News Flash

  • Home
  • Uncategorized
  • ভগ্ণিপতিকে কুপিয়ে খুন করে পালিয়ে গেল শ্যালক
Image

ভগ্ণিপতিকে কুপিয়ে খুন করে পালিয়ে গেল শ্যালক

নিজস্ব প্রতিনিধি, আগরতলা, ২৭ জানুয়ারি৷৷ শ্যালকের ধারালো অস্ত্রের আঘাতে প্রাণ হারালেন ভগ্ণিপতি৷ নিহতের নাম প্রশান্ত দেববর্মা৷ ঘটনা চাম্পাহাওয়র থানা এলাকার হাতিমারায়৷ অভিযুক্ত যুবকের নাম বীরচন্দ্র দেববর্মা৷ ঘটনাকে কেন্দ্র করে এলাকায় তীব্র ক্ষোভ ও উত্তেজনা বিরাজ করছে৷ পুলিশ ঘটনাস্থল থেকে মৃতদেহ উদ্ধার করে ময়নাতদন্তের জন্য হাসপাতালের মর্গে পাঠিয়েছে৷


ঘটনার বিবরণে জানা যায় চাম্পাহাওয়ার থানাএলাকার হাতিমারায় শ্বশুর বাড়িতে থাকতেন প্রশান্ত দেববর্মা৷ ভগ্ণিপতির সঙ্গে শ্যালকের প্রতিদিন ঝগড়াঝাটি হত৷ এর জের ধরে গতকাল রাত তিনটা নাগাদ তার ভগ্ণিপতিকে ধারালো অস্ত্র দিয়ে কুপিয়ে নৃশংসভাবে হত্যা করেছে৷ ঘটনার খবর ছড়িয়ে পড়তেই এলাকায় তীব্র ক্ষোভ ও উত্তেজনা ছড়িয়ে পড়ে৷ এলাকাবাসীর তরফ থেকে খবর পাঠানো হয় চাম্পাহাওয়র থানার পুলিশকে৷
খবর পেয়ে পুলিশ দ্রুত ঘটনাস্থলে ছুটে আসে এবং সেখান থেকে মৃতদেহটি উদ্ধার করে হাসপাতালের মর্গে নিয়ে যায়৷ পুলিশ এ ব্যাপারে একটি হত্যা সংক্রান্ত সুনিদৃষ্ট মামলা গ্রহণ করে ঘটনার তদন্ত শুরু করেছে৷ তবে ঘটনার পর থেকেই অভিযুক্ত পালিয়ে বেড়াচ্ছে৷ পারিবারিক কলহের জেরে এই হত্যাকাণ্ড সংঘটিত হয়েছে বলে পুলিশ জানিয়েছে৷

Releated Posts

পাঁচ বছর ধরে বিধবা ভাতা অধরা, অসুস্থ বৃদ্ধা শাশুড়ির জন্য মুখ্যমন্ত্রীর কাছে আবেদন পুত্রবধূর

জম্পুইজলা, ২৭ সেপ্টেম্বর:  স্বামীর মৃত্যুর পাঁচ বছর পেরিয়ে গেলেও মেলেনি বিধবা ভাতা। বয়স ৭০ বছর, শারীরিক অসুস্থতায় জর্জরিত।…

ByByReshmi Debnath Sep 27, 2026

১৭ সেপ্টেম্বর থেকে ত্রিপুরায় মাসব্যাপী ‘সেবা সংকল্প অভিযান’: মুখ্যমন্ত্রী

আগরতলা, ১৪ সেপ্টেম্বর: প্রধানমন্ত্রী নরেন্দ্র মোদির জন্মদিন উপলক্ষে আগামী ১৭ সেপ্টেম্বর থেকে ত্রিপুরায় শুরু হচ্ছে মাসব্যাপী ‘সেবা সংকল্প…

ByByTaniya Chakraborty Sep 14, 2026

সরকারি অফিস নির্মাণের জন্য চা গাছ কাটার অভিযোগ, চা বাগানে শ্রমিকদের বিক্ষোভ

আগরতলা, ৯ সেপ্টেম্বর: সরকারি অফিস নির্মাণের জন্য জমি পরিষ্কারের নামে বোল্ডোজার দিয়ে চা গাছ কেটে ফেলার অভিযোগকে কেন্দ্র…

ByByTaniya Chakraborty Sep 9, 2026

বিলোনিয়ায় ৬৫তম জাতীয় শিক্ষক দিবস উদযাপন, সম্মানিত ২৫ অবসরপ্রাপ্ত শিক্ষক-শিক্ষিকা

নিজস্ব প্রতিনিধি, বিলোনিয়া, ৫ সেপ্টেম্বর: বিদ্যালয় শিক্ষা পরিদর্শক, বিলোনিয়া এবং শিক্ষক দিবস উদযাপন কমিটির উদ্যোগে শনিবার বিলোনিয়া কলেজ স্কয়ার সংলগ্ন…

ByByNews Desk Sep 5, 2026
Scroll to Top