News Flash

  • Home
  • Uncategorized
  • সোমবার থেকে একাধিক রাজ্যে খুলতে চলেছে স্কুল

সোমবার থেকে একাধিক রাজ্যে খুলতে চলেছে স্কুল

নয়াদিল্লি, ৩১ জানুয়ারি (হি. স.) : করোনা মহামারির জেরে প্রায়  ১০ মাসেরও বেশি সময় ধরে স্কুল বন্ধ থাকার পরে অবশেষে কাটছে ভয়। ফেব্রুয়ারির ১ তারিখ থেকে একাধিক রাজ্যে খুলতে চলেছে প্রথম ও দ্বিতীয় শ্রেণির স্কুল। দেশে করোনা আক্রান্তের সংখ্যা প্রতিদিন কমতে থাকায় এই স্কুল খোলার সিদ্ধান্ত নেওয়া হয়েছে। অবশ্য জানুয়ারি থেকে বেশ কয়েকটি রাজ্যে ঐচ্ছিক ভাবে একাদশ ও দ্বাদশ শ্রেণির ক্লাস শুরু হয়েছিল।


 মহারাষ্ট্রের থানে ও পুনে জেলায় ১ ফেব্রুয়ারি থেকে পুনরায় স্কুল চালু করার সিদ্ধান্ত নেওয়া হয়েছে। দুই জেলাতেই কঠোর ভাবে করোনভাইরাস সংক্রান্ত নির্দেশিকা মেনে চলতে বলা হয়েছে। পুনে পৌর কর্পোরেশন (পিএমসি) ১ ফেব্রুয়ারি থেকে পঞ্চম থেকে অষ্টম শ্রেণির ক্লাস চালু করছে। অন্যদিকে থানেতে ২৭ জানুয়ারি থেকে পঞ্চম থেকে অষ্টম শ্রেণির ক্লাস শুরু হয়ে গিয়েছে। পঞ্জাব সরকারের শর্তসাপেক্ষ অনুমোদনের পরে, সমস্ত সরকারি ও বেসরকারি স্কুলগুলি ফেব্রুয়ারির ১ তারিখ থেকে প্রাথমিক শ্রেণির ক্লাস শুরু করতে চলেছে। জানুয়ারি ৭ থেকেই এ রাজ্যে পঞ্চম থেকে অষ্টম শ্রেণির ক্লাস শুরু হয়ে গিয়েছে।  ১ ফেব্রুয়ারি থেকে অন্ধ্রপ্রদেশে পঞ্চম শ্রেণির ক্লাস শুরু হচ্ছে। পুরোদমেই শুরু হচ্ছে প্রাথমিক শ্রেণির ক্লাস।

রাজ্য শিক্ষা বিভাগ এ বিষয়ে গাইডলাইন জারি করেছে। তবে জানানো হয়েছে পড়ুয়াদের অভিভাবকের লিখিত সম্মতিতে কলা সে আসতে পারবে পড়ুয়ারা। নির্দেশিকা অনুসারে, প্রতিটি ক্লাসে ২০ জন পড়ুয়া থাকতে পারবেন। অন্যদিকে এই রাজ্যে নভেম্বরেই খুলে গেছে কলেজ। স্কুল শিক্ষা অধিদফতরের জারি করা নির্দেশ অনুযায়ী, হরিয়ানায় ১ ফেব্রুয়ারি থেকে ষষ্ঠ শ্রেণি থেকে অষ্টম শ্রেণির ক্লাস চালু হয়ে যাচ্ছে । তবে অভিভাবকের লিখিত সম্মতিতে ক্লাসে আসতে পারবে পড়ুয়ারা। একই সঙ্গে পড়ুয়াদের চিকিৎসকের কাছ থেকে ফিট সার্টিফিকেট আনতে হবে।  হিমাচল প্রদেশে ১ ফেব্রুয়ারি থেকে এরাজ্যেও অষ্টম শ্রেণি থেকে দ্বাদশ শ্রেণি অবধি ক্লাস পুনরায় চালু হবে। রাজ্যের পার্বত্য অঞ্চলে অবস্থিত এবং শীতকালীন ছুটির দিনগুলিতে যে স্কুলগুলি রয়েছে তারা ১৫ ফেব্রুয়ারি থেকে আবার ক্লাস শুরু করবে। 

Releated Posts

পাঁচ বছর ধরে বিধবা ভাতা অধরা, অসুস্থ বৃদ্ধা শাশুড়ির জন্য মুখ্যমন্ত্রীর কাছে আবেদন পুত্রবধূর

জম্পুইজলা, ২৭ সেপ্টেম্বর:  স্বামীর মৃত্যুর পাঁচ বছর পেরিয়ে গেলেও মেলেনি বিধবা ভাতা। বয়স ৭০ বছর, শারীরিক অসুস্থতায় জর্জরিত।…

ByByReshmi Debnath Sep 27, 2026

১৭ সেপ্টেম্বর থেকে ত্রিপুরায় মাসব্যাপী ‘সেবা সংকল্প অভিযান’: মুখ্যমন্ত্রী

আগরতলা, ১৪ সেপ্টেম্বর: প্রধানমন্ত্রী নরেন্দ্র মোদির জন্মদিন উপলক্ষে আগামী ১৭ সেপ্টেম্বর থেকে ত্রিপুরায় শুরু হচ্ছে মাসব্যাপী ‘সেবা সংকল্প…

ByByTaniya Chakraborty Sep 14, 2026

সরকারি অফিস নির্মাণের জন্য চা গাছ কাটার অভিযোগ, চা বাগানে শ্রমিকদের বিক্ষোভ

আগরতলা, ৯ সেপ্টেম্বর: সরকারি অফিস নির্মাণের জন্য জমি পরিষ্কারের নামে বোল্ডোজার দিয়ে চা গাছ কেটে ফেলার অভিযোগকে কেন্দ্র…

ByByTaniya Chakraborty Sep 9, 2026

বিলোনিয়ায় ৬৫তম জাতীয় শিক্ষক দিবস উদযাপন, সম্মানিত ২৫ অবসরপ্রাপ্ত শিক্ষক-শিক্ষিকা

নিজস্ব প্রতিনিধি, বিলোনিয়া, ৫ সেপ্টেম্বর: বিদ্যালয় শিক্ষা পরিদর্শক, বিলোনিয়া এবং শিক্ষক দিবস উদযাপন কমিটির উদ্যোগে শনিবার বিলোনিয়া কলেজ স্কয়ার সংলগ্ন…

ByByNews Desk Sep 5, 2026
Scroll to Top