News Flash

  • Home
  • Uncategorized
  • সংখ্যালঘু নেতা গ্রেপ্তারের প্রতিবাদে পুলিশের ডিজিকে স্মারকলিপি বীরজিৎ গোষ্ঠীর
Image

সংখ্যালঘু নেতা গ্রেপ্তারের প্রতিবাদে পুলিশের ডিজিকে স্মারকলিপি বীরজিৎ গোষ্ঠীর

নিজস্ব প্রতিনিধি, আগরতলা, ২৭ জানুয়ারি৷৷ বিশালগড়ে আক্রান্ত হয়েছিলেন ত্রিপুরা প্রদেশ কংগ্রেসের অস্থায়ী সভাপতি পীযূষ কান্তি বিশ্বাস৷ আর এই আক্রমণের সাথে জড়িত বলে পুলিশের হাতে গ্রেপ্তার হয়ে গেলো প্রদেশ কংগ্রেস সম্পাদক তথা দলের সংখ্যালঘু সেলের চেয়ারম্যান৷ যিনি বিগত বিধানসভা নির্বাচনে বিশালগড়ে দলের বিজিত প্রার্থী৷ পেশায় আইনজীবী জয়দুল হোসেন৷


প্রদেশ কংগ্রেস সভাপতি আক্রান্ত হয়ে তিনি গ্রেপ্তার হলেও এনিয়ে দলের সভাপতি বা দলের তরফ থেকে কোন বক্তব্য এখনো না জানানো হলেও বীরজিৎ সিনহা দাবি করলেন জয়দুল হোসেন নিরপরাধী৷ তাকে চক্রান্ত করে ফাঁসানো হয়েছে৷ পুলিশ দলদাস হয়ে গেছে৷ শাসক দলের বিরুদ্ধে অভিযোগ তুললেও আকারে ইঙ্গিতে নিজ দলের সভাপতিকে কটাক্ষ করেছে৷ আর পূর্ব ঘোষণা মোতাবেক বুধবার দলবল অনুগামী নিয়ে পুলিশ সদর দপ্তরে বিক্ষোভ কর্মসূচি পালন করলেন বীরজিৎ সিনহা৷ এদিন রাজধানীতে ১০৩২৩ এর আন্দোলন উচ্ছেদ নিয়ে ভোর থেকে পুলিশ প্রসাশন পুরোপুরিভাবে ব্যস্ত ছিল৷ সাধারণ মানুষের নজরও ছিল ১০৩২৩ এর দিকে৷


মাঝে কংগ্রেসের আজব রাজনীতির আজব আন্দোলন সংগঠিত হয়ে গেলেও নজর ছিলোনা ঐদিকে৷ তবে এদিন রাজধানীর পুলিশকে দারুণ ভাবে বেগ পেতে হয়৷ একদিকে ১০৩২৩ কে ছত্রভঙ্গ করতে করতে গিয়ে পুলিশের কালঘাম ঝড়ে যায়৷ তার উপর বীরজিৎ সিনহার নেতৃত্বে কংগ্রেসের পুলিশ সদর দপ্তর ঘেরাও আন্দোলন৷

Releated Posts

কর্ণাটক মন্ত্রিসভা সম্প্রসারণে কেউ ইস্তফা দেননি, দলে কোনও অসন্তোষ নেই: কংগ্রেস সভাপতি বি. কে. হরিপ্রসাদ

বেঙ্গালুরু, ৪ আগস্ট (আইএএনএস): কর্ণাটকে সাম্প্রতিক মন্ত্রিসভা সম্প্রসারণকে ঘিরে কংগ্রেসের অন্দরে ব্যাপক অসন্তোষের জল্পনা উড়িয়ে দিয়ে কর্ণাটক প্রদেশ…

ByByNews Desk Aug 4, 2026

সমঝোতার সম্ভাবনায় আপাতত ইরানে হামলা স্থগিত, দাবি ট্রাম্পের; হরমুজ প্রণালী খুলে দেওয়ার কথাও উল্লেখ

ওয়াশিংটন, ২ আগস্ট (আইএএনএস): যুক্তরাষ্ট্রের প্রেসিডেন্ট ডোনাল্ড ট্রাম্প দাবি করেছেন, ইরান এবং মধ্যপ্রাচ্যের কয়েকটি দেশের অনুরোধে যুক্তরাষ্ট্র আপাতত…

ByByNews Desk Aug 2, 2026

সূর্য ঘরে এখন ১৫ মেগাওয়াটের শক্তি, বিদ্যুৎ ব্যবস্থায় নীরব বিপ্লব রাজ্যে

আগরতলা, ২৮ জুলাই:একটি বাড়ির ছাদে কয়েকটি সোলার প্যানেল। সেখান থেকেই তৈরি হচ্ছে বিদ্যুৎ। সেই বিদ্যুৎ যাচ্ছে বাড়ির আলো,…

ByByReshmi Debnath Jul 28, 2026

অক্সিলিয়াম গার্লস স্কুলে ‘আউক্সি ইগনিট এনোএল এক্সিবিশন ২০২৬’, ছাত্রীদের সৃজনশীলতা ও প্রতিভার প্রকাশ

আগরতলা, ২৫ জুলাই: ছাত্রীদের মধ্যে বিজ্ঞানমনস্কতা, সৃজনশীলতা ও নেতৃত্বের গুণাবলী বিকাশের লক্ষ্যে অক্সিলিয়াম গার্লস স্কুল, আগরতলার উদ্যোগে বিদ্যালয়…

ByByNews Desk Jul 25, 2026
Scroll to Top