News Flash

  • Home
  • Uncategorized
  • ত্ৰিপুরায় প্রেমিক যুগলের গলায় ফাঁস জড়িয়ে আত্মহত্যা
Image

ত্ৰিপুরায় প্রেমিক যুগলের গলায় ফাঁস জড়িয়ে আত্মহত্যা

বিশালগড় (ত্রিপুরা), ২৯ জানুয়ারি (হি.স.) : শুক্ৰবার সাতসকালে গলায় ফাঁস জড়িয়ে প্রেমিক যুগলের ঝুলন্ত মৃতদেহ উদ্ধার হয়েছে। সিপাহিজলা জেলার বিশালগড় থানাধীন লক্ষ্মীবিল ৪ নম্বর ওয়ার্ড এলাকায় রবার বাগানে একই গাছে এক জোড়া নাবালক-নাবালিকার মৃতদেহ ঝুলছে দেখে প্রত্যক্ষদর্শীরা পুলিশে খবর দেন। খবর পেয়ে পুলিশ এসে মৃতদেহ উদ্ধার করে ময়না তদন্তের জন্য পাঠিয়েছে। ১৭ বছর বয়সি নাবালক এবং ১৬ বছর বয়সি নাবালিকার আত্মহত্যার ঘটনায় এলাকায় চাঞ্চল্য ছড়িয়েছে।

পুলিশ জানিয়েছে, প্রাথমিক তদন্তে চিকনছড়ার বাসিন্দা ওই নাবালক এবং চম্পামুড়া গ্রাম পঞ্চায়েতের অধীন দেশবন্ধু কলোনির বাসিন্দা নাবালিকার মধ্যে প্রণয়ের সম্পর্ক ছিল। গতকাল থেকে তারা দুজনেই নিখোঁজ ছিল। সম্ভবত গতরাতেই তারা আত্মহত্যা করেছে।

মৃতার বাবা জানিয়েছেন, মেয়ে একটি ছেলের সাথে প্রণয়ের সম্পর্কে জড়িয়েছে বলে গতকালই তাঁরা জানতে পেরেছিলেন। তিনি বলেন, মেয়েকে ভীষণ আদর করতেন। তাই, ওই বিষয়ে জানার পরও তাকে গালমন্দ কিছুই করেননি।। তবে, তার মা কিছুটা রাগারাগি করেছিলেন। তিনি বলেন, আমার মেয়ে গতকাল স্কুলে যাওয়ার পর আর বাড়ি ফিরে আসেনি। অনেক খোঁজাখুঁজি করে থানার দ্বারস্থ হয়েছিলাম। আজ সকালে খবর আসে মৃতদেহ উদ্ধার হয়েছে। তিনি আক্ষেপ করে বলেন, প্রণয়ের সম্পর্ক জানাজানি হতেই এমন কাণ্ড ঘটিয়ে বসবে সে আন্দাজ করতে পারিনি।

এদিকে, মৃত নাবালকের মা বিলাপ করে বলেন, গতকাল বাড়ি থেকে বেরিয়ে যাওয়ার সময় মন ভীষণ উতলা হয়ে উঠেছিল। সন্ধ্যায় ছেলে বাড়ি ফিরে না আসায় তার বন্ধুদের সাথে যোগাযোগ করি। তাকে অনবরত ফোনে যোগাযোগের চেষ্টা করেও আমরা ব্যর্থ হই। এর পর বিষয়টি থানায় জানানো হয়েছিল। আজ সকালে ছেলের মৃতদেহ উদ্ধারের খবর এসেছে বলে কান্নায় ভেঙে পড়েন তিনি।

এদিকে পুলিশ জানিয়েছে, মৃতদেহ উদ্ধারের পর ময়না তদন্ত হয়েছে। ইতিমধ্যে দুটি মৃতদেহ তাদের পরিবারের হাতে তুলে দেওয়া হয়েছে। মৃতদেহ বাড়ি পৌঁছনোর পর দুটি বাড়িতেই পরিবারের সদস্যদের কান্নার আওয়াজে পরিবেশ ভারী হয়ে গেছে।

Releated Posts

পাঁচ বছর ধরে বিধবা ভাতা অধরা, অসুস্থ বৃদ্ধা শাশুড়ির জন্য মুখ্যমন্ত্রীর কাছে আবেদন পুত্রবধূর

জম্পুইজলা, ২৭ সেপ্টেম্বর:  স্বামীর মৃত্যুর পাঁচ বছর পেরিয়ে গেলেও মেলেনি বিধবা ভাতা। বয়স ৭০ বছর, শারীরিক অসুস্থতায় জর্জরিত।…

ByByReshmi Debnath Sep 27, 2026

১৭ সেপ্টেম্বর থেকে ত্রিপুরায় মাসব্যাপী ‘সেবা সংকল্প অভিযান’: মুখ্যমন্ত্রী

আগরতলা, ১৪ সেপ্টেম্বর: প্রধানমন্ত্রী নরেন্দ্র মোদির জন্মদিন উপলক্ষে আগামী ১৭ সেপ্টেম্বর থেকে ত্রিপুরায় শুরু হচ্ছে মাসব্যাপী ‘সেবা সংকল্প…

ByByTaniya Chakraborty Sep 14, 2026

সরকারি অফিস নির্মাণের জন্য চা গাছ কাটার অভিযোগ, চা বাগানে শ্রমিকদের বিক্ষোভ

আগরতলা, ৯ সেপ্টেম্বর: সরকারি অফিস নির্মাণের জন্য জমি পরিষ্কারের নামে বোল্ডোজার দিয়ে চা গাছ কেটে ফেলার অভিযোগকে কেন্দ্র…

ByByTaniya Chakraborty Sep 9, 2026

বিলোনিয়ায় ৬৫তম জাতীয় শিক্ষক দিবস উদযাপন, সম্মানিত ২৫ অবসরপ্রাপ্ত শিক্ষক-শিক্ষিকা

নিজস্ব প্রতিনিধি, বিলোনিয়া, ৫ সেপ্টেম্বর: বিদ্যালয় শিক্ষা পরিদর্শক, বিলোনিয়া এবং শিক্ষক দিবস উদযাপন কমিটির উদ্যোগে শনিবার বিলোনিয়া কলেজ স্কয়ার সংলগ্ন…

ByByNews Desk Sep 5, 2026
Scroll to Top