News Flash

  • Home
  • Uncategorized
  • বন্য হাতি থেকে প্রাণ বাঁচাতে গিয়ে আহত এক ব্যক্তি
Image

বন্য হাতি থেকে প্রাণ বাঁচাতে গিয়ে আহত এক ব্যক্তি

নিজস্ব প্রতিনিধি, তেলিয়ামুড়া, ২৭ জানুয়ারি৷৷ গবাধি পশু চড়াতে গিয়ে বন্য হাতির দলের তাড়া খেয়ে গুরুতর আহত অবস্থায় তেলিয়ামুড়া মহকুমা হাসপাতালে চিকিৎসাধীন এক ব্যক্তি৷
ঘটনার বিবরণে জানা যায়, তেলিয়ামুড়া থানাধীন কৃষ্ণপুর পুরাণ বাজার সংলগ্ণ এলাকা বাসীন্দা সুভাষ নমঃ দাস নিজের গবাদি পশু চড়াতে যায়৷ গবাদি পশু সুভাষ নমঃ দাসের পুরান বাড়িতে চড়ানোর সময় বাড়ির পাশে গভীর জঙ্গলে দুইটি বন্য হাতি প্রত্যক্ষ করে পালিয়ে যাওয়ার সময় উঁচু টিলা জায়গা থেকে লাফ দিয়ে নিজেকে বাঁচাতে সুভাষ নমঃ দাসের বাঁ পায়ে গুরুতর আঘাত লাগে৷

ঘটনাস্থলে পাশ কাজ করা অন্যান্যরা ঘটনাটি প্রত্যক্ষ করে খবর দেয় সুভাষ নমঃ দাসের বাড়িতে৷ তার স্ত্রী ঘটনাস্থলে ছুটে এসে সুভাষকে নিয়ে যায় তেলিয়ামুড়া মহাকুমা হাসপাতালে৷ বর্তমানে তিনি তেলিয়ামুড়া মহকুমা হাসপাতালে চিকিৎসাধীন৷


তবে, উত্তর কৃষ্ণপুর, দক্ষিণ কৃষ্ণপুর, মধ্য কৃষ্ণপুর, মাইগঙ্গা সহ বিস্তীর্ণ এলাকা জুড়ে দীর্ঘদিন ধরেই বন্য দাঁতাল হাতির দল উন্মুক্ত তাণ্ডব চালাচ্ছে৷ সে ক্ষেত্রে বহুবার ঐসকল এলাকাগুলিতে বনদপ্তর থেকে ক্যাম্প বসানোর কথা থাকলেও পরিকল্পনা বাস্তবের মাটি পাচ্ছে না বলে অভিযোগ এলাকাবাসীর৷

Releated Posts

পাঁচ বছর ধরে বিধবা ভাতা অধরা, অসুস্থ বৃদ্ধা শাশুড়ির জন্য মুখ্যমন্ত্রীর কাছে আবেদন পুত্রবধূর

জম্পুইজলা, ২৭ সেপ্টেম্বর:  স্বামীর মৃত্যুর পাঁচ বছর পেরিয়ে গেলেও মেলেনি বিধবা ভাতা। বয়স ৭০ বছর, শারীরিক অসুস্থতায় জর্জরিত।…

ByByReshmi Debnath Sep 27, 2026

১৭ সেপ্টেম্বর থেকে ত্রিপুরায় মাসব্যাপী ‘সেবা সংকল্প অভিযান’: মুখ্যমন্ত্রী

আগরতলা, ১৪ সেপ্টেম্বর: প্রধানমন্ত্রী নরেন্দ্র মোদির জন্মদিন উপলক্ষে আগামী ১৭ সেপ্টেম্বর থেকে ত্রিপুরায় শুরু হচ্ছে মাসব্যাপী ‘সেবা সংকল্প…

ByByTaniya Chakraborty Sep 14, 2026

সরকারি অফিস নির্মাণের জন্য চা গাছ কাটার অভিযোগ, চা বাগানে শ্রমিকদের বিক্ষোভ

আগরতলা, ৯ সেপ্টেম্বর: সরকারি অফিস নির্মাণের জন্য জমি পরিষ্কারের নামে বোল্ডোজার দিয়ে চা গাছ কেটে ফেলার অভিযোগকে কেন্দ্র…

ByByTaniya Chakraborty Sep 9, 2026

বিলোনিয়ায় ৬৫তম জাতীয় শিক্ষক দিবস উদযাপন, সম্মানিত ২৫ অবসরপ্রাপ্ত শিক্ষক-শিক্ষিকা

নিজস্ব প্রতিনিধি, বিলোনিয়া, ৫ সেপ্টেম্বর: বিদ্যালয় শিক্ষা পরিদর্শক, বিলোনিয়া এবং শিক্ষক দিবস উদযাপন কমিটির উদ্যোগে শনিবার বিলোনিয়া কলেজ স্কয়ার সংলগ্ন…

ByByNews Desk Sep 5, 2026
Scroll to Top