News Flash

  • Home
  • Uncategorized
  • বেপরোয়া করোনা রোগীদের জন্য জার্মানিতে তৈরি কোভিড কারাগার
Image

বেপরোয়া করোনা রোগীদের জন্য জার্মানিতে তৈরি কোভিড কারাগার

বার্লিন, ২৮ জানুয়ারি (হি. স.) : করোনায় আক্রান্তদের মধ্যে যাঁরা বেপরোয়া হয়ে উঠে কোয়ারেন্টাইনের নিয়ম অমান্য করছেন তাঁদের উচিত শিক্ষা দিতে জার্মানিতে তৈরি হচ্ছে কোভিড কারাগার  । অনুরোধ কিংবা নির্দেশে কাজ না হওয়ায় অভিনব এই সিদ্ধান্ত নিয়েছে জার্মানির উত্তরাঞ্চলের শ্লেসভিগ-হলস্টাইন রাজ্য প্রশাসন। রাজ্যের ছোট শহর নয়ম্যুনস্টারের কিশোর সংশোধনাগারের অব্যবহৃত একটি অ্যানেক্স ভবনের ছয়টি ঘরকে ‘কোভিড কারাগার’ হিসেবে গড়ে তোলা হয়েছে।

তবে কোভিড কারাগারে ‘বন্দিদের’ টিভি দেখতে দেওয়া হবে৷ তারা ল্যাপটপ, ফোন ও বাড়িতে থাকাকালীন যে সব সুবিধা ভোগ করেন তা পাবেন। শুধু তাদের নিরাপত্তাপ্রহরীদের কথা শুনতে হবে৷ ৪০ জন প্রাক্তন পুলিশ আধিকারিক ও কর্মী স্বেচ্ছাসেবক হিসেবে ওই কারাগারে নিরাপত্তার দায়িত্বে রয়েছেন। গত বছরের মে থেকে ডিসেম্বর পর্যন্ত জার্মানির ব্রান্ডেনবুর্গ রাজ্যে বেশ কয়েকজনকে কোভিড কারাগারে পাঠানো হয়েছে বলে জানিয়েছে রাজ্যের স্বাস্থ্য মন্ত্রণালয়৷

Releated Posts

রাজবাড়ীর অন্দরমহলে মঙ্গলচণ্ডী পূজা, ভক্তদের ভিড়ে মুখর মন্দির প্রাঙ্গণ

আগরতলা, ১মে : ২৮শে বৈশাখ উপলক্ষে আগরতলার রাজবাড়ীর অন্দরমহলে অনুষ্ঠিত হলো মঙ্গলচণ্ডী পূজা। সকাল থেকেই মন্দির প্রাঙ্গণে ভক্ত…

ByByTaniya Chakraborty May 12, 2026

এক মাস ধরে অন্ধকারে কালাপাড়া, বিদ্যুৎ ও পানীয় জলের সংকটে ক্ষোভে ফুঁসছেন গ্রামবাসীরা

শান্তিরবাজার, ১১ মে : দীর্ঘ এক মাস ধরে বিদ্যুৎহীন অবস্থায় চরম দুর্ভোগের মধ্যে দিন কাটাচ্ছেন শান্তিরবাজার মহকুমার কালাপাড়া…

ByByTaniya Chakraborty May 11, 2026

বিশ্ব রেড ক্রস দিবসে রক্তদান শিবির, উপস্থিত রাজ্যপাল

আগরতলা, ৮ মেঃ “মানবতার মধ্যে ঐক্য” — এই মূল বার্তাকে সামনে রেখে শুক্রবার আগরতলা রেড ক্রস ভবনে যথাযোগ্য…

ByByReshmi Debnath May 8, 2026

তিন রাজ্যে বিজেপির জয়ে খোয়াইয়ে বিজয় মিছিল, উচ্ছ্বাস কর্মী-সমর্থকদের

আগরতলা, ৭ মে : তিন রাজ্যে বিজেপির বিপুল জয়ে উচ্ছ্বাসে মাতল খোয়াই জেলা বিজেপি। বৃহস্পতিবার দুপুর প্রায় একটা…

ByByReshmi Debnath May 7, 2026

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

Scroll to Top