News Flash

  • Home
  • Uncategorized
  • মন কি বাতে জাতীয় পতাকার অবমাননা নিয়ে দুঃখ প্রকাশ প্রধানমন্ত্রীর
Image

মন কি বাতে জাতীয় পতাকার অবমাননা নিয়ে দুঃখ প্রকাশ প্রধানমন্ত্রীর

নয়াদিল্লি, ৩১ জানুয়ারি (হি. স.) : বছরের প্রথম ‘মন কি বাতে’  জাতীয় পতাকার অবমাননা নিয়েও দুঃখ প্রকাশ করলেন প্রধানমন্ত্রী নরেন্দ্র মোদী । রবিবার মন কি বাতে তিনি বলেন  “লালকেল্লার ঘটনায় স্তম্ভিত গোটা দেশ।”


এদিন মন কি বাত অনুষ্ঠানে দিল্লির লাল কেল্লায় জাতীয় পতাকার অবমাননার কথা বলেন প্রধানমন্ত্রী নরেন্দ্র মোদী । গত ২৬ জানুয়ারি কৃষকদের ট্রাক্টর মিছিলের জেরে তীব্র অশান্তি ছড়ায় দিল্লিতে। একদল আন্দোলনরত কৃষক দিল্লির লাল কেল্লায় গিয়ে নিজেদের সংগঠনের পতাকা লাগিয়ে দেয়। যার জেরে তীব্র ক্ষোভ দেখা যায় দেশবাসীর মনে। এছাড়াও করোনার সঙ্গে লড়াইয়ে ভারতের ভূমিকা নিয়ে মোদি জানান, আমরা গোটা বিশ্বের মধ্যে সর্বোচ্চ ভ্যাকসিন দাতাই শুধু নন, ভ্যাকসিন প্রস্তুতকারকও। মাত্র ১৫ দিনে ভারতে ৩০ লক্ষ করোনা যোদ্ধাদের প্রতিষেধক দেওয়া হয়েছে।

এদিন মোদী উল্লেখ করেন দেশের মেয়েদের সাফল্যের কথাও। বিশ্বের সবথেকে কঠিন ও সবচেয়ে দীর্ঘ আকাশপথ পাড়ি দিয়ে ইতিহাস তৈরি করেন এয়ার ইন্ডিয়ার মহিলা পাইলট টিম। সান ফ্রান্সিসকো থেকে ১৬ হাজার কিলোমিটার পথ পাড়ি দেন তাঁরা। এদিন এই টিমের কথা উল্লেখ করেন মোদী। তিনি বলেন দেশের সেনা, বায়ুসেনা ও নৌবাহিনীতে থাকা প্রত্যেক মহিলা জওয়ানের জন্য দেশ গর্বিত। আমি দেশের প্রত্যেক নাগরিক বিশেষ করে যুবসমাজের কাছে আবেদন জানাচ্ছি স্বাধীনতা সংগ্রামীদের সম্পর্কে লেখালেখি শুরু করুন। স্বাধীনতা সংগ্রামীরা কীভাবে সাধারণ মানুষদের সঙ্গে মিশত, আলাপ আলোচনা করত জানুন।


প্রধানমন্ত্রী আরও বলেন, আপনারা সকলেই লক্ষ করেছেন ভারত কীভাবে ভ্যাকসিন প্রক্রিয়ায় গোটা বিশ্বকে সাহায্য করছে। আসলে বর্তমান ভারত ওষুধ ও প্রতিষেধক তৈরিতে দক্ষ। ক্রিকেটেও আমরা অষ্ট্রেলিয়াকে হারিয়েছি। বেশ কিছু বাধা সত্ত্বেও ভারত পিচের মাধ্যমে নিজেদের জবাব দিয়েছে। এদিন বিভিন্ন রাজ্যের হস্তশিল্পের সঙ্গে যুক্ত ব্যক্তিদের প্রশংসা করেন মোদী। তিনি বলেন, হস্তশিল্পীরা দেশের গৌরব বৃদ্ধি করেছেন। শুধু দেশের বিভিন্ন প্রান্তে নয়, দেশের বাইরের রাষ্ট্রগুলিতেও এই হস্তশিল্পের বিশেষ চাহিদা রয়েছে। 

Releated Posts

এসআইআর প্রক্রিয়ায় স্বচ্ছতার দাবি প্রদেশ কংগ্রেসের, নির্বাচন কমিশনের কাছে স্মারকলিপি

আগরতলা, ২৬ জুন: বিশেষ নিবিড় পুনর্বিবেচনা (এসআইআর) প্রক্রিয়া সম্পূর্ণ স্বচ্ছ ও নিরপেক্ষভাবে পরিচালনার দাবি জানিয়ে নির্বাচন কমিশনের দ্বারস্থ হল…

ByByReshmi Debnath Jun 27, 2026

কোর্ট ম্যারেজের পর দাম্পত্য কলহ, তরুণীর অস্বাভাবিক মৃত্যু, স্বামীর বিরুদ্ধে অভিযোগ পরিবারের

নিজস্ব প্রতিনিধি, আগরতলা, ১৩ জুন: রাজধানীর বাধারঘাট এলাকার এক তরুণীর অস্বাভাবিক মৃত্যুকে কেন্দ্র করে চাঞ্চল্যের সৃষ্টি হয়েছে। মৃত তরুণীর…

ByByReshmi Debnath Jun 13, 2026

শস্য সাইলো প্রকল্পে একচেটিয়া সুবিধা দেওয়ার অভিযোগ খারিজ করল এফসিআই

নয়াদিল্লি, ২ জুন (আইএএনএস): শস্য সংরক্ষণের আধুনিক সাইলো প্রকল্পের বরাত প্রদানের ক্ষেত্রে পক্ষপাতিত্ব ও একচেটিয়া ব্যবসাকে উৎসাহ দেওয়ার…

ByByNews Desk Jun 2, 2026

অসম বিধানসভায় ইউসিসি পাস, ‘প্রত্যেক নাগরিকের জন্য অভিন্ন আইন কার্যকর করতে প্রতিশ্রুতিবদ্ধ’: অমিত শাহ

নয়াদিল্লি, ২৭ মে (আইএএনএস): অসম বিধানসভায় অভিন্ন দেওয়ানি বিধি (ইউসিসি) বিল পাস হওয়ায় রাজ্যের মানুষকে অভিনন্দন জানালেন কেন্দ্রীয়…

ByByNews Desk May 27, 2026
Scroll to Top