News Flash

  • Home
  • Uncategorized
  • মোরাদাবাদে মিনিবাস-ট্রাকের সংঘর্ষে মৃত ১০, ব্যথিত যোগী
Image

মোরাদাবাদে মিনিবাস-ট্রাকের সংঘর্ষে মৃত ১০, ব্যথিত যোগী

মোরাদাবাদ, ৩০ জানুয়ারি (হি.স.): উত্তর প্রদেশের মোরাদাবাদ জেলায় মোরাদাবাদ-আগ্রা হাইওয়েতে মিনিবাস ও ক্যান্টার ট্রাকের সংঘর্ষে প্রাণ হারালেন ১০ জন। ভয়াবহ দুর্ঘটনায় গুরুতর আহত হয়েছেন অন্ততপক্ষে ১০ জন। শনিবার সকালে দুর্ঘটনাটি ঘটেছে মোরাদাবাদ জেলার কুন্দরকি থানা এলাকায় নানপুরের কালভার্টের কাছে মোরাদাবাদ-আগ্রা হাইওয়েতে। এসএসপি প্রভাকর জানিয়েছেন, শনিবার সকালে নানপুরের কালভার্টের কাছে একটি মিনিবাস ও ক্যান্টার ট্রাকের সংঘর্ষ হয়। সংঘর্ষ হয় আরও একটি গাড়ির সঙ্গে। মোট তিনটি গাড়ির সংঘর্ষে মৃত্যু হয়েছে ১০ জনের এবং আরও ১০ জন আহত হয়েছেন। প্রত্যক্ষদর্শীদের ব্যান অনুযায়ী, ওভারটেক করার কারণেই মিনিবাস ও ক্যান্টার ট্রাকের সংঘর্ষ হয়।


পুলিশ সূত্রের খবর, একটি বেসরকারি মিনিবাস যাত্রীদের নিয়ে কুন্দরকি থেকে মোরাদাবাদ অভিমুখে যাচ্ছিল। মিনিবাস যখন নানপুরের কালভার্টের কাছে পৌঁছয় তখন ট্রাকটি নিয়ন্ত্রণ হারিয়ে মিনিবাসের সামনে ধাক্কা মারে। সংঘর্ষের পরই ট্রাকটি উল্টে যায় এবং বাসের সামনের অংশ ভেঙে দুমড়ে মুচড়ে যায়। এরইমধ্যে আরও একটি গাড়ি বাসে ধাক্কা মারে। জেলার আধিকারিক রাকেশ কুমার সিং জানিয়েছেন, দুর্ঘটনায় মোট ১০ জনের মৃত্যু হয়েছে এবং কমপক্ষে ১০ জন আহত হয়েছেন। বেসরকারি সূত্রের খবর, আহতের সংখ্যা প্রায় ২০। আহতদের উদ্ধার করে হাসপাতালে ভর্তি করা হয়েছে।  

দুর্ঘটনায় প্রাণহানির ঘটনায় ব্যথিত মুখ্যমন্ত্রী, আর্থিক ক্ষতিপূরণ ঘোষণা
মোরাদাবাদ-আগ্রা হাইওয়েতে দুর্ঘটনায় ১০ জনের মৃত্যুতে ব্যথিত উত্তর প্রদেশের মুখ্যমন্ত্রী যোগী আদিত্যনাথ। দুর্ঘটনায় নিহতদের পরিবারকে ২ লক্ষ টাকা এবং আহতদের ৫০ হাজার টাকা করে আর্থিক ক্ষতিপূরণ ঘোষণা করেছেন মুখ্যমন্ত্রী। পাশাপাশি আহতদের সম্ভাব্য সমস্ত ধরনের চিকিৎসার জন্য নির্দেশ দিয়েছেন মুখ্যমন্ত্রী।

Releated Posts

কর্ণাটক মন্ত্রিসভা সম্প্রসারণে কেউ ইস্তফা দেননি, দলে কোনও অসন্তোষ নেই: কংগ্রেস সভাপতি বি. কে. হরিপ্রসাদ

বেঙ্গালুরু, ৪ আগস্ট (আইএএনএস): কর্ণাটকে সাম্প্রতিক মন্ত্রিসভা সম্প্রসারণকে ঘিরে কংগ্রেসের অন্দরে ব্যাপক অসন্তোষের জল্পনা উড়িয়ে দিয়ে কর্ণাটক প্রদেশ…

ByByNews Desk Aug 4, 2026

সমঝোতার সম্ভাবনায় আপাতত ইরানে হামলা স্থগিত, দাবি ট্রাম্পের; হরমুজ প্রণালী খুলে দেওয়ার কথাও উল্লেখ

ওয়াশিংটন, ২ আগস্ট (আইএএনএস): যুক্তরাষ্ট্রের প্রেসিডেন্ট ডোনাল্ড ট্রাম্প দাবি করেছেন, ইরান এবং মধ্যপ্রাচ্যের কয়েকটি দেশের অনুরোধে যুক্তরাষ্ট্র আপাতত…

ByByNews Desk Aug 2, 2026

সূর্য ঘরে এখন ১৫ মেগাওয়াটের শক্তি, বিদ্যুৎ ব্যবস্থায় নীরব বিপ্লব রাজ্যে

আগরতলা, ২৮ জুলাই:একটি বাড়ির ছাদে কয়েকটি সোলার প্যানেল। সেখান থেকেই তৈরি হচ্ছে বিদ্যুৎ। সেই বিদ্যুৎ যাচ্ছে বাড়ির আলো,…

ByByReshmi Debnath Jul 28, 2026

অক্সিলিয়াম গার্লস স্কুলে ‘আউক্সি ইগনিট এনোএল এক্সিবিশন ২০২৬’, ছাত্রীদের সৃজনশীলতা ও প্রতিভার প্রকাশ

আগরতলা, ২৫ জুলাই: ছাত্রীদের মধ্যে বিজ্ঞানমনস্কতা, সৃজনশীলতা ও নেতৃত্বের গুণাবলী বিকাশের লক্ষ্যে অক্সিলিয়াম গার্লস স্কুল, আগরতলার উদ্যোগে বিদ্যালয়…

ByByNews Desk Jul 25, 2026
Scroll to Top