News Flash

  • Home
  • Uncategorized
  • ত্ৰিপুরায় ফের অবৈধ অনুপ্রবেশকারী, পুলিশের জালে চার বাংলাদেশি নাগরিক
Image

ত্ৰিপুরায় ফের অবৈধ অনুপ্রবেশকারী, পুলিশের জালে চার বাংলাদেশি নাগরিক

আগরতলা, ২৯ জানুয়ারি (হি.স.) : অবৈধ অনুপ্রবেশকারী বাংলাদেশি নাগরিকদের সম্ভবত মুম্বাইয়ের প্রতি ঝোঁক বাড়ছে। গতকালের পর আজ আরও চার অবৈধ অনুপ্রবেশকারীকে আগরতলার এমবিবি বিমানবন্দরে আটক করা করেছে পুলিশ। তাদের সাথে মুম্বাইয়ের যোগসূত্র রয়েছে। গতকাল একজনকে আটক করা হয়েছিল। তিনি মুম্বাই যাচ্ছিলেন। আজ ধৃত চারজনের মধ্যে একজন মুম্বাইয়ের স্থায়ী বাসিন্দা বলে প্রমাণ মিলেছে।

পুলিশ জানিয়েছে, শেখ নিজাম, মহম্মদ কাউ সোভান, মহম্মদ হাফিজ শেখ এবং দিলওয়ার শেখকে এমবিবি বিমানবন্দর থেকে আটক করা হয়েছে। তারা এয়ার ইন্ডিয়া-র বিমানে কলকাতা যাচ্ছিলেন। পুলিশের দাবি, আজ ওই চারজন বিমানবন্দরে বোর্ডিং পাস নেওয়ার জন্য সচিত্র পরিচয়পত্র জমা দেন। তখন তাদের মধ্যে একজনকে বাবার নাম জিজ্ঞাসা করা হয়। সচিত্র পরিচয়পত্রে লেখা নামের সাথে অমিল ধরা পড়ায় বিমান সংস্থার কর্মীদের সন্দেহ হয়। তখন পুলিশ তাদের জিজ্ঞাসাবাদ শুরু করে। তাতে অসংলগ্নতা ধরা পড়ে যায়। তখন পুলিশ তাদের চার জনকেই গ্রেফতার করেছে।

পুলিশ জানিয়েছে, তাদের মধ্যে একজন মুম্বাইয়ের স্থায়ী বাসিন্দা বলে প্রমাণ মিলেছে। তার মাধ্যমে বাকি তিনজনের জাল নথি তৈরি হয়েছে। এদিকে, গতকাল এক ব্যক্তি আটক করেছে পুলিশ। তার কাছেও ভারতে প্রবেশের বৈধ কাগজ ছিল না। জাল নথি নিয়ে বিমানে পাড়ি দেওয়ার সময় পুলিশের জালে ধরা পড়েছে। গত ৫ জানুয়ারি ১২ জন অবৈধ অনুপ্রবেশকারী ধরা পড়েছিল। তবে, সবচেয়ে চিন্তার বিষয় হল, অবৈধ অনুপ্রবেশকারীদের সাথে মুম্বাইয়ের যোগসূত্র রয়েছে।

Releated Posts

পাঁচ বছর ধরে বিধবা ভাতা অধরা, অসুস্থ বৃদ্ধা শাশুড়ির জন্য মুখ্যমন্ত্রীর কাছে আবেদন পুত্রবধূর

জম্পুইজলা, ২৭ সেপ্টেম্বর:  স্বামীর মৃত্যুর পাঁচ বছর পেরিয়ে গেলেও মেলেনি বিধবা ভাতা। বয়স ৭০ বছর, শারীরিক অসুস্থতায় জর্জরিত।…

ByByReshmi Debnath Sep 27, 2026

১৭ সেপ্টেম্বর থেকে ত্রিপুরায় মাসব্যাপী ‘সেবা সংকল্প অভিযান’: মুখ্যমন্ত্রী

আগরতলা, ১৪ সেপ্টেম্বর: প্রধানমন্ত্রী নরেন্দ্র মোদির জন্মদিন উপলক্ষে আগামী ১৭ সেপ্টেম্বর থেকে ত্রিপুরায় শুরু হচ্ছে মাসব্যাপী ‘সেবা সংকল্প…

ByByTaniya Chakraborty Sep 14, 2026

সরকারি অফিস নির্মাণের জন্য চা গাছ কাটার অভিযোগ, চা বাগানে শ্রমিকদের বিক্ষোভ

আগরতলা, ৯ সেপ্টেম্বর: সরকারি অফিস নির্মাণের জন্য জমি পরিষ্কারের নামে বোল্ডোজার দিয়ে চা গাছ কেটে ফেলার অভিযোগকে কেন্দ্র…

ByByTaniya Chakraborty Sep 9, 2026

বিলোনিয়ায় ৬৫তম জাতীয় শিক্ষক দিবস উদযাপন, সম্মানিত ২৫ অবসরপ্রাপ্ত শিক্ষক-শিক্ষিকা

নিজস্ব প্রতিনিধি, বিলোনিয়া, ৫ সেপ্টেম্বর: বিদ্যালয় শিক্ষা পরিদর্শক, বিলোনিয়া এবং শিক্ষক দিবস উদযাপন কমিটির উদ্যোগে শনিবার বিলোনিয়া কলেজ স্কয়ার সংলগ্ন…

ByByNews Desk Sep 5, 2026
Scroll to Top