News Flash

Image

কদমতলায় বাইক চুরি

নিজস্ব প্রতিনিধি, চুরাইবাড়ি, ৩০ জানুয়ারি৷৷ নিশিকুটুম্বদের উৎপাতে অতিষ্ঠ কদমতলা থানা এলাকার বাসিন্দা৷ কখনো গৃহস্থের ঘর, মূল্যবান আগর গাছ বা কখনো গৃহস্থের মোটরবাইক৷ কদমতলা থানার পুলিশকে রীতিমতো চ্যালেঞ্জ জানিয়ে চোরের দল নিত্যদিন কোন না কোন জায়গায় সাফাই অভিযান চালাচ্ছে৷ তেমনি এক ঘটনা ঘটলো গতকাল গভীর রাতে৷ উত্তর জেলার কদমতলা থানাধীন সরসপুর গ্রাম পঞ্চায়েতের ৩ নং ওয়ার্ডের বাসিন্দা সুমন নাথ পিতা সতীশ নাথ প্রতিদিনের ন্যায় গতকাল রাত্রিবেলা তার সিডি ডিলাক্স বাইকটি বারান্দায় রেখে ঘুমিয়ে পড়েন৷

আজ সকাল বেলা গৃহস সুমন নাথ ঘুম থেকে উঠে বারান্দায় নিজের বাইকটি দেখতে না পেয়ে হতাশাগ্রস্ত হয়ে পড়েন৷ বাড়ির এদিক-ওদিক খোঁজাখুঁজি করেও বাইকের সন্ধান পাননি৷ অবশেষে কদমতলা থানায় লিখিতভাবে বাইক চুরি যাওয়ার মামলা দায়ের করেন৷ পুলিশ লিখিত অভিযোগ পেয়ে তদন্ত শুরু করে দিয়েছে৷


এদিকে পেশায় দিনমজুর বাইক মালিক সুমন নাথ জানান, প্রতিদিন এই বাইকে করে বিভিন্ন জায়গায় গিয়ে দিনমজুরের কাজ করতেন৷আর সেই বাইকটি চোরের দল নিয়ে যাওয়াতে গৃহস্থের মাথায় আকাশ ভেঙে পড়েছে৷জানা গেছে,চুরি যাওয়া বাইকটি সুমন নাথ কদমতলা থানা এলাকার নিখিল শুক্লবৈদ্যের কাছ থেকে সেকেন্ড হ্যান্ড ক্রয় করেছিলেন৷ যার নাম ট্রান্সফর এখন অব্দি হয়নি৷
অপরদিকে, ত্রিপুরা আসাম ও ত্রিপুরা বাংলাদেশ সীমান্ত ঘেষা কদমতলা এলাকায় এর পূর্বেও প্রচুর মোটর বাইক চুরি গিয়েছিল৷ পুলিশ চোর সহ মোটরবাইক উদ্ধার করলেও অন্ত রাজ্য চোর চক্রের মূল পাণ্ডাদের জালে তুলতে সক্ষম না হওয়াতে এখনো মোটর বাইক চুরি অব্যাহত৷

Releated Posts

পাঁচ বছর ধরে বিধবা ভাতা অধরা, অসুস্থ বৃদ্ধা শাশুড়ির জন্য মুখ্যমন্ত্রীর কাছে আবেদন পুত্রবধূর

জম্পুইজলা, ২৭ সেপ্টেম্বর:  স্বামীর মৃত্যুর পাঁচ বছর পেরিয়ে গেলেও মেলেনি বিধবা ভাতা। বয়স ৭০ বছর, শারীরিক অসুস্থতায় জর্জরিত।…

ByByReshmi Debnath Sep 27, 2026

১৭ সেপ্টেম্বর থেকে ত্রিপুরায় মাসব্যাপী ‘সেবা সংকল্প অভিযান’: মুখ্যমন্ত্রী

আগরতলা, ১৪ সেপ্টেম্বর: প্রধানমন্ত্রী নরেন্দ্র মোদির জন্মদিন উপলক্ষে আগামী ১৭ সেপ্টেম্বর থেকে ত্রিপুরায় শুরু হচ্ছে মাসব্যাপী ‘সেবা সংকল্প…

ByByTaniya Chakraborty Sep 14, 2026

সরকারি অফিস নির্মাণের জন্য চা গাছ কাটার অভিযোগ, চা বাগানে শ্রমিকদের বিক্ষোভ

আগরতলা, ৯ সেপ্টেম্বর: সরকারি অফিস নির্মাণের জন্য জমি পরিষ্কারের নামে বোল্ডোজার দিয়ে চা গাছ কেটে ফেলার অভিযোগকে কেন্দ্র…

ByByTaniya Chakraborty Sep 9, 2026

বিলোনিয়ায় ৬৫তম জাতীয় শিক্ষক দিবস উদযাপন, সম্মানিত ২৫ অবসরপ্রাপ্ত শিক্ষক-শিক্ষিকা

নিজস্ব প্রতিনিধি, বিলোনিয়া, ৫ সেপ্টেম্বর: বিদ্যালয় শিক্ষা পরিদর্শক, বিলোনিয়া এবং শিক্ষক দিবস উদযাপন কমিটির উদ্যোগে শনিবার বিলোনিয়া কলেজ স্কয়ার সংলগ্ন…

ByByNews Desk Sep 5, 2026
Scroll to Top