News Flash

  • Home
  • Uncategorized
  • জনজাতিদের ঐতিহ্য বজায় রাখতে নতুন প্রজন্মের প্রতি আহ্বান উপমুখ্যমন্ত্রীর
Image

জনজাতিদের ঐতিহ্য বজায় রাখতে নতুন প্রজন্মের প্রতি আহ্বান উপমুখ্যমন্ত্রীর

নিজস্ব প্রতিনিধি, আগরতলা, ৩০ জানুয়ারি৷৷ রাজ্যের চিরাচরিত সংসৃকতি-ভাষা-ইতিহাস রক্ষা করার জন্য সরকার প্রতিশ্রতিবদ্ধ৷ কোনভাবেই এই বিষয়গুলির উপর যাতে কোন আঁচ না পড়ে তারজন্য সরকার অগ্রাধিকার দিয়ে কাজ করছে৷ আজ জম্পইজলা মহকুমার অন্তর্গত গোলাঘাটি কৃষক সম্মান পার্কে বুড়িমা বা তুইমা উৎসবের আনুষ্ঠানিক উদ্বোধন করে উপমুখ্যমন্ত্রী যীষ্ণু দেববর্মা একথা বলেন৷


তিনি বলেন, রাজ্যে জনজাতিদের নিজস্ব যে সংসৃকতি এবং ভাষা রয়েছে তা খুবই প্রাচীণ এবং সমৃদ্ধ৷ এই সাংস্কৃতিক ঐতিহ্য যাতে বজায় থাকে সেজন্য বলিষ্ঠ ভূমিকা নেবার জন্য তিনি নতুন প্রজন্মের যুবক-যুতীদের প্রতি আহ্বান জানান৷ উপমুখ্যমন্ত্রী বলেন, রাজ্য সরকার এডিসি এলাকায় অবস্থিত ১২টি ব্লককে বিশেষ অ্যাসপিরেশনাল ব্লক হিসাবে ঘোষণা করে সেখানকার উন্নয়নের জন্য বিশেষ পদক্ষেপ নিয়েছে৷ জনজাতি সম্পদায়ের লোকজন যাতে উন্নয়ন কর্মকাণ্ডে পিছিয়ে না পড়ে সেজন্য রাজ্য সরকার এই উদ্যোগ নিয়েছে৷

অনুষ্ঠানে উপমুখ্যমন্ত্রী শ্রী দেববর্মা বলেন, রাজ্যের দুই তৃতীয়াংশ এলাকা নিয়ে এডিসি গঠিত হয়েছে এবং এই এলাকায় ১৯টি জনজাতি সম্পদায়ের মানুষ বসবাস করেন৷ জনজাতিদের উন্নয়নের বিষয়টির দিকে লক্ষ্য রেখে রাজ্য সরকার এডিসিকে ত্রিপুরা টেরিটোরিয়াল কাউন্সিল হিসেবে ঘোষণা করার জন্যে কেন্দ্রীয় সরকারের কাছে প্রস্তাব পাঠিয়েছে৷ তিনি বলেন, এডিসিকে শুধু শক্তিশালী করাই নয় জনজাতিরা যাতে নানা উন্নয়ন কর্মযজ্ঞে সামিল হয়ে নিজেদের অবস্থা আরও উন্নত করতে পারে সেজন্য রাজ্য সরকার নানা পদক্ষেপ নিয়েছে৷ তিনি বলেন, লকডাউনের সময় সাধারণ মানুষ যাতে আর্থিকভাবে ক্ষতিগ্রস্ত না হন সেজন্য বিভিন্ন পেশার মানুষকে আর্থিকভাবে সহায়তা করা হয়েছে৷

তিনি বলেন, রাজ্য সরকার গঠনের তিন মাসের মধ্যে আগরতলা বিমানবন্দরের নাম মহারাজা বীরবিক্রম কিশোর মাণিক্য বাহাদুরের নামে রেখে জনজাতিদের দীর্ঘদিনের একটা দাবী পূরণ করা হয়েছে৷ অনুষ্ঠানে সভাপতির ভাষণে বিধায়ক বীরেন্দ্র কিশোর দেববর্মা বুড়িমা এবং তুইমা উৎসবের ঐতিহাসিক গুরুত্ব নিয়ে আলোচনা করেন৷ অনুষ্ঠানে অন্যান্যদের মধ্যে বক্তব্য রাখেন সিপাহীজলা জেলার জেলাশাসক বিশ্বশ্রী বি, সংখ্যালঘু উন্নয়ন নিগমের চেয়ারম্যান মহঃ জসীম উদ্দীন৷ উপস্থিত ছিলেন সিপাহীজলা জিলা পরিষদের সভাধিপতি সুুপ্রিয়া দাস দত্ত, পুলিশ সুুপার কৃষ্ণেন্দ চক্রবর্তী, জম্পইজলার মহকুমা শাসক সঞ্জিৎ দেববর্মা ও জম্পইজলা ব্লকের বিডিও বরুণ দেববর্মা৷

Releated Posts

রাজবাড়ীর অন্দরমহলে মঙ্গলচণ্ডী পূজা, ভক্তদের ভিড়ে মুখর মন্দির প্রাঙ্গণ

আগরতলা, ১মে : ২৮শে বৈশাখ উপলক্ষে আগরতলার রাজবাড়ীর অন্দরমহলে অনুষ্ঠিত হলো মঙ্গলচণ্ডী পূজা। সকাল থেকেই মন্দির প্রাঙ্গণে ভক্ত…

ByByTaniya Chakraborty May 12, 2026

এক মাস ধরে অন্ধকারে কালাপাড়া, বিদ্যুৎ ও পানীয় জলের সংকটে ক্ষোভে ফুঁসছেন গ্রামবাসীরা

শান্তিরবাজার, ১১ মে : দীর্ঘ এক মাস ধরে বিদ্যুৎহীন অবস্থায় চরম দুর্ভোগের মধ্যে দিন কাটাচ্ছেন শান্তিরবাজার মহকুমার কালাপাড়া…

ByByTaniya Chakraborty May 11, 2026

বিশ্ব রেড ক্রস দিবসে রক্তদান শিবির, উপস্থিত রাজ্যপাল

আগরতলা, ৮ মেঃ “মানবতার মধ্যে ঐক্য” — এই মূল বার্তাকে সামনে রেখে শুক্রবার আগরতলা রেড ক্রস ভবনে যথাযোগ্য…

ByByReshmi Debnath May 8, 2026

তিন রাজ্যে বিজেপির জয়ে খোয়াইয়ে বিজয় মিছিল, উচ্ছ্বাস কর্মী-সমর্থকদের

আগরতলা, ৭ মে : তিন রাজ্যে বিজেপির বিপুল জয়ে উচ্ছ্বাসে মাতল খোয়াই জেলা বিজেপি। বৃহস্পতিবার দুপুর প্রায় একটা…

ByByReshmi Debnath May 7, 2026

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

Scroll to Top