News Flash

  • Home
  • Uncategorized
  • ক্যালিফোর্নিয়ায় গান্ধীমূর্তি ভাঙচুরে পূর্ণাঙ্গ তদন্তের আশ্বাস আমেরিকার
Image

ক্যালিফোর্নিয়ায় গান্ধীমূর্তি ভাঙচুরে পূর্ণাঙ্গ তদন্তের আশ্বাস আমেরিকার

নয়াদিল্লি, ৩০ জানুয়ারি (হি.স.) : ক্যালিফোর্নিয়ায় গান্ধীমূর্তি ভাঙচুরে পূর্ণাঙ্গ তদন্তের আশ্বাস দিয়েছে আমেরিকা । গত বৃহস্পতিবার আমেরিকার ক্যালিফোর্নিয়া রাজ্যের ডেভিস শহরে মহাত্মা গান্ধীর মূর্তি ভাঙচুরের তীব্র নিন্দা জানাল ভারত। পাশাপাশি, বিষয়টি মার্কিন স্বরাষ্ট্র দফতরের গোচরে এনে ঘটনার পূর্ণাঙ্গ তদন্ত এবং দোষীদের উপযুক্ত শাস্তির জন্য আবেদন জানিয়েছে ওয়াশিংটনের ভারতীয় দূতাবাস। আমেরিকার স্বরাষ্ট্র মন্ত্রকের তরফে শোক প্রকাশ করে জানানো হয়েছে, এই পদক্ষেপ কোনও মতেই গ্রহণযোগ্য নয় এবং দোষীদের বিরুদ্ধে যত তাড়াতাড়ি সম্ভব আইনি পদক্ষেপ করার আশা প্রকাশ করা হয়েছে।

শনিবার বিদেশ মন্ত্রকের তরফে এক বিবৃতিতে বলা হয়েছে, ‘গত ২৮ জানুয়ারি ক্যালিফোর্নিয়ার ডেভিস শহরের সেন্ট্রাল পার্কে মহাত্মা গান্ধীর মূর্তি ভাঙচুর করে অজ্ঞাতপরিচয় দুষ্কৃতীরা। ঘটনার তীব্র নিন্দা করছে ভারত। ২০১৬ সালে ওই মূর্তি ডেভিস শহরকে উপহার দিয়েছিল ভারত সরকার।’

কেন্দ্রীয় বিদেশ মন্ত্রকের বিবৃতিতে বলা হয়েছে, ‘স্যান ফ্রান্সিসকোয় ভারতীয় কনস্যুলেট জেনারেল বিষয়টি পৃথক ভাবে ডেভিস প্রশাসন ও স্থানীয় আইন-শৃঙ্খলা নিয়ন্ত্রণ বিভাগের সামনে তুলে ধরেছে এবং ঘটনার অনুসন্ধান প্রক্রিয়া শুরু হয়েছে। গান্ধীমূর্তি ভাঙচুরের ঘটনায় গভীর শোক প্রকাশ করে পূর্ণাঙ্গ তদন্তের আশ্বাস দিয়েছেন ডেভিস শহরের মেয়র।’

বিবৃতিতে আরও বলা হয়েছে, ‘স্থানীয় ভারতীয় সমাজ ও সংগঠনগুলিও গান্ধীমূর্তি ভাঙচুরের ঘটনার কড়া সমালোচনা করেছে।

Releated Posts

পাঁচ বছর ধরে বিধবা ভাতা অধরা, অসুস্থ বৃদ্ধা শাশুড়ির জন্য মুখ্যমন্ত্রীর কাছে আবেদন পুত্রবধূর

জম্পুইজলা, ২৭ সেপ্টেম্বর:  স্বামীর মৃত্যুর পাঁচ বছর পেরিয়ে গেলেও মেলেনি বিধবা ভাতা। বয়স ৭০ বছর, শারীরিক অসুস্থতায় জর্জরিত।…

ByByReshmi Debnath Sep 27, 2026

১৭ সেপ্টেম্বর থেকে ত্রিপুরায় মাসব্যাপী ‘সেবা সংকল্প অভিযান’: মুখ্যমন্ত্রী

আগরতলা, ১৪ সেপ্টেম্বর: প্রধানমন্ত্রী নরেন্দ্র মোদির জন্মদিন উপলক্ষে আগামী ১৭ সেপ্টেম্বর থেকে ত্রিপুরায় শুরু হচ্ছে মাসব্যাপী ‘সেবা সংকল্প…

ByByTaniya Chakraborty Sep 14, 2026

সরকারি অফিস নির্মাণের জন্য চা গাছ কাটার অভিযোগ, চা বাগানে শ্রমিকদের বিক্ষোভ

আগরতলা, ৯ সেপ্টেম্বর: সরকারি অফিস নির্মাণের জন্য জমি পরিষ্কারের নামে বোল্ডোজার দিয়ে চা গাছ কেটে ফেলার অভিযোগকে কেন্দ্র…

ByByTaniya Chakraborty Sep 9, 2026

বিলোনিয়ায় ৬৫তম জাতীয় শিক্ষক দিবস উদযাপন, সম্মানিত ২৫ অবসরপ্রাপ্ত শিক্ষক-শিক্ষিকা

নিজস্ব প্রতিনিধি, বিলোনিয়া, ৫ সেপ্টেম্বর: বিদ্যালয় শিক্ষা পরিদর্শক, বিলোনিয়া এবং শিক্ষক দিবস উদযাপন কমিটির উদ্যোগে শনিবার বিলোনিয়া কলেজ স্কয়ার সংলগ্ন…

ByByNews Desk Sep 5, 2026
Scroll to Top