News Flash

  • Home
  • Uncategorized
  • রাজধানী আগরতলা শহরে দুঃসাহসিক চুরি
Image

রাজধানী আগরতলা শহরে দুঃসাহসিক চুরি

নিজস্ব প্রতিনিধি, আগরতলা, ২৮ জানুয়ারি৷৷ রাজধানী আগরতলা শহরের শিশু বিহার সুকল সংলগ্ণ অফিসার্স কোয়ার্টার লেন এলাকায় গতকাল রাতে দুঃসাহসিক চুরির ঘটনা ঘটেছে৷ স্থানীয় মাঙ্গলিক সাংসৃকতিক সংস্থার দরজা ভেঙে ভেতরে ঢুকে টিভি সহ অন্যান্য মূল্যবান সামগ্রী নিয়ে গেছে৷ চুরির ঘটনাকে কেন্দ্র করে এলাকায় তীব্র ক্ষোভের সঞ্চার হয়েছে৷ উল্লেখ্য রাজধানী আগরতলা শহরের ভিআইপি এলাকায় কঠোর নিরাপত্তা বেষ্টনীর মধ্যে এ ধরনের চুরির ঘটনায় এলাকাবাসী রীতিমতো স্তম্বিত৷

বৃহস্পতিবার সকালে মাঙ্গলিক সাংসৃকতিক সংস্থার এক সদস্য ঘরের দরজা ভাঙা দেখে ক্লাব কর্মকর্তাদের খবর দেন৷ খবর পেয়ে ক্লাব কর্মকর্তারা ছুটে আসে৷ খবর পাঠানো হয় পশ্চিম থানার পুলিশকে৷ থানার পুলিশ ঘটনাস্থলে ছুটে আসে এবং ঘটনার তদন্ত শুরু কর৷ তবে চলে যাওয়া জিনিসপত্র উদ্ধার কিংবা চোরদের আটক করার কোনো খবর নেই৷ মাঙ্গলিক সাংসৃকতিক সংস্থার সম্পাদক সুরজিৎ ভট্টাচার্য বলেন এ ধরনের চুরির ঘটনায় তারা রীতিমতো বিস্মিত কেননা রাজধানীর সবচেয়ে বেশী নিরাপত্তা বেষ্টনীর মধ্যে তাদের এই সংস্থা অফিসটি অবস্থিত৷ এই এলাকাতেই রয়েছে রাজ্যের মুখ্যমন্ত্র, বিধানসভার অধ্যক্ষ, বিরোধী দলনেতার সরকারি বাসভবন এবং দুই নম্বর এমএলএ হোস্টেল৷ সম্পাদক জানান গত দু’’দিন আগেও এলাকার একটি রেশন শপের দুঃসাহসিক চুরির ঘটনা ঘটেছে৷ পরপর এসব চুরির ঘটনায় এলাকার মানুষজন নতুন করে নিরাপত্তা নিয়ে সমস্যায় পড়েছেন৷

Releated Posts

রাজবাড়ীর অন্দরমহলে মঙ্গলচণ্ডী পূজা, ভক্তদের ভিড়ে মুখর মন্দির প্রাঙ্গণ

আগরতলা, ১মে : ২৮শে বৈশাখ উপলক্ষে আগরতলার রাজবাড়ীর অন্দরমহলে অনুষ্ঠিত হলো মঙ্গলচণ্ডী পূজা। সকাল থেকেই মন্দির প্রাঙ্গণে ভক্ত…

ByByTaniya Chakraborty May 12, 2026

এক মাস ধরে অন্ধকারে কালাপাড়া, বিদ্যুৎ ও পানীয় জলের সংকটে ক্ষোভে ফুঁসছেন গ্রামবাসীরা

শান্তিরবাজার, ১১ মে : দীর্ঘ এক মাস ধরে বিদ্যুৎহীন অবস্থায় চরম দুর্ভোগের মধ্যে দিন কাটাচ্ছেন শান্তিরবাজার মহকুমার কালাপাড়া…

ByByTaniya Chakraborty May 11, 2026

বিশ্ব রেড ক্রস দিবসে রক্তদান শিবির, উপস্থিত রাজ্যপাল

আগরতলা, ৮ মেঃ “মানবতার মধ্যে ঐক্য” — এই মূল বার্তাকে সামনে রেখে শুক্রবার আগরতলা রেড ক্রস ভবনে যথাযোগ্য…

ByByReshmi Debnath May 8, 2026

তিন রাজ্যে বিজেপির জয়ে খোয়াইয়ে বিজয় মিছিল, উচ্ছ্বাস কর্মী-সমর্থকদের

আগরতলা, ৭ মে : তিন রাজ্যে বিজেপির বিপুল জয়ে উচ্ছ্বাসে মাতল খোয়াই জেলা বিজেপি। বৃহস্পতিবার দুপুর প্রায় একটা…

ByByReshmi Debnath May 7, 2026

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

Scroll to Top