News Flash

  • Home
  • Uncategorized
  • বিশালগড় কলেজে ভর্তি নিয়ে জটিলতা, ক্ষুব্ধ ছাত্রছাত্রীদের জাতীয় সড়ক অবরোধ
Image

বিশালগড় কলেজে ভর্তি নিয়ে জটিলতা, ক্ষুব্ধ ছাত্রছাত্রীদের জাতীয় সড়ক অবরোধ

নিজস্ব প্রতিনিধি, চড়িলাম/ আগরতলা, ২৮ জানুয়ারি৷৷ ভর্তি না হতে পারার ঘটনাকে কেন্দ্র করে উত্তপ্ত বিশালগড় রবীন্দ্রনাথ ঠাকুর মহাবিদ্যালয়৷ দ্বাদশ উত্তীর্ণ ছাত্র ছাত্রীরা জাতীয় সড়ক অবরোধ করে বৃহস্পতিবার দুপুরে৷ আগরতলা সাব্রুম মূল সড়ক অবরোধে বসে কলেজ সংলগ্ণ গেটের সামনে৷ ছুটে আসে বিশালগড় থানা থেকে চারজন সাব-ইন্সপেক্টর৷ দ্বাদশ উত্তীর্ণ ছাত্র ছাত্রীদের সাথে প্রথমে কথা বলেন৷ ছাত্রছাত্রীরা শেষ পন্ত দীর্ঘ আলোচনার ৪৫ মিনিট পর আবরোধ মুক্ত করে জাতীয় সড়ক৷ অবরোধের ফলে প্রচুর সংখ্যক গাড়ি রাস্তার দুপাশে আটকে থাকতে দেখা গেছে৷


তাদের আশ্বাস দিয়েছেন বিশালগড় থানার পুলিশ শিক্ষা দপ্তরের উচ্চপদস্থ আধিকারিকদের সাথে আলোচনা করে প্রায় ২২৫ জন ছাত্র ছাত্রীদের ভর্তির ব্যবস্থা করার জন্য যতটুকু চেষ্টা করা যায় করবে৷ তখনই দ্বাদশ উত্তীর্ণ ছাত্রীরা অবরোধ প্রত্যাহার করে৷ সঙ্গে সঙ্গেই ছয় সাত জনের প্রতিনিধি দল সহ পুলিশের সাব ইন্সপেক্টররা মহাবিদ্যালয়ে অধ্যক্ষা ড. চিত্রা পালের সাথে প্রায় এক ঘন্টা কথা বলার পর ছাত্র ছাত্রীরা আশ্বাস পেয়ে সীপাহিজলা জেলার ২২৫ জন ছাত্র ছাত্রীরা আশ্বাস পেয়ে খুবই খুশি লক্ষ্য করা গেছে৷


তবে অধ্যক্ষা সাংবাদিকদের সাথে একথাও বলেন ২০২১ নতুন শিক্ষাবর্ষে এই জেলা থেকে দ্বাদশ উত্তীর্ণ ছাত্র ছাত্রীরা প্রথম দফায় অনলাইনে ভর্তির রেজিষ্ট্রেশন করতে হয়েছিলো৷ বর্তমানে অফ লাইনে ভর্তি হতে গিয়ে ছাত্র ছাত্রীরা বিভিন্ন সমস্যার সম্মুখীন হতে হচ্ছে৷ কারণ অনলাইন এ কিছু কিছু ছাত্র ছাত্রী বিভিন্ন কলেজে ভর্তি হয়ে গেলেও৷ সীপাহিজলা জেলার বিভিন্ন ছাত্র ছাত্রী এখনোও ভর্তি হতে পারেনি৷


তাই সীপাহিজলা জেলার ছাত্র ছাত্রীরা বৃহস্পতিবার না বুঝতে পেরে রাস্তা অবরোধ করে বলে জানান পুলিশ এবং একাংশ বুদ্ধিজীবিরা৷ সাথে সাথে রবীন্দ্রনাথ ঠাকুর মহাবিদ্যালয়ের অধ্যক্ষ ড. চিত্রা পাল এডুকেশন ডাইরেক্টরকে ফোনে বৃহস্পতিবার রাস্তা অবরোধ এর কথা জানালে তিনি বলেন কোন ছাত্র ছাত্রী বঞ্চিত হবে না কলেজে ভর্তি হওয়া থেকে৷ ছাত্র ছাত্রীরা কলেজে ভর্তি না হতে পারার মুল বিষয় হলো ২৯ জানুয়ারি শেষ তারিখ ভর্তি হওয়ার৷ কলেজে আসন সংখ্যাও সীমিত৷ তাই তারা ভর্তি না হতে পারায় ক্ষুব্ধ হয়ে রাস্তা অবরোধ করেছে৷


এদিকে, রাজ্যের সাধারণ ডিগ্রি কলেজগুলিতে ছাত্রছাত্রীদের অনলাইনে ভর্তি হতে কোনও সমস্যা হবে না৷ আজ সচিবালয়ের প্রেস কনফারেন্স হলে সাংবাদিক সম্মেলনে শিক্ষামন্ত্রী রতনলাল নাথে একথা জানান৷ তিনি বলেন, চতুর্থ রাউণ্ড পর্যন্ত রাজ্যে অনলাইনে ১৩ হাজার ৭৭১ জন ছাত্রছাত্রী ভর্তি হয়েছিলো৷ চতুর্থ রাউণ্ডে ভর্তি প্রক্রিয়া শেষে স্পট রাউণ্ডে ভর্তির সিদ্ধান্ত নেওয়া হয়৷ তখন পর্যন্ত ভর্তির জন্য ১০ হাজার ৫১৪টি আবেদনপত্র ছিলো৷ এরমধ্যে ৪,২৯২ জন ছাত্রছাত্রী ইতিমধ্যেই ভর্তি হয়ে গেছে৷ শিক্ষামন্ত্রী জানান, ২৫ এবং ২৭ জানুয়ারি, ২০২১ তারিখে ৪,০৬১ জন ছাত্রছাত্রীর স্পট রাউণ্ডে নিজেদের পছন্দের কলেজ এবং সাবজেক্ট নিয়ে ভর্তির জন্য আসন বরাদ্দ ছিলো৷ এখন পর্যন্ত ২ হাজার ৮২৫ জন ছাত্রছাত্রী ভর্তি হয়েছে৷ তিনি বলেন, ভর্তির জন্য এখনও অবশিষ্ট রয়েছে ২,১৬১ জন ছাত্রছাত্রী৷ বর্তমানে সারা রাজ্যের বিভিন্ন কলেজগুলিতে ভর্তির জন্য ৩,৩৩৫ আসন খালি রয়েছে৷ এক্ষেত্রে ছাত্রছাত্রীদের ভর্তি হতে কোনও ধরণের সমস্যা হবেনা৷

Releated Posts

পাঁচ বছর ধরে বিধবা ভাতা অধরা, অসুস্থ বৃদ্ধা শাশুড়ির জন্য মুখ্যমন্ত্রীর কাছে আবেদন পুত্রবধূর

জম্পুইজলা, ২৭ সেপ্টেম্বর:  স্বামীর মৃত্যুর পাঁচ বছর পেরিয়ে গেলেও মেলেনি বিধবা ভাতা। বয়স ৭০ বছর, শারীরিক অসুস্থতায় জর্জরিত।…

ByByReshmi Debnath Sep 27, 2026

১৭ সেপ্টেম্বর থেকে ত্রিপুরায় মাসব্যাপী ‘সেবা সংকল্প অভিযান’: মুখ্যমন্ত্রী

আগরতলা, ১৪ সেপ্টেম্বর: প্রধানমন্ত্রী নরেন্দ্র মোদির জন্মদিন উপলক্ষে আগামী ১৭ সেপ্টেম্বর থেকে ত্রিপুরায় শুরু হচ্ছে মাসব্যাপী ‘সেবা সংকল্প…

ByByTaniya Chakraborty Sep 14, 2026

সরকারি অফিস নির্মাণের জন্য চা গাছ কাটার অভিযোগ, চা বাগানে শ্রমিকদের বিক্ষোভ

আগরতলা, ৯ সেপ্টেম্বর: সরকারি অফিস নির্মাণের জন্য জমি পরিষ্কারের নামে বোল্ডোজার দিয়ে চা গাছ কেটে ফেলার অভিযোগকে কেন্দ্র…

ByByTaniya Chakraborty Sep 9, 2026

বিলোনিয়ায় ৬৫তম জাতীয় শিক্ষক দিবস উদযাপন, সম্মানিত ২৫ অবসরপ্রাপ্ত শিক্ষক-শিক্ষিকা

নিজস্ব প্রতিনিধি, বিলোনিয়া, ৫ সেপ্টেম্বর: বিদ্যালয় শিক্ষা পরিদর্শক, বিলোনিয়া এবং শিক্ষক দিবস উদযাপন কমিটির উদ্যোগে শনিবার বিলোনিয়া কলেজ স্কয়ার সংলগ্ন…

ByByNews Desk Sep 5, 2026
Scroll to Top