News Flash

  • Home
  • Uncategorized
  • করোনার জন্য ফের পিছল কান চলচ্চিত্র উৎসব
Image

করোনার জন্য ফের পিছল কান চলচ্চিত্র উৎসব

ফ্রান্স, ২৮ জানুয়ারি (হি. স.)  :  বিশ্বের অন্যতম পুরনো কান চলচ্চিত্র উৎসবকে ফের পিছিয়ে দেওয়ার সিদ্ধান্ত নেওয়া হয়েছে। কান ফিল্ম উৎসব কমিটি স্পষ্ট জানিয়েছে করোনার জন্যই তাঁদের এই সিদ্ধান্ত।


কমিটি জানিয়েছে জুলাই মাসে অনুষ্ঠিত হবে কান ফিল্ম উৎসব। ৬ জুলাই শুরু হয়ে ১৭ তারিখ শেষ হবে এই চলচ্চিত্র উৎসব। কিন্তু ২০২০ সালে প্রথমবার পিছনোর পর কান ফিল্ম উৎসব কমিটি জানিয়েছিল ১১ মে ২০২১এ উৎসব শুরু হবে। চলবে ২২মে পর্যন্ত। এবার তা আরও পিছলো। এই নিয়ে তিনবার ৭৪তম কান ফিল্ম উৎসবের তারিখ পিছিয়ে যাওয়ায় প্রশ্ন উঠতে শুরু করেছে আদৌ কবে ফিল্ম উৎসব অনুষ্ঠিত করা সম্ভব হবে। উৎসব কমিটির চিন্তা করোনা, কারণ বিভিন্নদেশ থেকে পরিচালক এবং মানুষ আসবে উৎসবে অংশ নিতে। সেখানে কতটা দুরত্ববিধি এবং করোনা বিধি মানানো যায় তা নিয়ে আরও একটু সময় নিতে চাইছে তারা।

পাশাপাশি সংক্রমণ বেড়ে যাওয়ার কোথাও চিন্তা করছেন তাঁরা। এর আগে বিশ্বের সম্মানীয় এই ফিল্ম ফেস্টিভ্যাল করোনভাইসারের প্রাদুর্ভাবে পিছিয়ে যায় ২০২০ সালে। তখন ১২ থেকে ২৩ মে অনুষ্ঠিত হবার কথা ছিল কান ফিল্ম ফেস্টিভ্যাল। তা করা যায়নি। ফ্রান্সের প্রেসিডেন্ট ইম্যানুয়েল ম্যাক্রোঁ দেশে লকডাউন জারি করার পরই ফেস্টিভ্যাল পিছিয়ে দেওয়ার কথা ঘোষণা করে দিয়েছিল কান কর্তৃপক্ষ। কান চলচ্চিত্র উৎসব ২০২০ অনুষ্ঠিত হওয়ার কথা ছিল ১২-২৩ মে। করোনার কারণেই, পিছিয়ে জুনের শেষ বা জুলাইয়ের শুরুতে করার চেষ্টা করেছিল কর্তৃপক্ষ। কিন্তু করোনা পরিস্থিতিতে তা করা যায়নি।  বছর পেরিয়ে ২০২১ আরও একবার পিছোল চলচ্চিত্র উৎসব।

Releated Posts

পাঁচ বছর ধরে বিধবা ভাতা অধরা, অসুস্থ বৃদ্ধা শাশুড়ির জন্য মুখ্যমন্ত্রীর কাছে আবেদন পুত্রবধূর

জম্পুইজলা, ২৭ সেপ্টেম্বর:  স্বামীর মৃত্যুর পাঁচ বছর পেরিয়ে গেলেও মেলেনি বিধবা ভাতা। বয়স ৭০ বছর, শারীরিক অসুস্থতায় জর্জরিত।…

ByByReshmi Debnath Sep 27, 2026

১৭ সেপ্টেম্বর থেকে ত্রিপুরায় মাসব্যাপী ‘সেবা সংকল্প অভিযান’: মুখ্যমন্ত্রী

আগরতলা, ১৪ সেপ্টেম্বর: প্রধানমন্ত্রী নরেন্দ্র মোদির জন্মদিন উপলক্ষে আগামী ১৭ সেপ্টেম্বর থেকে ত্রিপুরায় শুরু হচ্ছে মাসব্যাপী ‘সেবা সংকল্প…

ByByTaniya Chakraborty Sep 14, 2026

সরকারি অফিস নির্মাণের জন্য চা গাছ কাটার অভিযোগ, চা বাগানে শ্রমিকদের বিক্ষোভ

আগরতলা, ৯ সেপ্টেম্বর: সরকারি অফিস নির্মাণের জন্য জমি পরিষ্কারের নামে বোল্ডোজার দিয়ে চা গাছ কেটে ফেলার অভিযোগকে কেন্দ্র…

ByByTaniya Chakraborty Sep 9, 2026

বিলোনিয়ায় ৬৫তম জাতীয় শিক্ষক দিবস উদযাপন, সম্মানিত ২৫ অবসরপ্রাপ্ত শিক্ষক-শিক্ষিকা

নিজস্ব প্রতিনিধি, বিলোনিয়া, ৫ সেপ্টেম্বর: বিদ্যালয় শিক্ষা পরিদর্শক, বিলোনিয়া এবং শিক্ষক দিবস উদযাপন কমিটির উদ্যোগে শনিবার বিলোনিয়া কলেজ স্কয়ার সংলগ্ন…

ByByNews Desk Sep 5, 2026
Scroll to Top