্য দপ্তরে কর্মরত মহিলা রাখি দেববর্মা সকালে ফুল তুলতে রাস্তার পাশে গিয়েছিলেন৷ সে সময় একটি মারুতি গাড়ি এসে তার কাছে দাঁড়ায়৷ গাড়ি থেকে এক ব্যক্তির নামে মহিলাকে জিজ্ঞেস করে তিনি এখানে কি করছেন৷ কথা বলতে বলতেই ওই লোকটি তার গলার থেকে সোনার চেইন ছিনিয়ে নেয়৷ মহিলা চিৎকার করলে ছিনতাইকারী তার মাথায় আঘাত করে৷ মহিলার চিৎকার শুনে স্থানীয় লোকজন রা বেরিয়ে আসার আগেই মারতে গিয়ে ছিনতাইকারীরা পালিয়ে যেতে সক্ষম হয়৷ নেতাজি পল্লী এলাকায় তীব্র আতঙ্কের সৃষ্টি হয়৷ খবর পাঠানো হয় রাধা কিশোর পুর থানায়৷খবর পেয়ে পুলিশ এসে ঘটনা তদন্ত করে তবে ছিনতাই করে নিয়েছেন উদ্ধার কিংবা ছিনতাইকারীদের আটক করতে সক্ষম হয়নি পুলিশ৷

Releated Posts

পাঁচ বছর ধরে বিধবা ভাতা অধরা, অসুস্থ বৃদ্ধা শাশুড়ির জন্য মুখ্যমন্ত্রীর কাছে আবেদন পুত্রবধূর

জম্পুইজলা, ২৭ সেপ্টেম্বর:  স্বামীর মৃত্যুর পাঁচ বছর পেরিয়ে গেলেও মেলেনি বিধবা ভাতা। বয়স ৭০ বছর, শারীরিক অসুস্থতায় জর্জরিত।…

ByByReshmi Debnath Sep 27, 2026

১৭ সেপ্টেম্বর থেকে ত্রিপুরায় মাসব্যাপী ‘সেবা সংকল্প অভিযান’: মুখ্যমন্ত্রী

আগরতলা, ১৪ সেপ্টেম্বর: প্রধানমন্ত্রী নরেন্দ্র মোদির জন্মদিন উপলক্ষে আগামী ১৭ সেপ্টেম্বর থেকে ত্রিপুরায় শুরু হচ্ছে মাসব্যাপী ‘সেবা সংকল্প…

ByByTaniya Chakraborty Sep 14, 2026

সরকারি অফিস নির্মাণের জন্য চা গাছ কাটার অভিযোগ, চা বাগানে শ্রমিকদের বিক্ষোভ

আগরতলা, ৯ সেপ্টেম্বর: সরকারি অফিস নির্মাণের জন্য জমি পরিষ্কারের নামে বোল্ডোজার দিয়ে চা গাছ কেটে ফেলার অভিযোগকে কেন্দ্র…

ByByTaniya Chakraborty Sep 9, 2026

বিলোনিয়ায় ৬৫তম জাতীয় শিক্ষক দিবস উদযাপন, সম্মানিত ২৫ অবসরপ্রাপ্ত শিক্ষক-শিক্ষিকা

নিজস্ব প্রতিনিধি, বিলোনিয়া, ৫ সেপ্টেম্বর: বিদ্যালয় শিক্ষা পরিদর্শক, বিলোনিয়া এবং শিক্ষক দিবস উদযাপন কমিটির উদ্যোগে শনিবার বিলোনিয়া কলেজ স্কয়ার সংলগ্ন…

ByByNews Desk Sep 5, 2026
Scroll to Top