News Flash

  • Home
  • Uncategorized
  • বিষপানে আত্মহত্যা নাবালিকা ছাত্রীর
Image

বিষপানে আত্মহত্যা নাবালিকা ছাত্রীর

নিজস্ব প্রতিনিধি, আগরতলা, ৩০ জানুয়ারি৷৷ কলম চওড়া থানা এলাকার দক্ষিন কলম চওড়া এলাকায় বিষপানে আত্মহত্যা করেছে ১৪ বছরের এক নাবালিকা ছাত্রী৷ ছাত্রীটির নাম অঙ্কিতা নম৷সংবাদ সূত্রে জানা যায় ছোট ভাইয়ের সঙ্গে ঝগড়ার জের ধরে ঘরে মজুত রাখা কীটনাশক পান করে আত্মহত্যার চেষ্টা করে ওই নাবালিকা৷


পরিবারের লোকজনদের অলক্ষ্যে কীটনাশক খেয়ে ফেলায় সে গুরুতর অসুস্থ হয়ে পড়ে৷আশঙ্কাজনক অবস্থায় তাকে উদ্ধার করে প্রথমে বক্সনগর হাসপাতালে নিয়ে যাওয়া হয়৷সেখান থেকে তাকে হাপানিয়া হাসপাতালে স্থানান্তর করা হয়৷অবস্থা আশংকাজনক হওয়ায় গতকাল রাতে তাকে জিবি হাসপাতালে স্থানান্তর করা হয়৷চিকিৎসকদের সব চেষ্টা ব্যর্থ করে গতকাল রাতে জিবি হাসপাতালে মৃত্যুর কোলে ঢলে পড়ে অষ্টম শ্রেণীর ছাত্রী৷ তার মৃত্যুর সংবাদ ছড়িয়ে পড়তেই কলম চওড়া এলাকায় গভীর শোকের ছায়া নেমে আসে৷ সে অষ্টম শ্রেণীতে পড়াশোনা করত৷মৃতার কাকা রামপদ জানিয়েছেন ভাইয়ের সঙ্গে ঝগড়া জেরে তার মা তাকে গালমন্দ করেছিলেন৷ তাতে খুব অবিমান এ বিষপান করে অঙ্কিতা৷ এর পেছনে অন্য কোনো কারণ নেই বলেও তিনি স্পষ্ট ভাবে জানান৷অষ্টম শ্রেণীর ছাত্রী অঙ্কিতার মৃত্যুর সংবাদ ছড়িয়ে পড়তেই কলম চওড়া এলাকায় গভীর শোকের ছায়া নেমে আসে৷

Releated Posts

পাঁচ বছর ধরে বিধবা ভাতা অধরা, অসুস্থ বৃদ্ধা শাশুড়ির জন্য মুখ্যমন্ত্রীর কাছে আবেদন পুত্রবধূর

জম্পুইজলা, ২৭ সেপ্টেম্বর:  স্বামীর মৃত্যুর পাঁচ বছর পেরিয়ে গেলেও মেলেনি বিধবা ভাতা। বয়স ৭০ বছর, শারীরিক অসুস্থতায় জর্জরিত।…

ByByReshmi Debnath Sep 27, 2026

১৭ সেপ্টেম্বর থেকে ত্রিপুরায় মাসব্যাপী ‘সেবা সংকল্প অভিযান’: মুখ্যমন্ত্রী

আগরতলা, ১৪ সেপ্টেম্বর: প্রধানমন্ত্রী নরেন্দ্র মোদির জন্মদিন উপলক্ষে আগামী ১৭ সেপ্টেম্বর থেকে ত্রিপুরায় শুরু হচ্ছে মাসব্যাপী ‘সেবা সংকল্প…

ByByTaniya Chakraborty Sep 14, 2026

সরকারি অফিস নির্মাণের জন্য চা গাছ কাটার অভিযোগ, চা বাগানে শ্রমিকদের বিক্ষোভ

আগরতলা, ৯ সেপ্টেম্বর: সরকারি অফিস নির্মাণের জন্য জমি পরিষ্কারের নামে বোল্ডোজার দিয়ে চা গাছ কেটে ফেলার অভিযোগকে কেন্দ্র…

ByByTaniya Chakraborty Sep 9, 2026

বিলোনিয়ায় ৬৫তম জাতীয় শিক্ষক দিবস উদযাপন, সম্মানিত ২৫ অবসরপ্রাপ্ত শিক্ষক-শিক্ষিকা

নিজস্ব প্রতিনিধি, বিলোনিয়া, ৫ সেপ্টেম্বর: বিদ্যালয় শিক্ষা পরিদর্শক, বিলোনিয়া এবং শিক্ষক দিবস উদযাপন কমিটির উদ্যোগে শনিবার বিলোনিয়া কলেজ স্কয়ার সংলগ্ন…

ByByNews Desk Sep 5, 2026
Scroll to Top