News Flash

  • Home
  • Uncategorized
  • ভারতের করোনা ভ্যাকসিনের ক্ষমতা এখন সারা বিশ্বের সেরা সম্পদ : রাষ্ট্রসংঘের মহাসচিব
Image

ভারতের করোনা ভ্যাকসিনের ক্ষমতা এখন সারা বিশ্বের সেরা সম্পদ : রাষ্ট্রসংঘের মহাসচিব

জেনেভা, ২৯ জানুয়ারি (হি. স.):  ফের বিশ্বের দরবারে উজ্জ্বল হল ভারতের মুখ । ভারতের তৈরি করোনা ভ্যাকসিনের প্রশংসা করলেন রাষ্ট্রসংঘের মহাসচিব অ্যান্তোনিও গুতেরেস ।  সাংবাদিকদের সঙ্গে কথা বলতে গিয়ে রাষ্ট্রসংঘের মহাসচিব বলেন, ভারতের করোনা ভ্যাকসিনের ক্ষমতা এখন সারা বিশ্বের সেরা সম্পদ।


বিনা শর্তেই করোনা ভ্যাকসিন বাংলাদেশ-সহ পড়শি দেশগুলিকে জোগান দিচ্ছে ভারত। সেই প্রসঙ্গে মতামত জানাতে গিয়েই গুতেরেস বলেন, “আমি জানি ভারতবর্ষ বিপুল পরিমাণে টিকার ডোজ তৈরি করেছে। সেই কারণে ভারতীয় সংস্থাগুলির সঙ্গে যোগাযোগ রাখছি। আমাদের দৃঢ় বিশ্বাস বিশ্বজুড়ে ভ্যাকসিনের চাহিদা মেটানোর সমস্ত প্রয়োজনীয় উপকরণ বিজ্ঞানীদের কাছে রয়েছে।” এরপরই রাষ্ট্রসংঘের মহাসচিব বলেন, “ভারতের টিকা তৈরির ক্ষমতা এখন সারা বিশ্বের সেরা সম্পদ। আমি আশা করছি, এই সম্পদের যথাযথ ব্যবহারের গুরুত্ব গোটা দুনিয়া বুঝতে পারবে।”


করোনা টিকার গণতন্ত্রীকরণ নিয়ে এদিন গুতেরেস বলেন, ” মানুষের জীবন বাঁচানোর ওষুধগুলি সারা বিশ্বে সমানভাবে বিতরণ করা উচিত বলে আমি মনে করি। সারা বিশ্বে যে সমস্ত বিশ্বাসযোগ্য সংস্থাগুলির করোনা টিকা তৈরি করছে তাঁদের অবিলম্বে তা বিতরণের লাইসেন্স দেওয়া উচিত, আর তার জন্য আমি আবারও আবেদন জানিয়েছি।”
উল্লেখ্য, ইতিমধ্যেই প্রায় ৫৫ লক্ষ করোনা টিকা প্রতিবেশী দেশগুলিতে পাঠিয়েছে ভারতবর্ষ। রাষ্ট্রসংঘের সাপ্তাহিক বিবৃতিতে বিদেশমন্ত্রকের মুখপাত্র অনুরাগ শ্রীবাস্তব  বৃহস্পতিবার জানিয়েছেন, ওমান এবং প্রশান্ত মহাসাগরের বেশ কিছু দ্বীপেও ভারত ভ্যাকসিন পাঠাবে। আফ্রিকায় প্রায় ১ কোটি টিকার ডোজ পাঠানোর পরিকল্পনা রয়েছে কেন্দ্র সরকারের। রাষ্ট্রসংঘের প্রতিনিধি ও কর্মীদের জন্য প্রায় ১০ লক্ষ টিকার ডোজ পাঠানো হতে পারে বলে খবর।

Releated Posts

রাজবাড়ীর অন্দরমহলে মঙ্গলচণ্ডী পূজা, ভক্তদের ভিড়ে মুখর মন্দির প্রাঙ্গণ

আগরতলা, ১মে : ২৮শে বৈশাখ উপলক্ষে আগরতলার রাজবাড়ীর অন্দরমহলে অনুষ্ঠিত হলো মঙ্গলচণ্ডী পূজা। সকাল থেকেই মন্দির প্রাঙ্গণে ভক্ত…

ByByTaniya Chakraborty May 12, 2026

এক মাস ধরে অন্ধকারে কালাপাড়া, বিদ্যুৎ ও পানীয় জলের সংকটে ক্ষোভে ফুঁসছেন গ্রামবাসীরা

শান্তিরবাজার, ১১ মে : দীর্ঘ এক মাস ধরে বিদ্যুৎহীন অবস্থায় চরম দুর্ভোগের মধ্যে দিন কাটাচ্ছেন শান্তিরবাজার মহকুমার কালাপাড়া…

ByByTaniya Chakraborty May 11, 2026

বিশ্ব রেড ক্রস দিবসে রক্তদান শিবির, উপস্থিত রাজ্যপাল

আগরতলা, ৮ মেঃ “মানবতার মধ্যে ঐক্য” — এই মূল বার্তাকে সামনে রেখে শুক্রবার আগরতলা রেড ক্রস ভবনে যথাযোগ্য…

ByByReshmi Debnath May 8, 2026

তিন রাজ্যে বিজেপির জয়ে খোয়াইয়ে বিজয় মিছিল, উচ্ছ্বাস কর্মী-সমর্থকদের

আগরতলা, ৭ মে : তিন রাজ্যে বিজেপির বিপুল জয়ে উচ্ছ্বাসে মাতল খোয়াই জেলা বিজেপি। বৃহস্পতিবার দুপুর প্রায় একটা…

ByByReshmi Debnath May 7, 2026

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

Scroll to Top