News Flash

  • Home
  • Uncategorized
  • গুণমান বজায় রেখে নির্দিষ্ট সময়ের মধ্যে কাজ সম্পন্ন করতে ইঞ্জিনীয়ারদের মুখ্যমন্ত্রীর পরামর্শ
Image

গুণমান বজায় রেখে নির্দিষ্ট সময়ের মধ্যে কাজ সম্পন্ন করতে ইঞ্জিনীয়ারদের মুখ্যমন্ত্রীর পরামর্শ

নিজস্ব প্রতিনিধি, আগরতলা, ৩০ জানুয়ারি৷৷ আত্মনির্ভর ত্রিপুরা গড়ে তুলতে প্রকৌশলীদের গুরুত্বপূর্ণ ভূমিকা নিতে হবে৷ প্রকৌশলীগণ একটা রাজ্যের পরিকাঠামো গড়ে তুলতে সহায়ক ভূমিকা নিয়ে থাকেন৷ আজ সন্ধ্যায় নজরুল কলাক্ষেত্রে স্টেট ইঞ্জিনীয়ার্স অ্যাসোসিয়েশনের দু’দিনব্যাপী ৫২তম বার্ষিক সাধারণ সম্মেলনের উদ্বোধন করে মুখ্যমন্ত্রী বিপ্লব কুমার দেব এই কথা বলেন৷


সম্মেলনের উদ্বোধন করে মুখ্যমন্ত্রী বলেন, প্রকৌশলীদের সততা ও নিষ্ঠা নিয়ে কাজ করতে হবে৷ কেননা প্রকৌশলীদের ছাড়া আত্মনির্ভর ভারত ও আত্মনির্ভর ত্রিপুরা গড়ে উঠতে পারেনা৷ প্রকৌশলীদের মেধা আছে৷ কৃষি, প্রাণী সম্পদ, সেচ, মৎস্যচাষ, পরিকাঠামো উন্নয়ন, ফল ও সব্জিচাষ, উচু ভবন নির্মাণ, বিদ্যৎ সম্পসারণের ক্ষেত্রে প্রকৌশলীদের ভূমিকা রয়েছে৷ তাদের ছাড়া উন্নয়ন সম্ভব নয়৷ কিন্তু বিগত সরকার তাদের সঠিকভাবে কাজে লাগায়নি৷ কাজের জন্যে আশানুরূপ পরিবেশ তৈরি করতে পারেনি৷ আজ কাজের অনুকূল পরিবেশ তৈরি হয়েছে৷ তাই প্রকৌশলীদের গুণমান বজায় রেখে নির্দিষ্ট সময়ের মধ্যে কাজ সম্পন্ন করতে হবে৷

মুখ্যমন্ত্রী বলেন, প্রধানমন্ত্রী নরেন্দ্র মোদি আত্মনির্ভর ভারত গড়ার ডাক দিয়েছেন৷ আত্মনির্ভর ভারত গড়তে হলে ক’ষি, উদ্যানচাষ, মৎস্যচাষ, রাস্তাঘাট নির্মাণ, দালান নির্মাণ, ক্ষুদ্র শিল্প স্থাপনের পরিকাঠামো উন্নয়ন প্রকৌশলীদের ছাড়া সম্ভব নয়৷ সরকার প্রকৌশলীদের সহায়তায় শ্রেষ্ঠ ত্রিপুরা গড়ে তোলার উদ্যোগ নিয়েছে৷ তিনি বলেন, অটল জলধারা মিশনে আগামী ২০২২ সালের মধ্যে রাজ্যের প্রতিটি বাড়িতে পানীয়জলের সংযোগ দেওয়ার লক্ষ্যমাত্রা নেওয়া হয়েছে৷


২০১৭ সাল পর্যন্ত রাজ্যে মাত্র ৩ শতাংশ বাড়িতে পানীয়জলের সংযোগ ছিল৷ নতুন সরকার ক্ষমতায় আসার পর এখন রাজ্যে ২২ শতাংশ বাড়িতে পানীয়জলের সংযোগ পৌঁছে দেওয়া হয়েছে৷ প্রধানমন্ত্রী নরেন্দ্র মোদি ২০১৯ সালে জল জীবন মিশন চালু করেছেন৷ তাছাড়া গড়ে তুলেছেন দক্ষতা উন্নয়ন মন্ত্রক৷ এর আগে দেশের কোন প্রধানমন্ত্রী এ ধরণের উদ্যোগ নেননি৷
মুখ্যমন্ত্রী বলেন, সরকার রাজ্যের কৃষকদের আয় দ্বিগুণ করার লক্ষ্য নিয়ে কাজ করছে৷ ২০১৭ সালে রাজ্যে কৃষিক্ষেত্রের বিকাশের হার ছিল ৫.৪ শতাংশ৷ এখন এই বিকাশের হার হয়েছে ১৩.৭৭ শতাংশ৷ রাজ্যে ৫০ হাজার হেক্টর জমি ভূট্টা চাষের আওতায় আনা হবে৷ এই উদ্যোগ কৃষকদের আয় বাড়াতে সাহায্য করবে৷ সরকার রাজ্যের সার্বিক বিকাশ ও জনজাতিদের আর্থ সামাজিক মান্নোনয়নে পরিকল্পনা নিয়ে কাজ করছে৷ রাজ্যে পেপার ব্লক সড়ক নির্মাণ, সাবমে বিশেষ অর্থনৈতিক অঞ্চল গড়ে তোলা, লাইট হাউস কর্মসূচিতে আবাসন নির্মাণ, জি১৪ আবাসন নির্মাণ, নতুন জাতীয় সড়ক গড়ে তোলার মধ্য দিয়ে রাজ্যের বিকাশ তরান্বিত হবে৷


সম্মেলনে অ্যাসোসিয়েশনের সাধারণ সম্পাদক সুুশান্ত কুমার নাথ সংগঠনের পক্ষ থেকে মুখ্যমন্ত্রীর ত্রাণ তহবিলের জন্য ৫০ হাজার টাকার চেক মুখ্যমন্ত্রী বিপ্লব কুমার দেবের হাতে তুলে দেন৷ সম্মেলনে পূর্ত দপ্তরের অবসরপ্রাপ্ত প্রকৌশলী জি কে মালাকার ও অবসরপ্রাপ্ত প্রকৌশলী তপন চন্দ্র লোধ উপস্থিত ছিলেন৷ স্বাগত বক্তব্য রাখেন অ্যাসোসিয়েশনের সাধারণ সম্পাদক সুুশান্ত কুমার নাথ৷ সম্মেলন উপলক্ষে সংগঠনের মরণিকা নির্মাণ’র আবরণ উন্মোচন করেন মুখ্যমন্ত্রী বিপ্লব কুমার দেব৷

Releated Posts

পাঁচ বছর ধরে বিধবা ভাতা অধরা, অসুস্থ বৃদ্ধা শাশুড়ির জন্য মুখ্যমন্ত্রীর কাছে আবেদন পুত্রবধূর

জম্পুইজলা, ২৭ সেপ্টেম্বর:  স্বামীর মৃত্যুর পাঁচ বছর পেরিয়ে গেলেও মেলেনি বিধবা ভাতা। বয়স ৭০ বছর, শারীরিক অসুস্থতায় জর্জরিত।…

ByByReshmi Debnath Sep 27, 2026

১৭ সেপ্টেম্বর থেকে ত্রিপুরায় মাসব্যাপী ‘সেবা সংকল্প অভিযান’: মুখ্যমন্ত্রী

আগরতলা, ১৪ সেপ্টেম্বর: প্রধানমন্ত্রী নরেন্দ্র মোদির জন্মদিন উপলক্ষে আগামী ১৭ সেপ্টেম্বর থেকে ত্রিপুরায় শুরু হচ্ছে মাসব্যাপী ‘সেবা সংকল্প…

ByByTaniya Chakraborty Sep 14, 2026

সরকারি অফিস নির্মাণের জন্য চা গাছ কাটার অভিযোগ, চা বাগানে শ্রমিকদের বিক্ষোভ

আগরতলা, ৯ সেপ্টেম্বর: সরকারি অফিস নির্মাণের জন্য জমি পরিষ্কারের নামে বোল্ডোজার দিয়ে চা গাছ কেটে ফেলার অভিযোগকে কেন্দ্র…

ByByTaniya Chakraborty Sep 9, 2026

বিলোনিয়ায় ৬৫তম জাতীয় শিক্ষক দিবস উদযাপন, সম্মানিত ২৫ অবসরপ্রাপ্ত শিক্ষক-শিক্ষিকা

নিজস্ব প্রতিনিধি, বিলোনিয়া, ৫ সেপ্টেম্বর: বিদ্যালয় শিক্ষা পরিদর্শক, বিলোনিয়া এবং শিক্ষক দিবস উদযাপন কমিটির উদ্যোগে শনিবার বিলোনিয়া কলেজ স্কয়ার সংলগ্ন…

ByByNews Desk Sep 5, 2026
Scroll to Top