News Flash

  • Home
  • Uncategorized
  • লংতরাইয়ে বিজেপি নেতাকে বাড়িতে ঢুকে গুলি করে হত্যা
Image

লংতরাইয়ে বিজেপি নেতাকে বাড়িতে ঢুকে গুলি করে হত্যা

নিজস্ব প্রতিনিধি, আগরতলা, ৩০ জানুয়ারি৷৷ ধলাই জেলায় এক বিজেপি নেতাকে গুলি করে নিঃসংশ ভাবে হত্যা করেছে দুষৃকতিকারীরা৷ নিহত বিজেপি নেতার নাম কৃপা রঞ্জন চাকমা৷ তিনি বিজেপির ছাওমনু মন্ডল কমিটির সাধারণ সম্পাদকের ভাই ছিলেন তিনি৷ নিহত বিজেপি নেতার বাড়ি ধলাই জেলার লংতরাই ভ্যালি মহকুমার মানিক পুর থানা এলাকার জয়চন্দ্র কার্বারী পাড়া৷ গতকাল রাত তিনটা নাগাদ দুসৃকতিকারীরা বাড়িতে ঢুকে তাকে গুলি করে নৃশংসভাবে হত্যা করেছে৷ হত্যাকাণ্ডের ঘটনা ঘিরে এলাকায় তীব্র আতঙ্কের সৃষ্টি হয়েছে৷
ঘটনার খবর পেয়ে মানিকপুর থানার পুলিশ এবং পদস্থ আধিকারিকরা ঘটনাস্থলে ছুটে যান৷ হত্যাকান্ডে জড়িত সন্দেহে তিনজনকে আটক করে পুলিশ৷ তাদেরকে জিজ্ঞাসাবাদ শুরু হয়েছে৷উল্লেখ্য ত্রিপুরা স্ব-শাসিত জেলা পরিষদ নির্বাচনকে সামনে রেখে জেলা পরিষদ এলাকায় সশস্ত্র সন্ত্রাসবাদীরা মাথাচাড়া দিয়ে উঠতে শুরু করেছে৷প্রাথমিকভাবে আশঙ্কা করা হচ্ছে রাজনৈতিক উদ্দেশ্য প্রণোদিতভাবে বিজেপি নেতাকে গুলি করে হত্যা করেছে দুষৃকতিকারীরা৷ উল্লেখ্য ত্রিপুরা স্ব-শাসিত জেলা পরিষদ নির্বাচনকে সামনে রেখে দেশের বিভিন্ন স্থানে মাথাচাড়া দিয়ে উঠতে শুরু করেছে সন্ত্রাসবাদীরা৷


এদিকে, বিজেপির তরফে নবেন্দু ভট্টাচার্য বলেছেন, ভারতীয় জনতা পার্টির ছাওমনু মণ্ডলের যুবা কার্যকর্তা কৃপারঞ্জন চাকমার হত্যাকাণ্ডে তীব্র প্রতিক্রিয়া ব্যক্ত করছে পার্টির প্রদেশ নেতৃত্ব৷ এই হত্যাকাণ্ডের সঙ্গে যুক্তদের দ্রুত গ্রেফতার করে আইনানুগ ব্যবস্থা নেবার দাবি জানাচ্ছে পার্টি৷ শনিবার খুব সকালেই ছাওমনু মণ্ডল কমিটির সাধারণ সম্পাদকের ছোট ভাই তথা জনজাতি মোর্চার একনিষ্ঠ কার্যকর্তা ও ওই মণ্ডলের অধীন ৪২ নং বুথের পৃষ্ঠাপ্রমুখ কৃপারঞ্জন চাকমাকে হত্যা করা হয়েছে বলে প্রদেশ কার্যালয়ে খবর এসে পৌঁছায়৷ ঘটনার অব্যবহিত পরেই প্রদেশ নেতৃত্বের নির্দেশে মণ্ডল সভাপতি সমেত অন্যান্য স্থানীয় নেতারা ঘটনাস্থলে ছুটে গেছেন এবং ঘটনা সম্পর্কে বিস্তারিত তথ্য সংগ্রহের চেষ্টা শুরু করেছেন৷


বিষয়টি সম্পর্কে পার্টির জেলা কমিটিকেও অবহিত করা হয়েছে৷ এখন পর্যন্ত পার্টির স্থানীয় সূত্রে যে তথ্য পাওয়া গেছে সে অনুযায়ী প্রয়াত কৃপারঞ্জন চাকমা তার বাড়িতে একটি বাঁশের ঘরে ঘুমিয়ে ছিলেন৷ এই ঘরে আরো দুজন ছিলেন৷ শুক্রবার রাত শেষ হয়নি শনিবার ভোর আনুমানিক তিনটা নাগাদ কতিপয় বন্দুকবাজ বাড়িটিতে চড়াও হয় এবং বাঁশের বেড়ার ফাঁক দিয়ে প্রয়াত কার্যকর্তাকে লক্ষ্য করে গুলি ছোঁড়ে৷ তাতেই এই একনিষ্ঠ ভাজপা কর্মীর মৃত্যু হয়৷ প্রয়াত কৃপারঞ্জন চাকমা এলাকায় পার্টির যথেষ্ট প্রভাবশালী ব্যক্তি ছিলেন এবং আসন্ন স্বশাসিত জেলা পরিষদের নির্বাচনকে সামনে রেখে পার্টির অর্পিত দায়িত্ব পালনে সর্বতোভাবে চেষ্টা করছিলেন৷ এরই মধ্যে এই নৃশংস হত্যাকাণ্ডের পেছনে গভীর ষড়যন্ত্র রয়েছে বলে পার্টি মনে করে৷ তবে পার্টি এই এই বিষয়ে চলতি পুলিশি তদন্ত প্রক্রিয়াকে প্রভাবিত করতে চায় না৷


যদিও পার্টির স্থানীয় কার্যকর্তাদের সংশ্লিষ্ট বিষয়ে সর্বোচ্চ সতর্কতা অবলম্বন করে ঘটনা সম্পর্কে বিস্তারিত খোঁজখবর নিতে বলা হয়েছে এবং পুলিশি তদন্ত প্রক্রিয়ায় প্রয়োজনীয় সব ধরনের সহযোগিতা করতে বলা হয়েছে৷ নৃশংস এই হত্যাকাণ্ডের ঘটনায় তীব্র ক্ষোভ এবং মর্মবেদনা প্রকাশ করেছেন পার্টির প্রদেশ সভাপতি অধ্যাপক ডাঃ মানিক সাহা৷ তিনি এক বার্তায় শোক সন্তপ্ত পরিজনদের প্রতি গভীর সমবেদনা জানিয়েছেন এবং পার্টির প্রত্যেকটি কার্যকর্তা এই পরিবারের পাশে থাকবে বলে আশা প্রকাশ করেছেন৷ সে সঙ্গে সব ধরনের সহযোগিতার আশ্বাসও দিয়েছেন শোক সন্তপ্ত পরিবারকে৷ অন্যদিকে পার্টির প্রদেশ সভাপতি এই খুনের ঘটনার রহস্য উদ্ঘাটন করে এবং অপরাধীদের গ্রেফতার করে রাজ্য প্রশাসনের কাছে দ্রুত দৃষ্টান্তমূলক শাস্তি বিধানের দাবি জানিয়েছে বিজেপি৷

Releated Posts

কর্ণাটক মন্ত্রিসভা সম্প্রসারণে কেউ ইস্তফা দেননি, দলে কোনও অসন্তোষ নেই: কংগ্রেস সভাপতি বি. কে. হরিপ্রসাদ

বেঙ্গালুরু, ৪ আগস্ট (আইএএনএস): কর্ণাটকে সাম্প্রতিক মন্ত্রিসভা সম্প্রসারণকে ঘিরে কংগ্রেসের অন্দরে ব্যাপক অসন্তোষের জল্পনা উড়িয়ে দিয়ে কর্ণাটক প্রদেশ…

ByByNews Desk Aug 4, 2026

সমঝোতার সম্ভাবনায় আপাতত ইরানে হামলা স্থগিত, দাবি ট্রাম্পের; হরমুজ প্রণালী খুলে দেওয়ার কথাও উল্লেখ

ওয়াশিংটন, ২ আগস্ট (আইএএনএস): যুক্তরাষ্ট্রের প্রেসিডেন্ট ডোনাল্ড ট্রাম্প দাবি করেছেন, ইরান এবং মধ্যপ্রাচ্যের কয়েকটি দেশের অনুরোধে যুক্তরাষ্ট্র আপাতত…

ByByNews Desk Aug 2, 2026

সূর্য ঘরে এখন ১৫ মেগাওয়াটের শক্তি, বিদ্যুৎ ব্যবস্থায় নীরব বিপ্লব রাজ্যে

আগরতলা, ২৮ জুলাই:একটি বাড়ির ছাদে কয়েকটি সোলার প্যানেল। সেখান থেকেই তৈরি হচ্ছে বিদ্যুৎ। সেই বিদ্যুৎ যাচ্ছে বাড়ির আলো,…

ByByReshmi Debnath Jul 28, 2026

অক্সিলিয়াম গার্লস স্কুলে ‘আউক্সি ইগনিট এনোএল এক্সিবিশন ২০২৬’, ছাত্রীদের সৃজনশীলতা ও প্রতিভার প্রকাশ

আগরতলা, ২৫ জুলাই: ছাত্রীদের মধ্যে বিজ্ঞানমনস্কতা, সৃজনশীলতা ও নেতৃত্বের গুণাবলী বিকাশের লক্ষ্যে অক্সিলিয়াম গার্লস স্কুল, আগরতলার উদ্যোগে বিদ্যালয়…

ByByNews Desk Jul 25, 2026
Scroll to Top